fbpx
হোম রাজনীতি

রাজনীতি

সত‌্য ঘটনা সাম‌নে এলে আওয়ামী লী‌গের রাজনী‌তি থা‌কবে না : ড. মোশাররফ

সত্য ঘটনাগুলো সামনে এলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না বলে মন্তব‌্য ক‌রেছেন‌ বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সত্য ঘটনা যদি বইয়ে লেখা হয়, তাহলে আওয়ামী লীগ জানে তারা যে মিথ্যাচার করছে তা সকল ক্ষেত্রে ধরা পড়ে যাবে। তাদের রাজনীতি থাকবে না।’ বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলানায়তনে বাংলাদেশ...বিস্তারিত

ইসির সঙ্গে সংলাপে বিএনপি ঘরানার ব্যক্তিরাও ছিলেন: কাদের

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপির ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। যে কোনো ইস্যু নিয়ে...বিস্তারিত

বিএনপির চিত্রপ্রদর্শনী ও বইমেলায় হাতাহাতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বই মেলা উদযাপন কমিটি আয়োজিত বিএনপির দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ছিলোনা কোনো শৃঙ্খলা। অনুষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য গঠিত স্বেচ্ছাসেবকদের চরম উশৃংখলতা ও অনুষ্ঠানে আগতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং একাধিকবার ঘটে হাতাহাতির মতো ঘটনা। বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ২৩ ও ২৪ মার্চ বিএনপির...বিস্তারিত

কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে: গয়েশ্বর

কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে মানুষের যখন নাভিশ্বাস তখন গ্যাসের দাম বাড়ছে কেন? প্রশ্ন তুলে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর জন্য এখন প্রস্তাব করা হচ্ছে। এতে কয়েকজন লোকের লাভ। আর বাকি মানুষের নাভিশ্বাস। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয়, গ্যাসের যে...বিস্তারিত

এবি পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার কথা বলে সরকারী দলের নেতা মন্ত্রীরা তামাশা ও উপহাস করছে। আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও গরীব, দূঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব...বিস্তারিত

বিএনপিকে তওবা করতে বললেন কাদের

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সেতুমন্ত্রী তার দফতরে ব্রিফিংকালে বিএনপির প্রতি এ আহ্বান জানান। ‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে...বিস্তারিত

আট বি‌শিষ্ট ব‌্যক্তি‌কে ‘পল্লীবন্ধু পদক’ দি‌য়ে‌ছে জাতীয় পা‌র্টি

আট বিভাগে দে‌শের ৮ বিশিষ্ট ব্যক্তি‌কে পল্লীবন্ধু- ২০২১ দিয়ে‌ছে  জাতীয় পা‌র্টি।  জাতীয় সংস‌দের বি‌রোধীদলীয় উপ‌নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তা‌দের হা‌তে এই পদক তু‌লে দেন।  জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো এই পদক প্রদান করা হল দল‌টির পক্ষ থে‌কে। প্রয়াত হু‌সেইন মুহমদ এরশাদের নামে...বিস্তারিত

পদক প্রদানে সরকারের অদক্ষতা লজ্জাজনক: রব

‘রাষ্ট্রীয় পদক’ অহরহ অপাত্রে দান করে স্বাধীনতার ‘মর্যাদা’ ও জাতীয় ‘সম্মান’ বিনষ্ট করার পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।    তিনি বলেছেন, রাষ্ট্রীয় পদক ‘প্রদান’ ও ‘বাতিল’ এই খেলায় যোগ্য বা পদকপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিরা মর্যাদাহানির ঝুঁকিতে পড়ছেন। যা অত্যন্ত বিব্রতকর ও অনাকাঙ্খিত। রোববার (২০...বিস্তারিত

অনতিবিলম্ব মানে কী, নেতাদের কাছে জানতে চেয়েছেন গয়েশ্বর

বিএনপি নেতাদের দেওয়া অনতিবিলম্বে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি?- এর মানে কী জানতে চেয়েছেন দলের প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি চেয়ে যে দলের নেতারা বক্তব্য দেন, আসলে এর ব্যাপ্তি কত- তাও জানতে চেয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল শাহবাগ থানার ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির...বিস্তারিত

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি

নিত্যপণ্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।  মঙ্গলবার রাত ৮ টায় এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। ক্রয়ক্ষমতার বাইরে হওয়ায় ভোক্তাদের নাভিশ্বাস। জনগণের এই ক্ষোভ কাজ লাগাতে চায় বিএনপি।  এ কারণে গত কয়েকদিন...বিস্তারিত

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিএনপির, যা বললেন খসরু

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।  এতে আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী...বিস্তারিত

ভারতের হাইকোর্টের রায় নিয়ে বিবৃতিতে যা বলল হেফাজত

ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্টের দেওয়া হিজাব নিষিদ্ধের পক্ষের রায়কে রাজ্যটির মুসলিম সম্প্রদায়ের ‘ধর্মীয় অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, কর্নাটকের হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধের সমর্থনে রায় দিয়ে রাজ্যটির মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের...বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক মঙ্গলবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।  ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সভায় বেশি কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলোর মধ্যে রয়েছে-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হাট সভা পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং আসন্ন রমজান মাসের পূর্বে দ্রব্যমূল্য বৃদ্ধির...বিস্তারিত

দুই বছর পর বাড়িতে সাবেক অর্থমন্ত্রী, দেখতে যান পরিকল্পনামন্ত্রী

প্রায় দুই বছর পর সিলেটের বাড়িতে এসেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত। সিলেটে পৌঁছলে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিমানবন্দরে। এরপর পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান তার সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার বিকালে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের হাফিজ কমপ্লেক্সের বাড়িতে যান মন্ত্রী এমএ মান্নান। তিনি মুহিতকে ফুলেল শুভেচ্ছা...বিস্তারিত

মানুষের কষ্ট সরকারকে স্পর্শ করছে না : বাম জোট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল সফল করতে রাজধানীতে প্রচারণা চালাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (১৪ মার্চ) জোটের নেতারা রাজধানীর পুরানা পল্টন, সেগুনবাগিচাসহ কিছু এলাকায় লিফলেট বিতরণ করেন। এতে জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। প্রচারণায় সময় জোটের নেতারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জবাবদিহি নেই বলে, না খাওয়া মানুষের কষ্ট সরকারকে স্পর্শ করছে না।...বিস্তারিত

মওদুদের স্মরণে ফখরুলের চোখে পানি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীর সভায় তার স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় মওদুদকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, তার সঙ্গে আমার একসঙ্গে ছাত্ররাজনীতি করার সৌভাগ্য হয়েছিল। ব্যক্তিগতভাবে তার...বিস্তারিত

‘বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, তাহলে আ.লীগ কেন সরকারে?’

‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির ব্যবসায়ীরা জড়িত’- সরকারের একজন মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি যদি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে পারে, তবে ওনারা (আওয়ামী লীগ) সরকারে আছেন কেন? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক।’ রোববার ঠাকুরগাঁও শহরের তাতীঁপাড়া নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব একথা বলেন। গত বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী...বিস্তারিত

হরতালে সহায়তার ঘোষণা বিএনপির

আগামী ২৮ মার্চ সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। শনিবার দুপুরে তিনি একথা জানান। গত ১১ মার্চ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। ওইদিন সারা দেশে আধাবেলা হরতাল পালন করবে বাম দলগুলোর প্রধান...বিস্তারিত

তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন: কাদেরকে ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন? নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে নাকি বিএনপি ডোবে। মানুষ আপনাদের সব রাজনীতি বুঝে গেছে। এ জন্য অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে, তারা বলতে শুরু করেছে—আগে জানলে তোর ভাঙা নৌকায়...বিস্তারিত

গণফোরামের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, আহত ২০

গণফোরামের বিবাদমান দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির একটি অংশের কাউন্সিল আয়োজনকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশের নির্বাহী সভাপতি মোকাব্বির খানসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ এসে একপক্ষকে ঘটনাস্থল থেকে বের করে...বিস্তারিত