fbpx
হোম রাজনীতি

রাজনীতি

‘পদ্মা সেতুর উচ্চমাত্রার টোল পুনর্বিবেচনা করতে হবে’

পদ্মা সেতু উদ্বোধনের আগেই সেতু পারাপারে মাত্রাতিরিক্ত টোল জনগণের ‘গ্রহণযোগ্য’ পর্যায়ে নির্ধারণ করে সরকারকে সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর আবার মাত্রাতিরিক্ত টোল নির্ধারণ কোনক্রমেই দেশের বিদ্যমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ...বিস্তারিত

কর্নেল অলির এলডিপির একাংশের নেতা আব্বাসী স্বীকৃতির জন্য ইসিতে

নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে সমমর্যাদায় স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।  বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে চিঠি পৌঁছে দেন তারা। এ প্রসঙ্গে শাহাদাত হোসেন সেলিম  বলেন, আমরা চিঠি পৌঁছে দিয়েছি। নির্বাচন কমিশন সংক্রান্ত সব পত্রালাপ...বিস্তারিত

আ.লীগ কারো ভোট কেড়ে নেয় না: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কারো ভোট কেড়ে নেয় না। জনগণের ভোটের স্বাধীনতায় বিশ্বাস করে। বুধবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান...বিস্তারিত

আসুন, সরকার পতনের পর দর কষাকষি থাকলে দেখা যাবে: অলিকে গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। তাই বিএনপির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলিকেও অনুরোধ করব, আসুন- এক কাতারে, একসুরে পথ চলি। আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই এমন কিছু করা চলবে না, যেন আমাদের মাঝে বিভক্তি তৈরি হয়।’ ‘আমাদের...বিস্তারিত

হাওড়ে সরকারি অর্থ লুটের মহোৎসব চলছে: মির্জা ফখরুল

দেশের হাওড় অঞ্চলগুলোতে সরকারি অর্থ লুটের মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যেসব বাঁধ নির্মাণ করা হয়েছে তা এতটাই দুর্বল যে, মাত্র ২৪ ঘণ্টা পানির চাপ সামলাতে পারেনি। প্রতি বছর এভাবে বাঁধ নির্মাণের নামে হাওড়াঞ্চলে সরকারি অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশাৃৃন্ত, অপরদিকে সরকারি দলের...বিস্তারিত

আজ সম্রাটের জামিন বাতিল শুনানি

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন স্থগিত ও বাতিল চেয়ে শুনানির দিন আজ। মঙ্গলবার (১৭ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার হাইকোর্টে এ বিষয়ে আবেদন করে দুর্নীতি...বিস্তারিত

১১৬ আলেমের পক্ষে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে দেশ বরণ্যে ১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতি, মানিলন্ডারিং,জঙ্গীবাদে অর্থায়ন, ধর্মীয় বিদ্বেষ জড়ানো ও ইসলামের অপব্যাখ্যার অভিযোগের প্রতিবাদে এবং কথিত গণকমিশনের সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১ গোল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে...বিস্তারিত

শিগগিরই একটি যুদ্ধের ঘোষণা আসবে : ছাত্রদল সম্পাদক

শিগগিরই একটি কার্যকর যুদ্ধের ঘোষণা আসবে মন্তব্য করে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, এ দেশের সর্বস্তরের মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাবো গণমানুষের অধিকার আদায়ে শিগগিরই একটি কার্যকর যুদ্ধের ঘোষণা আসবে। যেই যুদ্ধের সর্বাধিনায়ক থাকবেন তারেক রহমান ও সামনে থেকে নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। তাই সকলকে সেই যুদ্ধের জন্য প্রস্তুত...বিস্তারিত

রাত ৮টার পর দোকান বন্ধ করলে যানজট নিয়ন্ত্রণে আসবে

রাত ৮টার পর দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এর আরও বেশকিছু ভালো দিক আছে। এটি কার্যকর করতে পারলে, আমরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারব। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। আজ সোমবার (১৬ মে) ডিএসসিসি নগরভবনে দায়িত্ব গ্রহণের...বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আইসিইউতে

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, রোববার ড. মঈন খান তার নিজ এলাকা নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী...বিস্তারিত

রেদোয়ানের মুক্তির দাবিতে এলডিপির ৫ দিনের কর্মসূচি

কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে ৫ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও...বিস্তারিত

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা : কাদের

বিএনপি’র জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটি মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের...বিস্তারিত

বিএনপি মচকাবে তবু ভাঙবে না: জয়নুল আবেদীন

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে শুনতে পাচ্ছি, তবে আমি বিশ্বাস করি না। তারপরও বলব, যদি কেউ হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেইমানি করে, সেই বেইমানদের জায়গায় দলে এবং বাংলাদেশে হবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির...বিস্তারিত

ভোট ও ডলার খেকো আওয়ামী সরকারের হাত থেকে জাতিকে বাঁচাতে জাতীয় ঐক্য চাই- এবি পার্টি

আজ ১৪ মে শনিবার সকাল এগারোটায় সয়াবিন ও পেট্রোলের অস্বাভাবিক সংকটে জনদুর্ভোগের প্রেক্ষিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...বিস্তারিত

নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো থাকার পরেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশকে নিয়ে হায়-হুতাশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশে যেন খাদ্যে প্রভাব ফেলতে না পারে...বিস্তারিত

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা-পাকিস্তান-আফগানিস্তান হবে না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না। যত দিন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হবে, ততোদিন এদেশের জনগণের জীবন সুরক্ষিত থাকবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সততা, দক্ষতা, সাহসিকতা, দৃঢ়তা...বিস্তারিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও: নূর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শুক্রবার (১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।...বিস্তারিত

আ.লীগ করে যারা কোটি টাকা পাচার করে তাদের চিহ্নিত করুন: কাদের

আওয়ামী লীগ করে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অর্থ পাচারকারীদের কোনোভাবেই দলে রাখা যাবে না। তিনি বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশে...বিস্তারিত

সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল মুরাদের

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাইম। তিনি বলেন, রাতে তার নির্বাচনী এলাকার দৌলপুরের বাড়ির একটি কক্ষে এক বৃদ্ধকে চিকিৎসার পরামর্শ দিচ্ছিলেন তিনি।...বিস্তারিত

আবার রাজনীতিতে ফিরবেন সম্রাট

জামিনে মুক্তির পরও হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন তিনি। তার চিকিৎসা চলছে বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে। সম্রাটের অনুসারীদের দাবি, তাদের নেতা শারীরিক সুস্থতা ও দলের উপর মহলের সবুজ সংকেত মিললেই রাজনীতির মাঠে পুরোপুরি সক্রিয় হবেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের...বিস্তারিত