fbpx
হোম রাজনীতি

রাজনীতি

‘পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ করতে পারলে ধন্যবাদ দেবে বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা অতীতের মতো নির্বাচনের ফাঁদে পা দেব না। আমরা যে কথা বলেছি, এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়- এ সিদ্ধান্তে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারি, তাহলে শেখ হাসিনা সরকার থাকতে পারবে না।’ ‘তার (প্রধানমন্ত্রী) নির্বাচন করার...বিস্তারিত

হাজী সেলিম প্যারোলে মুক্ত

বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। শুক্রবার (১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয়...বিস্তারিত

বিএনপি নেতা আলাল করোনায় আক্রান্ত

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বনানীর বাসায় থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলালের ঘনিষ্ঠ যুবদলের সাবেক নেতা জাহাঙ্গীর হাওলাদার। তিনি জানান, মঙ্গলবার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের করোনা পরীক্ষা করতে দেওয়া হলে আজ পজিটিভ রিপোর্ট আসে। তার জ্বর,...বিস্তারিত

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। বুধবার (২৯ জুন) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এর আগে গত ১২ জুন রবিবার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া...বিস্তারিত

বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট (মাদক গ্রহণ করে কি না সেই পরীক্ষা) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (২৬ জুন) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...বিস্তারিত

মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা পিন্টু গ্রেফতার

মৃত্যুদণ্ডের আদেশের পর তিন বছর পর পলাতক থেকে গ্রেফতার হয়েছেন পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। শনিবার কক্সবাজারের টেকনাফে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র‌্যাব।  পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও...বিস্তারিত

ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, দুই দিন ধরে মির্জা ফখরুল ইসলাম কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি ব্যক্তিগত চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে...বিস্তারিত

১৩ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।  শুক্রবার বিকালে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানালেন, আজই বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে (খালেদা জিয়া) বাসায় নিয়ে চিকিৎসা...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বিএনপি

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি যাবে না। বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণের...বিস্তারিত

ঢাবি ক্লাবে গভীর রাতে রিজভীর ‘গোপন বৈঠক’, শিক্ষককে শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাব) ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গভীর রাতে অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ক্লাবের সদস্য ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক এবিএম ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।...বিস্তারিত

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি ৭ নেতাকে আমন্ত্রণ

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের ‍উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল...বিস্তারিত

পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধের আহ্বান রিজভীর

বন্যার মধ্যে পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এছাড়া, বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল ঘোষণাসহ বন্যার্তদের ত্রাণ নিশ্চিতের দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দাবি পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করুন। এই লোক দেখানো ভোজ...বিস্তারিত

‘প্রস্তাবিত বাজেটেও কুইক রেন্টালের নামে লুটপাটের অনুমোদন দেওয়া হয়েছে’

বিএনপি দলীয় সংসদ সদস্য রুবিন ফারহানা বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার নামে দায়মুক্তির দেওয়া অনৈতিক। টাকা ফেরত আনতে নয়, পাচারকারীদের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। এটা মানিলন্ডারিং আইনেরও পরিপন্থী। বাংলাদেশের ঋণ বিপৎসীমা অতিক্রম করেছে। তিনি প্রস্তাবিত বাজেটেও কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অনুমোদন দেওয়া হয়েছে বলেও দাবি করেন। রোববার জাতীয় সংসদে...বিস্তারিত

বাংলাদেশে বন্যা ব্যবস্থাপনায় ভারতের সহায়তার প্রস্তাব

দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি  বন্যা ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর  বলেন, ‘এই সুযোগে আমি জানাতে চাই, বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে যে কোন ধরনের সুনির্দিষ্ট পন্থা থাকলে, আমরা আপনাদের সহায়তা করতে পারি।’ রোববার সন্ধ্যায়...বিস্তারিত

নির্বাচনে হেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাট

মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের বাধা দিলে দুই নারী আহত হন। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে।...বিস্তারিত

নুরের সিনেট অধিবেশন বর্জনের ঘোষণা, যা বলছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটের বার্ষিক অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছেন সিনেটের শিক্ষার্থী-প্রতিনিধি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশন শুরু হবে। তবে ‘নৈতিকতার’ জায়গা থেকে এ অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছেন নুর। এ বিষয়ে তিনি বলেন, অচল ও মেয়াদোত্তীর্ণ ডাকসুর...বিস্তারিত

দুই মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও সাহেদ নুর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন।   এ দুই মামলা নিয়ে যত কথা: গত ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা...বিস্তারিত

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় মাজেদুর রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে এবং শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সোমবার রাত প্রায় দেড়টার দিকে...বিস্তারিত

ঈদে খালেদা জিয়ার মুক্তি চান জাফরুল্লাহ

ঈদ উপলক্ষে অসুস্থ খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১৩ জুন) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, সংবিধানে জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। আইনের অজুহাত না দেখিয়ে খালেদা জিয়াকে সরকারের জামিন দেওয়া উচিত। তারপর উনি যেখানে...বিস্তারিত

অব্যাহতি চেয়েছেন আ.লীগের ৯ নেতাকর্মী

বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার পক্ষে প্রচারণায় অংশ না নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতাকর্মী দল থেকে অব্যাহতি চেয়েছেন। শনিবার সন্ধ্যায় তারা ইউনিয়ন সভাপতির কাছে অব্যাহতিপত্র তুলে দেন। এর আগে তাদের তিনজনকে শোকজ করা হয়েছিল। অব্যাহতি চাওয়া নেতাকর্মীরা হলেন- সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার...বিস্তারিত