fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

বিহার বন্ধের সময় সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর শনিবার (২৫ জুলাই) একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার জেরে বিহার পুলিশের এক কনস্টেবলকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। রাজ্যজুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর বড় ধরনের বিক্ষোভ হয়। একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া যায়। সরকারি...বিস্তারিত

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভারত সরকার সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানান। সিজেপির চারটি দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ,...বিস্তারিত

নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থানরত কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তারা। মিছিল থেকে নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা...বিস্তারিত

ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংসদ ভবন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে আন্দোলনকারীরা। সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর...বিস্তারিত

জন এফ ড্যানিলোভিচ বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

২০২৪ সালের আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি—সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত কূটনীতি পার করছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ...বিস্তারিত

খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর আশঙ্কা, প্রস্তুত অতিরিক্ত কবর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় উপলক্ষে সাতদিনব্যাপী বিশাল আয়োজন করছে ইরান। তবে এ আয়োজন ঘিরে এক গোপন সরকারি চিঠির বরাতে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা করা হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট। শনিবার (৪ জুলাই) জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট প্রকাশিত...বিস্তারিত

আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আজ বিদেশি অতিথিরা শ্রদ্ধা নিবেদন করছেন। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহ রাখা হয়েছে। সেখানে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো আরও চারটি কফিন রয়েছে, যার মধ্যে একটি শিশুরও। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ আলী খামেনি নিহত হন। শুক্রবার (৩ জুলাই) খামেনির...বিস্তারিত

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।...বিস্তারিত

 বাস্তবতা যাচাইয়ে আরব দেশগুলোর ব্যর্থ মার্কিন সুরক্ষা পরিত্যাগের সময়

ড. শাহজাহান খান OAM শক্তিশালী ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি স্পষ্ট ফলাফল হলো: আরব দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্র চরমভাবে ব্যর্থ। বাস্তবে, পুরো গালফ কো-অপারেশন কাউন্সিলের (GCC) দেশগুলোতে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর ইরানের ধারাবাহিক ড্রন ও মিসাইল হামলা থেকে কার্যত অরক্ষিত ছিল। প্রকৃতপক্ষে, মার্কিন সেনাবাহিনী নিজেদের  যুদ্ধ জাহাজ, সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থাই...বিস্তারিত

বারমুডার ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন

দশকের পর দশক ধরে রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অসংখ্য গল্প, অলৌকিক ব্যাখ্যা আর ষড়যন্ত্র তত্ত্বের ভিড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে আটলান্টিক মহাসাগরের এই অঞ্চল। তবে এবার রহস্যের কেন্দ্রে কোনো ভিনগ্রহের শক্তি বা অতিপ্রাকৃত ব্যাখ্যা নয়, বরং পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক বিস্ময়কর ভূতাত্ত্বিক গঠন।...বিস্তারিত

দ্য ইন্ডিপেন্ডেন্টের বিশ্লেষণ সম্মুখযুদ্ধে ইরানে কি টিকতে পারবে মার্কিন বাহিনী, ইতিহাস কী বলে

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে অস্ত্র সমর্পণের বিনিময়ে দায়মুক্তির প্রস্তাব দিলেও এই শক্তিশালী বাহিনী তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। গত এক মাসে মার্কিন-ইসরায়েলি ব্যাপক বোমাবর্ষণ এবং শীর্ষ নেতৃত্বের বড় অংশ হারানো...বিস্তারিত

শিশুদের ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির দায়ে প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড। নয় দিন ধরে ৪০ ঘণ্টারও বেশি আলোচনার পর বুধবার (২৫ মার্চ) এই রায় ঘোষণা করা হয়। মামলার প্রাথমিক বক্তব্য শোনার এক মাসেরও বেশি সময় পর এই...বিস্তারিত

যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও তাদের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। ইসলামাবাদ এই প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করলো যে, তারা দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যম হিসেবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক...বিস্তারিত

নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না— ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হানবে। এ হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি...বিস্তারিত

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, অন্য দেশের জ্বালানি নীতিতে হস্তক্ষেপ না করে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমল হাসান ভারতের সার্বভৌম সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, আমরা ভারতের...বিস্তারিত

ইরানে এই শাসনের পতন ঘটলে আমরা বিপুল অর্থ আয় করতে পারব: মার্কিন সিনেটর

দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে কথা বলে আসা মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আবারও তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বর্তমান সরকারকে উৎখাত’ করতে অর্থ ব্যয় করা হলে তা সার্থক বিনিয়োগ হবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হবে। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “যখন এই...বিস্তারিত

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি

ইরানের রাজধানী তেহরানে শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। আকাশ থেকে ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’। রোববার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের এক কোটি মানুষ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা...বিস্তারিত

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। ‘আর তাদের দিকে হামলা চালাবে না’ বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই...বিস্তারিত

যুদ্ধের মধ্যে মাটির নিচে বাঙ্কারে বিয়ে করলেন ইসরায়েলি যুগল

ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান থাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ দেশটিতে। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরায়েলি যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন। বুধবার (৪ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার...বিস্তারিত

ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

ইরানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রথম দফার হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না এবং যুক্তরাষ্ট্রের বিমানকেও ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা...বিস্তারিত