fbpx
হোম রাজনীতি

রাজনীতি

সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দিন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সরকার মারাত্মক ভয় পায়। তিনি যদি বাইরে আসেন, গাড়িতে বসে যদি হাত দেখান, তাহলেই দেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না। সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দিন, বাইরে আসতে দিন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে মির্জা...বিস্তারিত

বিজয় আমাদের সন্নিকটে: আমান

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, বিজয় আমাদের সন্নিকটে। তাই এই অবৈধ সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। জনগণের ভোটের অধিকার কায়েম করে ঘরে ফিরব।  নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির...বিস্তারিত

জাফরুল্লাহকে বয়কটের সিদ্ধান্ত বিএনপির

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির। দলটির শুভাকাক্সক্ষী বলে পরিচিত এ ব্যক্তির সাম্প্রতিক কর্মকাণ্ড সন্দেহের চোখে দেখছে হাইকমান্ড। সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের পেছনে তিনি এখন বাধা হয়ে দাঁড়িয়েছেন বলেও মনে করা হচ্ছে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ দূরত্ব তৈরি হয়। সদ্য নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে তা চরমে পৌঁছায়। বিশেষ...বিস্তারিত

ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার: ডা. জাফরুল্লাহ

মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার বলে মনে ক‌রেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায় থেকে তাদের রক্ষা করা সব মুসলামান রাষ্ট্রের কর্তব্য। তবে এই কর্তব্য পরিপূর্ণ হবে না, যদি পাকিস্তানকে যুক্ত না করা যায়।’ বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনার তিনি এসব...বিস্তারিত

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রতিবাদে এবি পার্টির মানববন্ধন ও শান্তি মিছিল

ইউক্রেনে রাশিয়ার আক্রমন ও আগ্রাসনের প্রতিবাদে আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এক প্রতিবাদী মানববন্ধন ও আগ্রাসন বিরোধী, শান্তির স্বপক্ষে মিছিল বের করে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ও শান্তি মিছিলে নেতৃত্ব দেন এবি পার্টির আহবায়ক, সাবেক সচিব এ.এফ.এম. সোলায়মান চৌধুরী। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন...বিস্তারিত

মাথাব্যথা একটাই, নির্বাচনকালীন সরকারে কারা থাকবে: ফখরুল

পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা একটা বিষয় নিয়েই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকবে। নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, আমাদের একমাত্র দাবি, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয়...বিস্তারিত

বাণিজ্যমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী: কাদের মির্জা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একজন ব্যর্থ মন্ত্রী। তার মন্ত্রণালয়ও ব্যর্থ— এমন মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। রোববার রাত ৮টায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন। কাদের মির্জা বলেন, হঠাৎ কোনো কারণ ছাড়া বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি প্রমাণ করে দেশের ব্যবসায়ী কিংবা বাজারের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। বরং...বিস্তারিত

এবি পার্টির বিক্ষোভ সমাবেশে যা বললেন বক্তারা

জনগণের সমর্থনবিহীন সরকার দুর্নীতি ও দূঃশাসনে ব্যস্ত। সরকারের মদদপুষ্ট কালোবাজারী সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী। জনগণকে সাথে নিয়ে এবি পার্টি এই অবৈধ সিন্ডিকেটের মুখোশ উম্মোচন করবে। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি ও স্বৈরতান্ত্রিক সরকারের দূঃশাশনের বিরুদ্ধে শনিবার বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিল করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিক্ষাভ মিছিল বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু...বিস্তারিত

নতুন সিইসি সৎ লোক, সবাইকে মেনে নিতে বললেন ডা. জাফরুল্লাহ

সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার পছন্দের যে আটজনের নাম প্রস্তাব করেছিলেন- সেই তালিকায় ৮ নম্বরে থাকা সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি। যদিও জাফরুল্লাহ সিইসি হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে...বিস্তারিত

অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিবে বিএনপি: শাজাহান খান

সার্চ কমিটি নিয়ে নানা ধরনের বির্তকের সৃষ্টি করলেও শেষ মুহূর্তে একটি অজুহাত দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।  শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া কুমারটেক এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং কোর্সের তিনটি গাড়ির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় মাদারীপুর-০২ আসনের এই সাংসদ...বিস্তারিত

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। শনিবার ওবায়দুল কাদের ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে ঢাকায় পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার...বিস্তারিত

সিন্ডিকেট করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। উৎপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে ২০-২৮ শতাংশ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে...বিস্তারিত

সার্চ কমিটির কার্যক্রম তামাশা: বিএনপি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কার্যক্রম তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেছেন, এই সার্চ কমিটির একমাত্র লক্ষ্য হলো জনগণকে বিভ্রান্ত করা, ভিন্ন খাতে নিয়ে যাওয়া। এত এত পদ্ধতিতে, সুশীল সমাজের মতামত নিয়ে এতগুলো নাম প্রস্তাবের মধ্য দিয়ে নির্বাচন কমিশন হচ্ছে- এটাই তারা দেখাতে চায়। মূলত...বিস্তারিত

বিএনপির মহাসচিবকে জিনে ধরেছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কাজ হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। কিন্তু আমাদের নেত্রী দেখিয়ে দিয়েছেন, সারা দুনিয়া থেকে টিকা সংগ্রহ করেছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে ১ কোটি মানুষকে একযোগে টিকা দেবেন। যারা বস্তিবাসী তাদের ধরে ধরে টিকা দেওয়া হচ্ছে। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের...বিস্তারিত

জীবন দিতেও আমরা প্রস্তুত: ভিপি নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, দেশের জন্য জীবন দিতে হলেও আমরা প্রস্তুত। জনগণের উদ্দেশে বলতে চাই, আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা আপনাদের দেশকে কাশ্মীর বানাবেন নাকি সিকিম বানাবেন; নাকি দেশকে স্বাধীন করবেন! এখন দেশের মুক্তির জন্য জালিম সরকারের বিরুদ্ধে রাজপথে নামার কোনো বিকল্প নেই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহীদ মিনারে আয়োজিত একুশে...বিস্তারিত

আমি বঙ্গবন্ধুর কোলে বসেছিলাম: এমপি একরাম

নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি শেখ হাসিনা-বঙ্গবন্ধুর কর্মী। আমি হাজি ইদ্রিছের ছেলে হিসেবে বঙ্গবন্ধুর কোলে বসেছিলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘কাদের সাহেব— আমি আপনার কর্মী ছিলাম, এখন নেই। আমার বিরুদ্ধে নেত্রীকে (শেখ হাসিনা) যতই ভুল বোঝানো হোক, হাম বহিষ্কার নেহি হোগা (আমাকে...বিস্তারিত

আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল— ১০ টাকায় চাল খাওয়াবে। বিনাপয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা।  তখন গান রচনা হলো— ‘আগে জানলে তোর...বিস্তারিত

‘সরকার জয় বাংলা উচ্চারণের নৈতিক অধিকার হারিয়েছে’

বর্তমান সরকার ‘জয় বাংলা’ উচ্চারণের নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।  তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিচ্ছিন্নতা ও বিশ্বাসঘাতকতা এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা কুক্ষিগত করে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমাহীন নির্যাতন-নিপীড়নের মাধ্যমে যারা বাংলাদেশ রাষ্ট্রকে সংকটগ্রস্ত করে চরম ঝুঁকিতে ফেলেছে...বিস্তারিত

জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না। নির্বাচনে কোন দলের সঙ্গে জোট হবে তাও নিশ্চিত নয়। তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের আগেই পার্টিকে সুসংহত করতে হবে। রোববার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দলটির বিভিন্ন...বিস্তারিত

ভাষা আন্দোলনের চেতনায় গণঅভ্যুত্থান সৃষ্টি করবো: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভয়াবহ একটা ফ্যাসিজম চলছে। এটাকে সরানো জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এমন...বিস্তারিত