fbpx
হোম রাজনীতি

রাজনীতি

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে ভর্তি করা হয়। হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে রয়েছেন। বিএনপি নেতার ছেলে...বিস্তারিত

নির্বাচন থেকে পিছু হটার বাহানা খুঁজছে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি এটা ভালো করেই জানে যে, তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য তারা জনগণের কোনো ভোট পাবে না। সে কারণে তারা এখন নির্বাচন প্রক্রিয়া থেকে পিছু হটার বাহানা খুঁজছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভায় হিলটন হোটেলে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে...বিস্তারিত

তারেক জিয়া ও রাষ্ট্রদ্রোহিতা

শেখ সাদী বলেছেন, ‘একটি সুন্দর বাগান নষ্ট করতে একটি বানরই যথেষ্ট।’ বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি কেউ যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন শেখ সাদীর বক্তব্য কতটা সত্য। একজন ব্যক্তির একনায়কতান্ত্রিক সিদ্ধান্তে পরিচালিত একটি দল রাজনীতিকে কলুষিত করছে। দেশকে করছে সংকটাপন্ন। গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছে। আমরা আমাদের স্বাধীনতার ৫১ বছর পার করেছি। স্বাধীনতার মাসে এসে...বিস্তারিত

খালেদা জিয়ার ব্যাপারটা আমাদের অভ্যন্তরীণ বিষয় : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবেও না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিদেশি চাপ...বিস্তারিত

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে বাঘা বাঘা ব্যক্তি জড়িত: কাদের

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার পেছনে তারা এককভাবে দায়ী নয়, দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তি এর পেছনে ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা...বিস্তারিত

বিচার না হওয়া পর্যন্ত জামায়াতকে নিষিদ্ধ বলতে পারি না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ বলতে পারি না। রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টর্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এসময় আইনমন্ত্রী আরও বলেন, জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া...বিস্তারিত

সংলাপের নামে ‘মুলা ঝুলাচ্ছে’ আওয়ামী লীগ!

বছর ঘুরলেই দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনী মাঠ সরকার ও বিরোধীপক্ষের বক্তব্য-সমালোচনায় সরগরম। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে অনড়। আর আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। ফলে রাজনীতিতে দেখা দিয়েছে এক ধরনের সংকট। এ অবস্থায় সামনে আসছে সংলাপের কথা। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা দিচ্ছেন পরস্পরবিরোধী বক্তব্য। কেউ বলছেন সংলাপের বিকল্প নেই,...বিস্তারিত

জামায়াতের বিক্ষোভের অনুমতি নিয়ে কী সিদ্ধান্ত নিলো ডিএমপি

বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জমা দিতে ৬ জুন ডিএমপি কার্যালয়ে যায় জামায়াতের প্রতিনিধি দলটি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছিল জামায়াতে ইসলামী। শনিবার (১০ জুন) তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করতে চায়। তবে তাদের কর্মসূচি পালনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ডিএমপি। জামায়াতে ইসলামীর...বিস্তারিত

খালেদার দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৭ জুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছেন আদালত। ‘ভুয়া’ জন্মদিন উদযাপন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মানহানির পৃথক দুই মামলায় অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এ দুই মামলার অভিযোগ...বিস্তারিত

আন্দোলন ভিন্নখাতে নিতে সংলাপের কথা বলছে আওয়ামী লীগ: ফখরুল

বিএনপির আন্দোলন ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের নেতারা সংলাপের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমির হোসেন আমু ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্য হলো- বিএনপিকে মূল দাবি থেকে মনোযোগ ভিন্নখাতে নেওয়া। লোডশেডিংয়ে বর্তমানে যে জনদুর্ভোগ, তা ধামাচাপা দিতে তারা এসব বক্তব্য দিচ্ছেন।’ বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির...বিস্তারিত

সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংলাপ চলমান থাকবে। সংলাপের বিকল্প নেই। আমরা মনে করি, সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বুধবার (৭ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদরদপ্তরে স্বাধীনতা...বিস্তারিত

৮ জুন দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি

দেশে ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল (সোমবার) দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন,...বিস্তারিত

একাই খেলবেন গোল দেবেন, সময় আছে এসব বাদ দেন: ফখরুল

জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার। মাঠে একাই খেলবেন এবং গোল দেবেন। এখনো সময় আছে, এসব খেলাধুলা বাদ দেন। সরকার মামলার রায় দিয়ে বিএনপি এবং বিরোধী নেতাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (৩১...বিস্তারিত

টুকু-আমানের আপিল খারিজ, সাজা বহাল

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারিক (নিম্ন) আদালতের দেওয়া রায়ের বিষয়ে করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজা...বিস্তারিত

কেরানীগঞ্জে সংঘর্ষ: হাইকোর্টে আগাম জামিন পেলেন নিপুণ রায়

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ মে) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনের শুনানিতে ছিলেন ব্যারিস্টার বদরোজ্জা বাদল,...বিস্তারিত

সরকার গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করছে: খসরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কথা বলা যায়। একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তাই গাজীপুরে সরকার সেটা দেখিয়েছে। শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

অপর্কম ঢাকতে দেশ ছাড়ছেন জাহাঙ্গীর !

আয়তনে দেশের বৃহত্তম রাজধানী লাগোয়া গাজীপুর সিটি করপোরেশনে বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ হবে। দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি এই নির্বাচন বর্জন করলেও নির্বাচনের আনুষ্ঠানিকতায় কোনো কমতি রাখেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত দল থেকে আজীবন বহিষ্কৃত নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাড়িয়েছেন নির্বাচনের উত্তেজনার পারদ। নিজে নির্বাচনে অংশ নিতে...বিস্তারিত

ভেগে যাচ্ছেন জাহাঙ্গীর ! কিন্তু কেন ?

আয়তনে দেশের বৃহত্তম রাজধানী লাগোয়া গাজীপুর সিটি করপোরেশনে বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ হবে। দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি এই নির্বাচন বর্জন করলেও নির্বাচনের আনুষ্ঠানিকতায় কোনো কমতি রাখেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত দল থেকে আজীবন বহিষ্কৃত নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাড়িয়েছেন নির্বাচনের উত্তেজনার পারদ। নিজে নির্বাচনে অংশ নিতে...বিস্তারিত

সুষ্ঠু ভোট হলে ফল যাই হোক মেনে নেবো: জায়েদা খাতুন

ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে ভোট দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক...বিস্তারিত

আওয়ামী লীগ আধুনিক দল নয়, সন্ত্রাসীর আখড়া: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ত-তৃষ্ণায় কাতর থাকে। এ দলটি দেশকে হত্যা, দখল, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। মঙ্গলবার (২৩ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শনিবার (২০ মে) দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে অংশ নেওয়ার...বিস্তারিত