হোম রাজনীতি স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

0
0

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

শনিবার ওবায়দুল কাদের ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে ঢাকায় পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লী গিয়েছিলেন ওবায়দুল কাদের। নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

এর আগে গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন তিনি। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে গত ২৬ ডিসেম্বর সকালে তিনি চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *