fbpx
হোম বিনোদন

বিনোদন

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

রাজধানীর পল্লবী থানায় স্ত্রী আফরা ইভনাথ ইকরা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির আলভীর আইনজীবীদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আলভীর...বিস্তারিত

জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন

স্যোশাল মিডিয়ায় নানা বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসের প্রথম দিনে ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। তার সেই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনর প্রকাশ করছেননানা প্রতিক্রিয়া। এদিকে এ বিতর্কের মধ্যেই সামনে এলো অভিনেত্রীর আরেক ফেসবুক পোস্ট। যেখানে তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ধারন করা...বিস্তারিত

স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন শাকিরা

ওয়াকা ওয়াকা’র অবিশ্বাস্য সাফল্যের পর আবারও বিশ্বকাপের সুরে বিশ্ব মাতাতে ফিরলেন কলম্বিয়ান সুপারস্টার পপ তারকা শাকিরা। এবার তার কণ্ঠে সুর মিলিয়েছেন ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। উন্মোচনের পর থেকেই গানটি সোশ্যাল মিডিয়ার রিলস ও শর্টসে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে এবং কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শাকিরা শুধু তার কণ্ঠের জাদু আর দুর্দান্ত...বিস্তারিত

ঢাকায় আতিফ আসলামের স্থগিত কনসার্টটি হতে যাচ্ছে

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে স্থগিত হয়ে যায় বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন তখনই আশ্বাস দিয়েছিল, সুযোগ...বিস্তারিত

তারিক আনাম খানের কাছে অভিনয় শেখার সুযোগ

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে সমানভাবে উজ্জ্বল অভিনেতা তারিক আনাম খান। প্রায় চার যুগের অভিনয় জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম কিংবদন্তি শিল্পী হিসেবে। পর্দায় তার উপস্থিতি এখনও দর্শকদের জন্য অনুপ্রেরণা ও আগ্রহের বিষয়। গুণী এই অভিনেতার কাছ থেকেই এবার অভিনয় শেখার সুযোগ মিলবে। আর সুযোগটা করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ৩ জুলাই অনুষ্ঠিত...বিস্তারিত

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস

হলিউড সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন ৮১ বছর বয়সী এই অভিনেতা। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। শুক্রবার (৫ জুন) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর...বিস্তারিত

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রীর

দক্ষিণী অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়পন্থী সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন এবং এর ফলেই গর্ভপাতের শিকার হন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি দাবি করেন, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। তবে সামাজিক...বিস্তারিত

সামান্থাকে প্রতারণার অভিযোগ, আইনি লড়াইয়ে নাগা চৈতন্য

ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও গুঞ্জনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা, তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা এবং পরকীয়ায় জড়িত থাকার মতো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেতা আদালতে দায়ের...বিস্তারিত

সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে

বলিউড সুপারস্টার সালমান খান এবার অভিনয় করেছেন ভিনদেশি সিনেমায়। আরব ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, নতুন এই চলচ্চিত্রে সালমানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নায়কের ভক্তদের মাঝে এটি এখন...বিস্তারিত

বাবার পরিচয় ছাড়া বড় হওয়া সেই ছেলেই চমকে দিয়েছিলেন জেমস বন্ড হয়ে

আইরিশ গ্রামের দরিদ্র শৈশব থেকে হলিউডের কোটি ডলারের তারকা—পিয়ার্স ব্রসনানের জীবন যেন সিনেমার চিত্রনাট্য। আজ তাঁর জন্মদিন। একসময় যিনি বাবার পরিচয় ছাড়াই বড় হয়েছেন, স্কুলজীবনে বুলিংয়ের শিকার হয়েছেন, সেই মানুষটিই পরে হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘জেমস বন্ড’দের একজন। অভিনয়, ব্যক্তিগত ট্র্যাজেডি, প্রেম, সংগ্রাম আর পুনর্জন্মের গল্পে ভরা তাঁর জীবন। আসলে পিয়ার্স ব্রসনান অনেক আগেই...বিস্তারিত

একা থাকা এবং একাকীত্ব নিয়ে সালমান খানের পোস্ট

বলিউড সুপারস্টার সালমান খান। বয়স ৬০ ছুঁইছুঁই হলেও ফিটনেস, স্টাইল আর ব্যক্তিজীবন—সবকিছু নিয়েই নিয়মিত আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন বলিউডের ভাইজান। রোববার (১৭ মে) প্রকাশিত ছবিতে দেখা যায়, দু-হাত ছড়িয়ে নিজের পেশিবহুল সুগঠিত শরীর ও এই বয়সেও ধরে রাখা নিখুঁত ‘রিপড ফিজিক’ প্রদর্শন করছেন...বিস্তারিত

মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেলেন ববিতা

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন আবুল হায়াত। চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া...বিস্তারিত

চলচ্চিত্র নির্মাণের নামে অর্থ আত্মসাত চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) তথ্যটি জানাজানি হলেও মুলত গত ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। ওই দিনই রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের...বিস্তারিত

এমন সমাজ চাই, যেখানে নির্ভয়ে গান গাওয়া যায়: ছায়ানট সভাপতি

দেশের সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিক হামলা ও অসহিষ্ণুতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছায়ানট। বর্ষবরণের সকালে রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে এ উদ্বেগ প্রকাশ করেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। মঙ্গলবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সারওয়ার আলী বলেন, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে গান গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে...বিস্তারিত

পহেলা বৈশাখে দেশজুড়ে মঞ্চ মাতাবে চিরকুট-জেমস

পহেলা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ। নববর্ষ উদ্‌যাপনে ঢাকাসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে একাধিক সঙ্গীতানুষ্ঠান। কোথায় কোন শিল্পী পারফর্ম করবেন, এমন আয়োজন ঘিরেই দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। পাবনায় বৈশাখের সকাল শুরু হবে জমজমাট গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। পাশাপাশি ‘ম্যাজিক...বিস্তারিত

আশা ভোঁসলে ‘লতার ছোট বোন’ পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছিলেন সুরের রানী

ভারতীয় সঙ্গীত জগতের মহাতারকা আশা ভোঁসলের মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটলো একটি যুগের। তিনি ছিলেন বলিউডের আদি শিল্পীদের মধ্যে শেষ তারকা, যাদের কণ্ঠস্বর ভারতীয় সঙ্গীতশাস্ত্রকে এক অনন্যধারা রূপ দিয়েছিল। বড় বোন লতা মঙ্গেশকর এবং সহ-কিংবদন্তী মুকেশ, মোহাম্মদ রফি ও কিশোর কুমারের সঙ্গে তিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে হিন্দি সঙ্গীত জগতে আধিপত্য বিস্তার করেছিলেন। হিন্দুস্তান...বিস্তারিত

বর্তমান প্রধানমন্ত্রীর চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি এমন তথ্য জানিয়েছেন। পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছাস্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তারেক রহমান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র...বিস্তারিত

নতুন রূপে বিপাশা হায়াত

অভিনেত্রী বিপাশা হায়াত নিজেকে এক নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন। কাঁচাপাকা চুলের নতুন লুকে হাজির হয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি নিজের শিল্পীসত্তার সরব উপস্থিতিও জানান দিচ্ছেন।বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিমগ্নচিত্তে মুখোশে রং মেলাতে দেখা গেছে তাকে। ১৯৯৮ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে...বিস্তারিত

পরকীয়ার কথা স্বীকার করে অভিনেতা বললেন, ‘আগে ভালো স্বামী ছিলাম না

বলিউডের বহুমাত্রিক শিল্পী পীযূষ মিশ্র নিজের ব্যক্তিজীবনের এক কঠিন অধ্যায় নিয়ে আবারও খোলামেলা কথা বলেছেন। নিজের ভুল, সম্পর্কের ভাঙন এবং দীর্ঘ আত্মসমালোচনার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এক সোজাসাপটা ভঙ্গিতে। সম্প্রতি তার উপন্যাসধর্মী স্মৃতিকথা ‘তুমহারি আকাত কেয়া হ্যায়, পীযূষ মিশ্র’-এ তিনি বিবাহিত জীবনের টানাপোড়েন, বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অকপটে লিখেছেন। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আরও...বিস্তারিত

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি দর্শকদের হৃদয়েও এক বিশেষ জায়গা করে নিয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনের আবেগঘন গল্প বলতে গিয়ে নিজেকে সামলাতে পারেননি পর্দার জনপ্রিয় এই অভিনেতা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমার প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন...বিস্তারিত