নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
16
0
ভারতের বিভিন্ন প্রান্তে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তার বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি আশা করেন যে ঈদ সমাজে শান্তি ও সুখের চেতনা প্রচার করবে।
প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন,
“ঈদুল আযহা উপলক্ষে আমার শুভেচ্ছা। আমি আশা করি এটি আমাদের সমাজে শান্তি ও সুখের মনোভাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। ঈদ মোবারক!”
(16)
tags:
নরেন্দ্র মোদি