fbpx

মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ঘটনাও হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার সে তালিকায় যুক্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগের কথা জানান। দেব বলেন,...বিস্তারিত

হাতিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। হাতিয়া থানার ওসি...বিস্তারিত

দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি। এও বলেছেন,...বিস্তারিত