fbpx
হোম রাজনীতি

রাজনীতি

বিএনপি নেতা আলালকে ভারত যেতে বাধা

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তা‌কে কোনো কারন না দেখিয়েই আটকে দেয়া হয় বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল। গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে ডিসেম্বরে দেশে ফিরেন তিনি।...বিস্তারিত

করোনাভাইরাসে আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তবে তাঁর তেমন কোনো জটিলতা নেই। শনিবার (১১ জুন) বিকেলে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান। রেজাউল করিম বলেন, ‘গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন, বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন।...বিস্তারিত

রাসুল (সা.) এর নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সিলেট নগরীর কুমারপাড়ায় দেশের প্রথম আর্ট কলেজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান । পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ভারত সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যারা আপত্তিকর বক্তব্য দিয়েছিল তারা ক্ষমা চেয়েছে। রাসুল...বিস্তারিত

দেশে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভারতের ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভারতে যারা মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন, ভারত সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। মহানবীর (সা.) অবমাননা বিশ্বের যেখানেই হোক না কেন, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাবো। কোনো ধর্মেরই অবমাননা সহ্য করবো না আমরা।...বিস্তারিত

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)তে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছিলেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন...বিস্তারিত

মহানবিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ভারতে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর শত শত মুসল্লির অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পল্টনসহ আশেপাশের এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উপস্থিত ছিলো। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের...বিস্তারিত

পদ্মা সেতু উদ্বোধনে খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনি বাধা নেই: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পদ্মা সেতু উদ্বোধনের সময় দাওয়াত দিতে আইনি কোন বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ব্যাপারে দুটি শর্ত আছে, তা হলো তিনি বাংলাদেশের ভিতরে চিকিৎসা গ্রহণ করবেন আর বিদেশে যেতে পারবেন না। সে কারণে পদ্মা সেতু উদ্বোধনের সময় তাকে দাওয়াত দিতে আইনি...বিস্তারিত

চেয়ারম্যান সেলিম খানকে ৫০ লাখ টাকা জরিমানা

জাল নথি ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভিত্তিহীন রিট করে আদালতের সময় নষ্ট করায় চাঁদপুরের বিতর্কিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।  অপর দুই রিটকারী আব্দুল কাদের ও জুয়েলকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে জারি...বিস্তারিত

পদ্মা সেতুকে বলতেই হয় আমাদের সোনার সেতু: রুমিন ফারহানা

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদ অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই আমি কিছু তেতো কথা বলব, যাতে ভারসাম্যটা রক্ষা হয়। আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও আমরা তাকাতে পারি। তিনি বলেন, লিথুনিয়ার কৌনাস পৌরসভার মেয়র একটি শিপিং কন্টেইনারের মধ্যে দেড় কোটি টাকায় টয়লেট বানিয়েছিলেন। একই মানের...বিস্তারিত

‘হত্যার উদ্দেশ্যেই জোনায়েদ সাকীর ওপর হামলা’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এ হামলা নারকীয় এবং...বিস্তারিত

সীতাকুণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে:এবি পার্টি

আজ এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সীতাকুন্ড বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উপুর্যুপুরি মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম সদস্য সচিব ও মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বিএম নাজমূল হক।...বিস্তারিত

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না, দেখার দাবি বিএনপির হারুনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না- তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। রোববার জাতীয় সংসদে শুরু হওয়া অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। একইসঙ্গে নামমাত্র...বিস্তারিত

বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকার প্রার্থী

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্ক যেন চট্টগ্রামের বাঁশখালীর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের পিছু ছাড়ছে না। এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম। তিনি বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবেও এলাকায় পরিচিত। গতকাল শুক্রবার...বিস্তারিত

মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

যানজটে পড়ে নিজের গাড়ি ছেড়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ শনিবার (৪ জুন) মোটরসাইকেলযোগে চট্টগ্রামে একটি সমাবেশে যোগ দিয়েছেন। বন্দর থানার ওসির (তদন্ত) মোটরসাইকেলের পিছনে বসে ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এ সমাবেশে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ...বিস্তারিত

৬০ কোটি টাকায় মনোনয়ন ‘বাণিজ্য’ নিয়ে মন্তব্য, কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৬০ কোটি টাকায় মনোনয়ন ক্রয় করেছেন। টকশোতে মনোনয়ন ‘বাণিজ্য’ নিয়ে এমন বক্তব্য দেওয়ায় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামি হলেন টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তার। বুধবার...বিস্তারিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বিএনপির সংলাপ

বি‌ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ধারাবা‌হিকতায় বিএনপি এবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসবে। বুধবার (১ জুন) দুপুর ১২টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদিকে...বিস্তারিত

বাংলাদেশ শাসনের দায়িত্ব আমেরিকার নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সাংবাদিকদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রকে তাদের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করুন, বাংলাদেশ সম্পর্কে নয়। বুধবার (১ জুন) সকালে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি দূতদের মতামত জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্ন করার প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় রাষ্ট্রদূতদের দেশের...বিস্তারিত

সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সহ নবীন-প্রবীণ একদল রাজনৈতিক কর্মীর এবি পার্টিতে যোগদান

বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতা, সাংস্কৃতিক সংগঠক, তরুণ শিল্পপতি সহ একদল নবীন-প্রবীণ রাজনৈতিক কর্মীর এবি পার্টিতে যোগদান উপলক্ষ্যে আজ বিকেল ৪ টায় পল্টন, বিজয়নগরস্থ এবি মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এবি পার্টির আহ্বায়ক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে যোগদান ও সংবর্ধনা সভায় দলীয় নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এবি...বিস্তারিত

পররাষ্ট্রমন্ত্রী ‘বুদ্ধি’ চাইলেন ভারতের কাছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল ও গম কিনতে ভারতের কাছে ‘বুদ্ধি’ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ নিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা কীভাবে রাশিয়ার কাছ থেকে তেল ও গম কিনে সামাল দিয়েছে। তারা বড় দেশ, তারা ম্যানেজ করতে পারে। তারা কোনো পদক্ষেপ নিলে কেউ তাদের ওপর...বিস্তারিত

২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন ততদিন জনগণ কষ্টে থাকবে না। আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ হয়েছে। এদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না। দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে নগর যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর...বিস্তারিত