fbpx
হোম রাজনীতি

রাজনীতি

জনগণই আমার সব শক্তির উৎস: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণই আমার সকল শক্তির উৎস। জনগণের আর্শিবাদ, ভোট ও শক্তি নিয়ে দুইবার এমপি হয়েছি। আগামীতে নির্বাচিত হবো ইনশাল্লাহ। রোববার (২৭ আগস্ট) রাতে সদরপুরের শৌলডুবি লিটুর মোড়ে এলজিইডির প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,...বিস্তারিত

ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ ফখরুল ‘আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ’

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন শীর্ষ নেতা। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়েছে। সেখানে লেখা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন মির্জা ফখরুল। পরে বিভিন্ন মাধ্যমে যাচাই করে দেখা...বিস্তারিত

রাজধানীজুড়ে মিছিল দেখবেন ২ সেপ্টেম্বর’

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন এক তারিখ এবং দুই তারিখে (১ ও ২ সেপ্টেম্বর)। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করব, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি...বিস্তারিত

জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

নাশকতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় তাদের বিচার শুরু হলো। বুধবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন...বিস্তারিত

ছাত্রদল নেতাদের মুক্তি দিতে বিএনপির ৪ ঘণ্টার আল্টিমেটাম

শুক্রবারের গণমিছিলের পর ছাত্রদলের গ্রেফতার ছয় কর্মীকে মুক্তি দিতে সরকারকে ৪ থেকে ৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। মির্জা ফখরুল বলেন, ‘গতকালের গণমিছিল পরবর্তী ছাত্রদলের ৬...বিস্তারিত

নিষেধাজ্ঞা-ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে: কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে। শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায়...বিস্তারিত

বিএনপি-জামায়াত যেভাবে জঙ্গি প্রতিষ্ঠা করেছিল, জানালেন জয়

বিএনপি-জামায়াতের রাষ্ট্রীয়ভাবে জঙ্গি প্রতিষ্ঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওসহ একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‌‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকার সময় কীভাবে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে, তথ্যপ্রমাণসহ তার কিছু নমুনা দেখে আসি এই ভিডিওতে।...বিস্তারিত

খাদের কিনারে বিএনপি, নির্বাচন বর্জন করলেই পতন: তথ্যমন্ত্রী

ক্রমাগত নির্বাচনবিমুখতা এবং চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কারণে ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত হতে যাওয়া বিএনপি আজ খাদের কিনারে এবং আগামী নির্বাচন বর্জন করলেই পতন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম...বিস্তারিত

কয়লাখনি দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (৮ আগস্ট) কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক আকতারুজ্জামান এদিন ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু...বিস্তারিত

বিএনপির কিছু লোক দেখে ভয়ের কিছু নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কিছু লোক দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি। ভয় নেই, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...বিস্তারিত

মধ্যরাতে নুরের বাসায় ডিবি, ‘দরজা ভেঙে’ তল্লাশি

মধ্যরাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাসার দরজা ভেঙে ডিবি তল্লাশি চালায় বলে জানা গেছে। রাতে ফেসবুক থেকে লাইভে এসেও এ বিষয় জানান...বিস্তারিত

জামায়াতের মঙ্গলবারের সমাবেশ স্থগিত, শুক্রবার করার ঘোষণা

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির দেয় জামায়াত। সমাবেশের অনুমতি না পেয়ে মঙ্গলবারের (১ আগস্ট) সমাবেশ স্থগিত করা রয়েছে। তবে ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি...বিস্তারিত

বাধা দেবেন না, রাজপথেই দাবি আদায় হবে: হুঁশিয়ারি ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি বলেছেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। সরকার ভয় পাচ্ছে, এখনও সময় আছে; জনগণের আন্দোলনে বাধা দেবেন না। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’ সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। এর আগে সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, অতীতের...বিস্তারিত

রাস্তায় ফেলে অচেতন হওয়া পর্যন্ত পেটানো হলো বিএনপি নেতাকে

দলীয় কার্যালয়ে যাওয়ার পথে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলা চালানো হয়েছে। সোমবার (৩১ জুলাই) ভোর পাঁচটার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় এই নেতাকে বেধড়ক পিটিয়ে সড়কে ফেলে দেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় রহিম নেওয়াজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণে...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন আটক ৭০০, অভিযোগ না থাকলে থানা থেকেই মুক্তি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবারের (২৯ জুলাই) সহিংসতার ঘটনায় সাতশতাধিক মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে সহিংসতায় যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে না, তাদের থানা থেকেই ছেড়ে দেওয়া হবে। সচিবালয়ের রোববার (৩০ জুলাই) সচিবালয়ের রোববার যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলের নেতৃত্বে চার সদস্যের...বিস্তারিত

গয়েশ্বরকে কেনার মতো টাকা সরকারের কাছে নেই’

সরকারের কাছে এত টাকা নেই যে, আমাকে কিনতে পারে এমনটি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে- এই শক্তি সরকারের রয়েছে। কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, চিতায় ওঠার আগে যেন এই সরকারের পতন দেখে যেতে পারি। রোববার (৩০ জুলাই) দুপুরে...বিস্তারিত

রোববার দেশব্যাপী আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রোববার (৩০ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার দেশব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করা হবে।...বিস্তারিত

আমানকে জুস-খাবার পাঠালেন প্রধানমন্ত্রী, হাসপাতালে প্রতিনিধিদল

আমানউল্লাহ আমানকে দেখতে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে গিয়েছেন। রাজধানীর গাবতলীতে অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় অসুস্থ হয়ে পড়লে আমানকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৯ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে অসুস্থ আমানকে দেখতে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল জাতীয়...বিস্তারিত

পুলিশ আমাকে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে: গয়েশ্বর

পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশের পিটুনিতে আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজারবাগে চিকিৎসা দিয়ে তার অফিসে পৌঁছে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে তাকে নয়াপল্টনের অফিসে পৌঁছে দেওয়া হয়। গয়েশ্বর রায় বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে পুলিশ।...বিস্তারিত

মহাসমাবেশের প্রস্তুতি শুরু, এখন পর্যন্ত গ্রেপ্তার পাঁচ শতাধিক: রিজভী

মহাসমাবেশের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহাসমাবেশ ঘিরে নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ...বিস্তারিত