fbpx

মাইকেল জ্যাকসনের মতোই বিশ্বরেকর্ড গড়ল জুবিন গার্গের শেষ যাত্রা

ভক্ত-অনুরাগীদের হৃদয়ের গহীনে প্রিয় তারকার জন্য যে এত শ্রদ্ধা আর ভালোবাসা লুকিয়ে ছিল, সেটা ভারতের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের শেষযাত্রা না দেখলে বোঝাই যেত না। জুবিনের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর থেকে অনুরাগীরা প্রথমে বিশ্বাসই করতে চাননি। দুর্ঘটনায় মৃত্যুতে ষড়যন্ত্র থেকে শাস্তির দাবি- কিছুই বাদ যায়নি। রাগ, ক্ষোভের প্রশমন হতে নিজ মাতৃভূমি আসামে এসে পৌঁছেছে...বিস্তারিত

নির্বাচনের মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী: স্ব রাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এ সংখ্যা এক লাখে উন্নীত হবে।...বিস্তারিত

পাচার হওয়া অর্থ উদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের সাইডলাইনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে ফেব্রুয়ারীতে আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর, ব্যাংক ও রাজস্বখাত সংস্কার, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ এবং এশিয়াজুড়ে তরুণদের রাজনীতিতে ক্রমবর্ধমান অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।...বিস্তারিত