fbpx
হোম রাজনীতি

রাজনীতি

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, ভারতের কাছে সহযোগিতা চাওয়ায় যা বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের অবস্থা এতটাই দেউলিয়াপনা হয়েছে যে র‌্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছে। কিন্তু এই গুম-খুন হত্যার নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়ায় এই সরকারকে ধিক্কার জানাই।’  ‘এই সরকার সংবিধানকে পাশ কাটিয়ে ঠিক বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। গণতন্ত্রের...বিস্তারিত

দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন কবে: কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, দেখতে দোখতে ১৩ বছর।  বিএনপির আন্দোলন হবে কোন বছর?  তিনি শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ওবায়দুল কাদের আবারও বিএনপি নেতাদের কাছে জানতে...বিস্তারিত

ঢাকা কলেজে সংঘর্ষে নিহত দুই পরিবারের পাশে দাঁড়ালেন কামরুল

ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত কামরাঙ্গীরচরের বাসিন্দা মুরসালিন ও নাহিদের পরিবারকে নগদ এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় তিনি মুরসালিন ও নাহিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। কামরুল ইসলাম এতদিন বিদেশ থাকায় অনুদান দিতে দেরি হলেও স্থানীয়...বিস্তারিত

এবার ঈদের সড়ক যে কোনো সময়ের চেয়ে ভালো: সেতুমন্ত্রী

এবারের ঈদযাত্রায় ভোগান্তি কম জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছে, এবার সড়কের পরিস্থিতি ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো’।  শুক্রবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের যানজটের যে সমস্যা ছিল, আমার মনে হয় এবার আর সেই সঙ্কট হবে না। আমরা তিনটা ফ্লাইওভার খুলে...বিস্তারিত

বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান লাইফ সাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এমএ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। ৭২ বছর বয়সি বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে নানা...বিস্তারিত

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে: কাদের

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৬৯ তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দেশে এখনো হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি উল্লেখ করে কাদের...বিস্তারিত

বিএনপি নেতা মকবুল কারাগারে

পুলিশের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন। এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, মারধর ও ভাঙচুরের...বিস্তারিত

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাঁদপুর জেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর যুগান্তরকে বলেন, সেলিম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা জারি করেন। সেলিম খান সরকারের রাজস্ব আত্মসাৎ করে বিপুল...বিস্তারিত

শেরেবাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী নেতা। আজকের বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে। সেই বিষবাষ্প থেকে আমরা বাংলাদেশকে এখনও উদ্ধার করতে পারিনি। বুধবার সকাল ৮টায় অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবাষিকী উপলক্ষ্যে সোহরাওয়ার্দী  উদ্যান এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও খুনের সংস্কৃতি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, রোববার আমেরিকান প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এত তাড়াতাড়ি...বিস্তারিত

‘দেশের বিচার ব্যবস্থা এখন অন্তরীণ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দুঃখ ও হতাশা নিয়ে বলেছেন, আজ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই,সন্তানদেরও ভবিষ্যতের কোনো নিরাপত্তা নেই,  মানুষের শিক্ষা, চিকিৎসারও কোনো নিশ্চয়তা নেই। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত  ইফতার মাহফিলে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বর্গীদের মতো দেশের অর্থসম্পদ ও শান্তি...বিস্তারিত

মকবুলের কাছে থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে: পুলিশ

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষকালে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার বিএনপি নেতা মকবুল হোসেন সরদারের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার থেকে রিমান্ডে রয়েছেন বিএনপির এ সাবেক নেতা। রিমান্ডের প্রথম দিনেই জিজ্ঞাসাবাদে গুরুত্ব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ। তিনি বলেন, ‘তার (মকবুল)...বিস্তারিত

ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে নিউমার্কেটের সংঘর্ষ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সম্প্রতি নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে- তা ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে। এজন্য তারাই দায়ী। অথচ উল্টো তারা বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। শুক্রবার বিকালে রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত দোয়া ও ইফতার...বিস্তারিত

মঙ্গলবার সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে আগামী মঙ্গলবার ঢাকা-সহ সব মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।  শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ওই ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী জড়িত। প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার...বিস্তারিত

নিউমার্কেটের ঘটনায় বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর পর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।...বিস্তারিত

‘রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যারা বলে বিএনপি আন্দোলন কোন ঈদের পরে, তাদেরকে বলতে চাই তারিখ দিয়ে আন্দোলন হয় না। রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে।’ বিএনপির আন্দোলন কোন ঈদের পরে- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা আব্বাস একথা বলেন। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে...বিস্তারিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।   বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটযোগে আজ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ...বিস্তারিত

জার্মান রাষ্ট্রদূত বিএনপিকে নেতাদের নিয়ে ভুল উদ্ধৃতি দিয়েছেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জার্মান রাষ্ট্রদূতকে তারা কোট (উদ্ধৃত) করেননি, জার্মান রাষ্ট্রদূতই তাদের নিয়ে ভুল উদ্ধৃতি দিয়েছেন। ছাত্রদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বৃহস্প্রতিবার বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পরে নানা ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সরকারের নানা সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নিউমার্কেটে শিক্ষার্থী আর ব্যবসায়ীদের...বিস্তারিত

কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করতে হবে: পীর সাহেব মধুপুর

কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী অপতৎপরতা বন্ধ করার দাবি জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।  তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু ইসলামের নামে প্রতারণার কোনো সুযোগ নেই। মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ বলেন, ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামদারী কাদিয়ানী সম্প্রদায়...বিস্তারিত

এমন আন্দোলন গড়ে তুলুন, যাতে সরকারকে নির্মূল করা যায়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের মধ্যে এখন জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, যারা গণতন্ত্র হত্যা করে, মানুষ গুম করে, সেই দানবীয় শক্তিকে পরাজিত করতে হবে। যারা দেশকে ধ্বংস করতে চাচ্ছে, গণতন্ত্র ধ্বংস করেছে, তারাই আমাদের শত্রু। আমাদের সবার এই শত্রুকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে দায়িত্ববান...বিস্তারিত