fbpx
হোম রাজনীতি

রাজনীতি

হরতালের ডাক দিলেন ডা. জাফরুল্লাহ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ হরতালে প্রধানমন্ত্রীকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। সব শ্রমজীবী মানুষকে হরতালে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার ২৮ তারিখ...বিস্তারিত

দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে : আইনমন্ত্রী

মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম...বিস্তারিত

২৮ মার্চ হরতালের ডাক

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে। শুক্রবার সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর...বিস্তারিত

সেতুমন্ত্রী যে ক্ষতি করছেন তা পুষিয়ে নিতে কষ্ট হবে: একরামুল করিম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন। সে ক্ষতি পুষিয়ে নিতে আওয়ামী লীগের অনেক কষ্ট হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। সিঙ্গাপুরে হার্টে অস্ত্রোপচারের আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার...বিস্তারিত

সরকার হটাতে ঐক্যের ডাক ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার একদলীয় শাসনের মধ্য দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইছে। চিরস্থায়ীভাবে তারা ক্ষমতায় থাকতে চাইছে। এটা এখন ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে। এই সরকারকে সরাতে হলে মুক্তিযুদ্ধের সময়ের মতো পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই সরকারকে সরাতে হবে। এর কোনো বিকল্প নেই।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স...বিস্তারিত

দুর্নীতিবাজ-জঙ্গিবাদের সমাধান ছাড়া দেশে শান্তি আসবে না: হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গিদের দমন ছাড়া দেশে শান্তি আসবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি উপরের কথা বলেন। ইনু বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের...বিস্তারিত

প্রধানমন্ত্রী নিজেই বাজার মনিটরিং করছেন : কাদের

রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে...বিস্তারিত

তাদেরকে আক্রমণ করতে হবে: গয়েশ্বর

টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের সামনে দীর্ঘ লাইনে জনগণকে আর বেশিদিন রাখা যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণকালে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের অন্যায্য সরকারের ন্যায্যমূল্যের ট্রাকের সামনে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।...বিস্তারিত

নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। আজ একটির দাম বেশি, কাল অন্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। ’ ‘অর্থনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা...বিস্তারিত

নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র চাই: এবি পার্টি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ বিকেল ৪টায় বিজয় নগরস্থ এবি মিলনায়তনে এবি পার্টি মহিলা বিভাগ এক মুক্ত আলোচনা সভার আয়োজন করে। আইনজীবি ও মানবাধিকার নেত্রী ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক সুপ্রিম...বিস্তারিত

এই সিইসি ইয়াকুবের বেটা বেকুব : রুহুল কবির রিজভী

বিরোধী দলকে মাঠ ধরে রাখতে হবে- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিইসিকে ইয়াকুবের বেটা বেকুব আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘বিরোধী দল মাঠ ধরে রাখার কে? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং তার নির্বাচন কমিশনের।’  ঢাকা রিপোর্টার্স...বিস্তারিত

ভালোয় ভালোয় পদত্যাগ করুন: মির্জা ফখরুল

বর্তমান সরকারের দিন ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভালোয় ভালোয় পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে এ সমাবেশের...বিস্তারিত

নারীর সমঅধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নারী পুরুষের সমঅধিকার নিশ্চিত হলেই দেশ যথার্থভাবে উন্নত হবে। তিনি আরও বলেন, দেশে মোট জনগোষ্ঠির মধ্যে অর্ধেক নারী সমাজ যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অথচ আমাদের দেশের নারী সমাজ সব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে...বিস্তারিত

সাবেক এলজিআরডিমন্ত্রীর ভাই গ্রেফতার

দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফরিদপুরের সাবেক জনপ্রতিনিধি খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই। সোমবার রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাবরকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। বাবর সবশেষ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি...বিস্তারিত

দ্রব্যমূল্য বৃদ্ধির একমাত্র কারণ মন্ত্রীদের দুর্নীতি: ফখরুল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির একমাত্র কারণ আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-বিদ্যুৎ-পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির একমাত্র কারণ হল আওয়ামী লীগের মন্ত্রী ও আমলাদের...বিস্তারিত

জিনিসপত্রের দাম এত বেড়েছে বেঁচে থাকাই কষ্টকর: ফখরুল

জিনিসপত্রের দাম এত বেড়েছে যে বেঁচে থাকাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যা কিছুই হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া,...বিস্তারিত

একই ডিজাইনে হবে বীর মুক্তিযোদ্ধাদের কবর: আ.ক.ম মোজাম্মেল

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশের প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে বানানো হবে। যাতে ৫০ বছর পরও সবাই বলতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। এছাড়া সমস্ত হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রোববার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা- ২০২২’ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায়...বিস্তারিত

স্বাধীনতার মাসেও পরাধীনতার চক্রান্তে বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। বিদেশি প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দূতাবাসে ধর্না দিচ্ছেন।  রোববার সকালে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন...বিস্তারিত

আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোন কারসাজি করতে না পারে, এ ব্যাপারে সরকার সজাগ।  রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয়...বিস্তারিত

দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে এবি যুব পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মানুষের কষ্ট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, অবিলম্বে ন্যায্যমূল্যে গণরেশন চালু করুন- এবি পার্টি ———————— দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ চুড়ান্ত মাত্রায় উপনীত হওয়ার প্রেক্ষিতে এবি যুব পার্টি আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে। বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। যুবনেতা ইলিয়াস আলীর সঞ্চালনা ও এবি যুব...বিস্তারিত