হোম রাজনীতি কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে: গয়েশ্বর
কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে: গয়েশ্বর

কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে: গয়েশ্বর

0
0

কয়েকজন লোকের আয়ের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে মানুষের যখন নাভিশ্বাস তখন গ্যাসের দাম বাড়ছে কেন? প্রশ্ন তুলে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর জন্য এখন প্রস্তাব করা হচ্ছে। এতে কয়েকজন লোকের লাভ। আর বাকি মানুষের নাভিশ্বাস। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয়, গ্যাসের যে জ্বালানি শক্তি, যেসব উৎপাদনের কাজে লাগানো হয় সেসবের খরচ বাড়বে। মানুষের সাংসারিক খরচ বাড়বে।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, গত ১৪ বছর ধরে শেখ হাসিনা দেশের অর্থনীতি ধ্বংস করছেন। দেশের কোটি কোটি টাকা যে বিদেশে পাচার হচ্ছে তা গল্প নয়, সত্য। প্রধানমন্ত্রীর কার্যকলাপেই তা বুঝা যায়। তিনি তার বেয়াই যখন শারজাতে যান তখন তাকে রসিকতা করে গ্রেফতার করেছেন। বেয়াইন যদি সহযোগিতা না করতেন তাহলে কি বেয়াই দুই হাজার কোটি টাকা পাচার করতে পারতো? পাচারে যদি সহযোগিতা না করা হয় তাহলে টাকা কীভাবে গেল?

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *