fbpx
হোম রাজনীতি

রাজনীতি

কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

একই দিনে ও কাছাকাছি সময়ে রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘সমাবেশ’ এবং বিএনপির ‘মহাসমাবেশ’ ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি...বিস্তারিত

আগারগাঁও নয়, বায়তুল মোকাররমেই আওয়ামী লীগের সমাবেশ

অবশেষে শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটেই শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের এ তিন সহযোগী সংগঠন। বায়তুল মোকাররম ও ঢাকা বিশ্ববিদ্যারয়ের জিমনেসিয়াম মাঠে শান্তি...বিস্তারিত

২৭ জুলাই সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই

আগামী ২৭ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে সমাবেশের ডাক দিয়েছে। তবে সেদিন দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও...বিস্তারিত

২৭ জুলাই সংঘাত হলে দায় সরকারের: ফখরুল

২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগ কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুলাই কোনো সংঘাত-সংঘর্ষ হলে এর দায় ক্ষমতাসীন দল ও সরকারকে নিতে হবে হুশিয়ারি করেছেন তিনি। মির্জা ফখরুল সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বানও জানান। সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয়...বিস্তারিত

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখছে র‍্যাব

র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কেএনএফের যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা। আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে।...বিস্তারিত

মির্জা ফখরুল ইসলাম প্যাথলজিক্যাল লায়ার: ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম সজ্জন ব্যক্তি, কিন্তু তিনি কথা-বার্তায় বড় বেশামাল। এত মিথ্যা তিনি বলতে পারেন! এত বিষ তার মুখে ভাবতেই অবাক লাগে! দেখলে সাচ্চা ভদ্র লোক মনে হয়। আসলে মির্জা ফখরুল প্যাথলজিক্যাল লায়ার।রোববার (২৩...বিস্তারিত

দ্বিতীয় দিনের মতো মিছিলে মিছিলে রাজপথে বিএনপি

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রা করছে বিএনপি। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে নেতা-কর্মীদের ঢল নেমেছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছেছেন নেতারা। ইতিমধ্যে বিমানবন্দর সড়ক লোকে-লোকারণ্য। নেতা-কর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।...বিস্তারিত

হিরো আলমকে মারল, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল : রব

সরকারের কোনো ‘নীলনকশা’ কোনো কাজে আসবে না। তাদের গণঅভ্যুত্থানেই হটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ মঙ্গলবার ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, এই ভোটচোর, দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারকে দেশের মানুষ আর বরদাশত করতে পারছে না। এদের মানুষ আর...বিস্তারিত

একদিকে পদযাত্রা, অন্যদিকে শোভাযাত্রা, ভোগান্তির শেষ নেই নগরবাসীর

রাজধানীতে একইদিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। একদিকে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা। অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি চলছে। ফলে তীব্র যানজটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। কর্মসূচি পালন করতে সড়ক বেছে নেওয়ায় যানজটে প্রায় স্থবির পয়ে পড়ে রাজধানী। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, মিরপুরে শুরু হয় যানজট।...বিস্তারিত

আওয়ামী লীগ হচ্ছে একটি বকধার্মিক দল : ফখরুল

সরকারকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভালোয় ভালোয় পদত্যাগ করে মানুষকে মুক্তি দিন। না হয় জনগণ তাদের হারানো ভোটের অধিকার আদায় করে নিতে বাধ্য হবে। ক্ষমতায় থাকার জন্য অনেক অপরাধ করেছেন, জুডিশিয়াল কিলিং করেছেন, ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। এখন আর হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কাজ হবে না। মানে মানে...বিস্তারিত

হিরো আলমের ওপর হামলা নিয়ে যা বললেন আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর ‘নৌকার ব্যাজধারীরা হামলা করেছেন’-সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ‘একজন প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। আমি শুনেছি ও জেনেছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। যারা হামলা করেছেন, তারা...বিস্তারিত

‘বিদেশি প্রভুদের ওপর ভর করে বিএনপির আন্দোলন দেশকে দুর্বল করবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট করা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না। বিদেশি প্রভুদের ওপর ভর করে তারা যে আন্দোলন করছে তাতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে দুর্বল করবে।...বিস্তারিত

আবারও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ যাতে হয় সেজন্য আবারও জোর দিল যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একাধিক মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের...বিস্তারিত

বিএনপি সন্ত্রাস সৃষ্টি করে সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও...বিস্তারিত

বিএনপিকে তো সংলাপে ডাকা হয়নি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদেরকে সংলাপের জন্য ডেকেছি। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি। ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার সুযোগ নাই, কোনো সংলাপ হবেই না’ সাফ জানিয়ে দেন তিনি। শুক্রবার (৭ জুলাই) সকালে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে মতবিনিময়কালে...বিস্তারিত

নুরের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেন সাফাদি

মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদিকে নিয়ে আলোচনা শুরু হয়। মেন্দি এন সাফাদির সঙ্গে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর সাক্ষাৎ করেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত শুরু হয় এই আলোচনা। বিষয়টি...বিস্তারিত

কাদের: বিএনপি ষড়যন্ত্র-লুটপাটের রূপরেখা চূড়ান্ত করেছে

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের প্রেসক্রিপশনে প্রণীত কোনো রূপরেখা নিয়ে জাতির আগ্রহ নেই। পেছনের দরজা দিয়ে তাদের ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেশের জনগণ পূর্ণ হতে দেবে না নির্বাচনকালীন সরকারের রূপরেখার পরিবর্তে বিএনপি ষড়যন্ত্র আর লুটপাটের রূপরেখা চূড়ান্ত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “তারেক রহমানের প্রেসক্রিপশনে প্রণীত কোনো রূপরেখা নিয়ে...বিস্তারিত

রেজা কিবরিয়াকে ‘মাতাল’ বললেন নুর

গণঅধিকার পরিষদ থেকে সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সাময়িক অব্যাহতি দিয়েছেন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। এর আগে, রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন নূর ও তার অনুসারীরা। এবার রেজা কিবরিয়াকে মাতাল বলে অভিহিত করলেন নূর। মঙ্গলবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া...বিস্তারিত

দুর্নীতি মামলায় খালেদাসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৫ জুলাই

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২০ জুন) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন শুরুতে সাক্ষ্যগ্রহণ মুলতবির জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান...বিস্তারিত

ভিসানীতি আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন: কাদের

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন। শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মার্কিন ভিসানীতিতে...বিস্তারিত