fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

পাকিস্তানে উড়ল ভারতীয় পতাকা

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে উড়ল ভারতের পতাকা। এছাড়া পালন করা হলো স্বাধীনতা দিবস। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার অনুপস্থিতিতে পতাকা উত্তোলন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌরব আলুওয়ালিয়া। সে সময় তিনিই ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় ভারত। এর মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে...বিস্তারিত

কাশ্মীরে প্রসূতির অটোরিকশা আটকে দিল ভারতীয় সেনারা, ৬ কি.মি. হেঁটে হাসপাতালে!

ইনশা আশরাফ নামের এক ২৬ বছর বয়সী গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয় গত বৃহস্পতিবার (৮ আগস্ট)। তবে সেদিন সকাল থেকেই ভারতীয় সেনা ও কাশ্মীরের মানুষদের মধ্যে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাশ্মীরের মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে এই সংঘর্ষ সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই ইনশার গর্ভের পানি ভেঙে যায়। শ্রীনগরের শহরতলীতে বেমিনা এলাকায়...বিস্তারিত

কাশ্মীরের বিক্ষোভ স্বীকার করেছে ভারত সরকার

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সেখানে বড়সড় বিক্ষোভ হয়েছিল বলে স্বীকার করেছে ভারত সরকার। নিজেদের পূর্বের বক্তব্যও পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হলেও ভারত সরকার তা ‘অতিরঞ্জিত’ ও ‘ভুল’ খবর দাবি করেছিল। তবে মঙ্গলবার (১৩ আগস্ট) এক টুইটে শ্রীনগরে...বিস্তারিত

কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করবেনা ভারতীয় সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট স্পর্শকাতর। তাই কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে এখনই হস্তক্ষেপ না কেন্দ্রীয় সরকারকে আরও সময় দিতে চায় ভারতের সুপ্রিম কোর্ট। কাশ্মীর নিয়ে কোনওরকম তাড়াহুড়ো না করারও পরামর্শ শীর্ষ আদালতের। কাশ্মীরে ১৪৪ ধারা তুলে নিতে ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক সমাজকর্মী। তাঁর আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে...বিস্তারিত

কাশ্মীর সীমান্তে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সব শেষ কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অস্ত্র পাঠানো হচ্ছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনী লাদাখে ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটি স্ক্যারদুতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে দাবি...বিস্তারিত

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ভারতের বিভিন্ন প্রান্তে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তার বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি আশা করেন যে ঈদ সমাজে শান্তি ও সুখের চেতনা প্রচার করবে। প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, “ঈদুল আযহা উপলক্ষে আমার শুভেচ্ছা। আমি...বিস্তারিত

আল আকসায় ঈদের জামাতে হামলা চালিয়েছে ইসরায়েল

জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর চালানো এই হামলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন। মসজিদটি ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান। ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানায়, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে...বিস্তারিত

কাশ্মীরে নেই ঈদের আনন্দ, ঘরে ঘরে হাহাকার

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসার পর সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হাজারো সেনা, চেকপয়েন্ট, ১৪৪ ধারা এবং কারফিউয়ের মাঝে স্বাভাবিকভাবেই বিনষ্ট হয়েছে ঈদ-উল-আযহা’র উচ্ছ্বাস। শনিবারও রাস্তায় হাজারো সেনাকে টহল দিতে দেখা গেছে। কাশ্মীরে চলছে পণ্য সংকট। জমে ওঠেনি পশু কোরবানির হাট। জওহর আহমেদ গানাই বলেন, শুক্রবার নিষেধাজ্ঞা শিথিল করার...বিস্তারিত

হিন্দু থেকে মুসলিম হওয়ার উপর নিষেধাজ্ঞা আসছে ভারতে

রাজ্যসভায় পর্যাপ্ত সংখ্যা না থাকা সত্ত্বেও বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে অনায়াসে তিন তালাক বিল আর কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্য পুনর্গঠন বিল দু’টি পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে এবার ধর্মান্তরকরণ বিরোধী আইন আনার পরিকল্পনা নিয়েছে তারা। মূলত হিন্দুদের ধর্মান্তর রোখা ও ‘লাভ জেহাদ’-এর মতো ঘটনা আটকাতেই ওই বিল আনতে চাওয়া...বিস্তারিত

কাশ্মীর নিয়ে স্বপ্নপূরণ, ‘জশন-ই-আজাদি’ দিবস পালন করবে বিজেপি

কাশ্মীর নিয়ে স্বপ্ন পূরণ হয়েছে বিজেপির। তাই এবার কাশ্মীর জুড়ে ‘জশন-ই-আজাদি’ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করলো বিজেপি। আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই কাশ্মীরের আনাচে কানাচে এই দিবস পালন করার কথা বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির মতে, ৩৭০ ধারা অবলুপ্তির পর প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছে। গোটা দেশের মানুষের সাথে খুশি উপত্যকার বাসিন্দারাও।...বিস্তারিত

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান

আজ পবিত্র হজ। আরাফাতের পাহাড় ঘেরা প্রান্তর আজ ঢেকে গেছে শুভ্রতায়। ধনী-গরিব, আশারাফ-আতরাফ সকলেরই দীন-হীন বেশ। তাদের দেহ মোড়ানো এহরামের শ্বেত শুভ্র দুই খণ্ড কাপড়। প্রতি মুহূর্তে তাদের ভীতু-কম্পিত হূদয়মথিত সুউচ্চ কণ্ঠে বিঘোষিত হচ্ছে তালবিয়া।“ লাব্বাইক! আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক…. (আমি হাজির! ও...বিস্তারিত

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যায় মক্কা থেকে মিনার পথে যাত্রা শুরু করেন হাজিরা। ইতোমধ্যে মিনায় সমবেত হয়েছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২০ লাখের বেশি মুসল্লি মসজিদুল হারাম থেকে নয় কিলোমিটার দূরে মিনার পথে রওনা হয়েছেন। মিনায় যাত্রার মধ্য দিয়ে হজ...বিস্তারিত

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে নারীদের বিক্ষোভ

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ভারতের যেকোন অবৈধ পদক্ষেপের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এদিকে জম্মু-কাশ্মীরে পাঁচদিন পর আংশিকভাবে টেলিফোন এবং ইন্টারনেট সার্ভিস চালু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে, বৃহস্পতিবার পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেন বহু নারী। তারা কাশ্মীর ইস্যুতে ভারতীয়...বিস্তারিত

“আগরতলা বিমানবন্দরে জমি দেয়ার বিষয়ে পর্যালোচনা করছে সরকার”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর সিভিল এভিয়েশনকে বিষয়টি পর্যালোচনা করতে বলা হয়েছে, তারা কাজও শুরু করেছে। এদের প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগরতলা বিমানবন্দরে নিরাপদে প্লেন অবতরণে ‘ক্যাট আই লাইট’ স্থাপনের জন্য জমি চেয়ে ভারত বাংলাদেশকে যে অনুরাধপত্র দিয়েছে তা পর্যালোচনায় সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে...বিস্তারিত

এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ

এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। আগামী ৯ জিলহজ (১০ আগস্ট) শনিবার আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে খুতবা দেবেন তিনি। সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে...বিস্তারিত

৩০ কাশ্মীরিকে বিমানে আগ্রায় নেয়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীসহ প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০ বন্দিকে কাশ্মীর থেকে আগ্রায় নেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার (৯ আগস্ট) এক  খবরে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার অভিযোগে আটক ৩০ জনকে আগ্রায় নেয়া...বিস্তারিত

কাশ্মীর নিয়ে সৌদির বক্তব্য

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ সুবিধা প্রত্যাহার করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সৌদি যুবরাজকে ফোনও করেছিলেন তিনি। অনেকটা দেরিতে হলেও বেশ সতর্ক ও ভারসাম্যপূর্ণ বিবৃতিতে দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (৯ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে জম্মু-কাশ্মীর উপত্যকায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করতে পাকিস্তান ও...বিস্তারিত

ফের ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান

ফের ভেঙ্গে পড়লো ভারতীয় একটি যুদ্ধবিমান। বৃহস্পতিবার আসামের তেজপুরে একটি ধানক্ষেতে ভারতীয় বিমান বাহিনীর সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশটির নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। তবে ঠিক কি কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তার বিস্তারিত কিছু বলা হয়নি। প্রতিরক্ষা মুখপাত্র লে. কর্নেল...বিস্তারিত

কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আরজি মালালার

ভূস্বর্গ কাশ্মীরের বেসামরিক নাগরিকদের দুর্দশা লাঘবে কিছু করার আহ্বান জানালেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরি, বিশেষত শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার টুইট করে মালালা লিখেছেন, কাশ্মীরের মানুষ সহিংসতার মধ্যে বাস করছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে, এমনকি যখন আমার বাবা-মা ছোট ছিলেন তখন...বিস্তারিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নেওয়াজকে গ্রেফতার করা হয়েছে। মরিয়ম পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম দ্যা দন গ্রেফতারের খবরটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে চৌধুরী সুগার মিলের অর্থ প্রতারণায় সংযোগ থাকায় মরিয়মকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাদের গ্রেফতার করে...বিস্তারিত