fbpx
হোম রাজনীতি

রাজনীতি

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার ৪...বিস্তারিত

শর্তসাপেক্ষে সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি বিএনপি

শর্তসাপেক্ষে সরকারের সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণা এলে সরকারের সঙ্গে সংলাপ হতে পারে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে...বিস্তারিত

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘দেশবাসী সবসময় তার দলের পাশে আছে। তাই আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সামনে আগামী নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ, জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সবসময় আমাদের...বিস্তারিত

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ মির্জা আব্বাসের

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ কোনও সভ্য লোকের দল না। মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি...বিস্তারিত

শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে ফরিদপুরের ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে সুধী সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যে বিদ্যুৎ...বিস্তারিত

বেশি লাফালাফি করলে ঠান্ডা করে দেব: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেশি লাফালাফি করলে ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকা অচল করতে...বিস্তারিত

বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র’

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ওবায়দুল কাদের ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি। তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা...বিস্তারিত

দিল্লি কি বলে দিয়েছে নির্বাচনের দরকার নাই, প্রশ্ন ফখরুলের

তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমরাও আছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দিল্লি কি বলে দিয়েছে নির্বাচনের দরকার নাই? দিল্লি কি বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও? বুধবার (৪ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে পেশাজীবী কনভেনশনে তিনি এ কথা...বিস্তারিত

তলে তলে আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন...বিস্তারিত

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয় বলছে, ‘বিদেশে যেতে হলে আগে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে।’ ‘প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক’ – আনিসুল হক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে...বিস্তারিত

আইনি প্রক্রিয়া মেনেই বিদেশে চিকিৎসা নিতে পারবেন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাই এখন কিছু বলা ঠিক হবে না বলেও জানান তিনি।’ ‘তাকে...বিস্তারিত

সামনে কঠিন সময় অতিক্রম করতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে কঠিন দিন। কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। আমরা সেটা অতিক্রম করতে পারব। অতীতেও করেছি। আমাদের দলের সাহসী ক্যাপ্টেন আছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সময়ের সঙ্গে...বিস্তারিত

আগামী কয়েক দিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

বাংলাদেশ এক ‘ভয়াবহ’ অবস্থার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কি না, গণতান্ত্রিক অধিকার থাকবে কি না, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে কি না—সবকিছু নির্ভর করছে আগামী কয়েকটা দিনের ওপর। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক বিএনপি নেতা আ স ম হান্নান শাহর সপ্তম...বিস্তারিত

মনে হয় মির্জা ফখরুলকে আমেরিকা এজেন্সি দিয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল। কী আশ্চর্য ঘটনা। মনে হয় আমেরিকা তাকে এজেন্সি দিয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। আর ভয় দেখায় মির্জা ফখরুল। আমেরিকা মনে...বিস্তারিত

বিএনপিকে আওয়ামী লীগের ৩৬ দিনের আলটিমেটাম

সহিংসতা বন্ধ করে সঠিক পথে আসার জন্য বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সঠিক পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ৩৬ দিনের...বিস্তারিত

সরকারের কিছুই করার নেই, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের অবস্থান থেকে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশে চিকিৎসার আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের যখন আমার নির্বাচনী এলাকায় প্রশ্ন করা হয়, আমি বলেছিলাম, আবেদনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে...বিস্তারিত

দুই সেলফিতে রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা, ২৩ সেপ্টেম্বরছবি: সংগৃহীত এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর মতে,...বিস্তারিত

জনগণ বললে ক্ষমতা ছেড়ে চলে যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ বললে ক্ষমতা ছেড়ে চলে যাব : স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধাকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ছিলেন বলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে অন্তর দিয়ে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন...বিস্তারিত

যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করে খুব ভালো করেছে: সালমান এফ রহমান

যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান এফ রহমান এসব কথা...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের জন্য এককভাবে সরকার দায়ী: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের ভিসার বিধিনিষেধ আরোপ শুরু করার ঘটনাকে বাংলাদেশের জন্য ‘অপমানজনক ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ জন্য সরকারকে এককভাবে দায়ী করেছেন। মির্জা ফখরুল ইসলাম আজ শনিবার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সরকার এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার...বিস্তারিত