fbpx

আমার জীবনে যা কিছু ভালো, তার সঙ্গে সব সময় প্রথম আলো: আইশা

প্রথম আলোর সঙ্গে একই বছর জন্মেছেন অভিনেত্রী আইশা খান। তাই তিনি মনে করেন, তাঁর জীবনে যা কিছু ভালো, তার সঙ্গে সব সময় প্রথম আলো। শৈশব থেকে আজকের পেশাজীবন—সব পথেই এই সংবাদমাধ্যম তাঁর প্রেরণার জায়গা বলে মনে করেন এ অভিনেত্রী। আইশা খান শৈশবের নস্টালজিয়া আইশা খানের শৈশবের অন্যতম আবেগের জায়গা ছিল ‘রস‍+আলো’। প্রতি সোমবার থাকতেন এর...বিস্তারিত

তাঁকে কেন ‘কিং অব হার্ট অ্যাটাক’ বলা হয় , সাধারণ থেকে ‘নবাব’, আনোয়ার হোসেনকে মনে রাখেনি কেউ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাঁরা নিজেরাই যেন এক প্রতিষ্ঠান। তাঁদের মধ্যে একজন আনোয়ার হোসেন। আজ, ৬ নভেম্বর, এই মহান অভিনেতার জন্মদিন। ১৯৩১ সালের আজকের দিনে জামালপুরের মেলান্দহ উপজেলার মুরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মেছিলেন তিনি। শক্তিমান অভিনয়ে, গভীর কণ্ঠে, রাজকীয় উপস্থিতিতে তিনি হয়ে উঠেছিলেন পর্দার নায়ক—বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব। নবাব সিরাজউদ্দৌলার ‘নবাব’ ১৯৬৭ সালের...বিস্তারিত

নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনা গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, যদি তাঁরা (দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান) ৩০ দিনের মধ্যে আপিল না করেন, তাহলে তাঁরা গ্রেপ্তার হলে রায় কার্যকর হবে। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে...বিস্তারিত

আল–জাজিরার বিশ্লেষণ ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু ভারত কি তাঁকে ফেরত দেবে? এ নিয়ে আল–জাজিরার অনলাইন সংস্করণে আজ মঙ্গলবার বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন যশরাজ শর্মা। ২৪ বছর বয়সী সীমা...বিস্তারিত