fbpx

এমন সমাজ চাই, যেখানে নির্ভয়ে গান গাওয়া যায়: ছায়ানট সভাপতি

দেশের সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিক হামলা ও অসহিষ্ণুতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছায়ানট। বর্ষবরণের সকালে রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে এ উদ্বেগ প্রকাশ করেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। মঙ্গলবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সারওয়ার আলী বলেন, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে গান গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে...বিস্তারিত

ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্ব থেকেই খুন মোহাম্মদপুরে ৮-১০টি বাহিনী এখন সক্রিয় রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার দিনের বেলায় প্রকাশ্যে ইমন হোসেন ওরফে এলেক্স ইমন নামের এক কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন। ছিনতাই হওয়া একটি মুঠোফোন নিয়ে আরেক গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে খুন হন তিনি। খুনের আগে রোববার সকালে দুই দফায় তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে...বিস্তারিত

বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক অতিরিক্ত সহায়তার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের (স্প্রিং মিটিং) ফাঁকে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ১১ সদস্যের একটি...বিস্তারিত