fbpx
হোম রাজনীতি

রাজনীতি

দেশটাকে বৃহৎ কারাগার বানানো হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে, অপরদিকে সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মীকে গ্রেপ্তার ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা। বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (৫ নভেম্বর) দেওয়া...বিস্তারিত

মানুষ ফাইনাল খেলার জন্য প্রস্তুত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। সারা বাংলায় খেলা হবে। আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে। শনিবার বিকাল সাড়ে ৪টায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে...বিস্তারিত

১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম

১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আল্টিমেটামসহ ৪ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ ঘোষণা দেন। রেজাউল করীম বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের...বিস্তারিত

মির্জা ফখরুলের মুক্তির দাবিতে দেশের ৬৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ৬৯ নাগরিক। শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ উন্মুখ। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছেন। আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের...বিস্তারিত

আবারও ২ দিনের অবরোধ দিলো বিএনপি

সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও দেশব্যাপী ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ (রোববার) ও ৬ (সোমবার) নভেম্বর এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেয়। একই দাবিতে গত ৩১...বিস্তারিত

পৃথিবীর কোথাও প্রধান বিচারপতির বাড়িতে হামলার নজির নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পৃথিবীর কোথাও প্রধান বিচারপতির বাড়িতে হামলার নজির নেই। আমাদের ১০০ পুলিশ আহত হয়েছে। বৃষ্টির মতো ঢিল ছুঁড়েছে বিএনপি নেতা-কর্মীরা। ব্যাগে করে ঢিল ও ককটেল নিয়ে এসেছিল। সেখানে ঢিলে আহত এক পুলিশ সদস্যকে ওদের এক ছাত্রদল নেতা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমাদের আরেকজন পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রোববার...বিস্তারিত

৩ দিনের অবরোধ ঘোষণা বিএনপির

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিবৃতিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার...বিস্তারিত

জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা বিমানবন্দরে আটক

যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।...বিস্তারিত

অশুভ খেলার পরিকল্পনা রয়েছে বিএনপির, অভিযোগ ওবায়দুল কাদেরের

সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে। তাদের (বিএনপি) দুরভিসন্ধি আছে। সাম্প্রদায়িকতাসহ তাদের অশুভ খেলার পরিকল্পনা আছে। সুতরাং আমাদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

২৮ অক্টোবর ঘিরে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একে একে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা। শুক্রবার (২৭ অক্টোবর) মহাসমাবেশের একদিন আগেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য...বিস্তারিত

আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

ঢাকা দখলের নামে বিএনপি আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে ঢাকা দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি...বিস্তারিত

এই সরকারের অধীনে জাতীয় পার্টি আর নির্বাচনে অংশ নেবে না

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। এই আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর চায় না। এই সরকারে অধীনে জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে...বিস্তারিত

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তারপর থেকে...বিস্তারিত

বিএনপিকে শেষ বার্তা দিলেন ওবায়দুল কাদের

বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিএনপির উদ্দেশে শেষ বার্তা দিলেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনি (মির্জা ফখরুল) শেষ বার্তা দিচ্ছেন। আজ আমি শেষ বার্তা দিচ্ছি- শেখ হাসিনা নির্বাচনী সরকারের সরকারপ্রধান থাকবেন। শেখ...বিস্তারিত

‘১৪, ‘১৮’র নির্বাচন এবার আর হবে না: মির্জা ফখরুল

রোববার রাজধানীর গুলশানে ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা রোববার রাজধানীর গুলশানে ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাইছেন। (কিন্তু) ‘১৪ ও ‘১৮’র মতো এবার আর হবে...বিস্তারিত

বিএনপি নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আচ্ছা তার (তারেক জিয়া) মা এত অসুস্থ, আপনারা অনশন করেন। তাহলে ছেলে কেন মাকে দেখতে আসে না, এটা কেমন ছেলে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলায় আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,...বিস্তারিত

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: ইসফাক আহসান

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শনিবার (১৪ অক্টোবর) কুমিল্লার মতলব উত্তরে আয়োজিত অনুষ্ঠিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’র প্রধান অতিথির বক্তব্যে তিনি...বিস্তারিত

আন্দোলন করবা, হাত ভেঙে দেব: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি নাকি ঢাকা অচল করে দেবেন। ঢাকা অচল করতে আসলে জনগণ তাদের অচল করে দেবে। আন্দোলন করবা। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব। লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে আওয়ামী লীগের শান্তি...বিস্তারিত

বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগ নেতার

বিএনপি আগুন সন্ত্রাসী হরতালের কর্মসূচি দিলে নেতা-কর্মীদের আড়াই হাতের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই নির্দেশনা দেন। যশোর জেলা শ্রমিক লীগের আয়োজনে সমাবেশে তিনি আরও বলেন, ‌‘১৪...বিস্তারিত

৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। সংবিধানে যেভাবে বলা আছে, সেভাবেই নির্বাচনে যেতে প্রস্তুত দলটি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। এছড়া ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে’ নির্বাচন কমিশনের কাছে দাবি...বিস্তারিত