fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কাশ্মীরে ইমামদেরও হেনস্থা করা হচ্ছে

 ভয়ে পাশের বাগানে আপেল গাছে উঠে পড়েছিলেন মোহাম্মদ মাল্লা নামের এক যুবক। পুরো রাত সেখানেই কাটাতে হয় ওই যুবককে। কাশ্মীরের পুলওয়ামার রামহু গ্রামের বাসিন্দাদের দাবি, তাঁদের এমন আতঙ্কেই রাতদিন কাটাতে হচ্ছে। রামহুর বাসিন্দারা জানাচ্ছেন, বিশেষ মর্যাদা লোপ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, তার পর থেকেই রাতে গ্রামে হানা দেওয়া শুরু...বিস্তারিত

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ এবং একদিন নয়াদিল্লী ওই অংশ নিয়ন্ত্রণ করতে পারবে এমন আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সূত্র বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি। কাশ্মীরের সবচেয়ে জনবহুল এলাকা কাশ্মীর উপত্যকা ভারতের শাসনাধীন, অপরদিকে কাশ্মীরের পশ্চিমাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে। নিজেদের নিয়ন্ত্রিত...বিস্তারিত

‘বাংলাদেশ থেকে সৌদি আরবে আরো বেশী কর্মী নেওয়ার আহবান’

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সঙ্গে কিংডম অফ সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড.নাসের এ আল দাআদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৭ সেপ্টেম্বর) দুপুরের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।   বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুবিধা- অসুবিধার বিভিন্ন ইস্যু  নিয়ে আলোচনা...বিস্তারিত

জাকির নায়েক ভারতের জন্য ‘ক্ষতিকারক’: মাহাথির

কোন দেশই জাকির নায়েককে গ্রহণ করতে চায় না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার মালয়েশীয় রেডিও স্টেশন বিএফএম-এর ব্রেফফার্স্ট গ্রিল শো-তে এই কথা বলেন মাহাথির। এছাড়া জাকির নায়েককে ভারতের জন্য ‘ক্ষতিকারক’ বলে উল্লেখ করেন তিনি। জাকির নায়েক ক্ষতিকারক হলে মালয়েশিয়ায় থাকতে দেয়া হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, জাকির নায়েককে স্থানান্তর করার...বিস্তারিত

কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে: মোদি

মোদির জন্মদিনেও ওঠে আসল কাশ্মীর প্রসঙ্গ। এদিনে গুজরাটের কেবাড়িয়াতে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তিসহ আরও কিছু প্রকল্প ঘুরে দেখেন ভারতের প্রধানমন্ত্রী। পরে একটি জনসভায় বলেন, ৭০ দশক ধরে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে লড়াইয়ের পর উপত্যকায় নবযুগের সূচনা হয়েছে। নিজ রাজ্যে জন্মদিন কাটাতে সোমবারই গুজরাটে যান মোদি। মঙ্গলবার সকালে সেখান থেকে যান নর্মদা জেলার কেবাড়িয়াতে। সেখানে সর্দার পটেল মূর্তি...বিস্তারিত

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আটক

ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে আটক করেছে দেশটির পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।   এনডিটিভি জানায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) ‘পাবলিক সেফটি অ্যাক্ট’ আইনের আওতায় অভিযুক্ত করা হয়েছে ফারুক আবদুল্লাহকে। এই আইনে আটক ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আটকে রাখার বিধানও আছে। স্থানীয় প্রশাসনের বরাত...বিস্তারিত

আফগান প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলায় নিহত ২৪, অক্ষত প্রেসিডেন্ট

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় কয়েক ডজন হতাহত হয়েছে। তবে সমাবেশে বোমা হামলায় আফগান এই প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে নির্বাচনী সমাবেশে গনি ভাষণ দেয়ার সময় এই হামলা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার...বিস্তারিত

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি শহীদ আফ্রিদি ?

সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দেখা গেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে। আর সেই ছবিকে ঘিরে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা। টুইটারে কেউ বলছে, ইমরানের ক্ষমতা গেলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি? একজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন, আফ্রিদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তাতে ভারতের লাভ! সেই ব্যক্তির যুক্তি,...বিস্তারিত

বুধবার মোদি-মমতা’র বৈঠক,বরফ গলবে কি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে একান্ত বৈঠকে বসতে যাচ্ছেন, মোদির তুখোড় সমালোচক ও অঘোথিস প্রধান প্রতিদ্বন্দ্বি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   দ্বিতীয় দফার মোদী সরকার ১০০ দিন পার করার পরে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন মমতা । প্রায় আড়াই বছর পরে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। বুধবার বিকেলে দিল্লিতে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন ‘বকেয়া...বিস্তারিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৃটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রিত  রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরাতে বৃটিশ এমপিদের নিকট সহায়তা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃটিশ এমপিরা জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে তারা পাশে থাকবেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে সফররত বৃটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত...বিস্তারিত

এনআরসি এবার ভারতের হরিয়ানা রাজ্যে

আসাম রাজ্যের পর এবার হরিয়ানাতেও এনআরসি চালুর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গতকাল রাজ্যের পাঁচকুলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা এবং নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টাইমস। মনোহর লাল খট্টর বলেন, রাজ্য থেকে অবৈধ অভিবাসী করতে বিজেপি সরকারের পরিকল্পনা...বিস্তারিত

সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর তেলের দাম বেড়েছে

গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত আরামকোর দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ, হামলার পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...বিস্তারিত

বাংলাদেশির হাতে দুটি খাবারের প্যাকেট ধরিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে: বিজেপি নেতা

বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং হুঁশিয়ার করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সত্ত্বেও আসামের মতো পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে। এনআরসিতে যারা অবৈধ চিহ্নিত হবেন, তাদের হাতে দুই প্যাকেট করে খাবার ধরিয়ে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি নেতা। ৩১ আগস্ট (শনিবার)...বিস্তারিত

মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া: বিজেপি নেতা

ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। শনিবার বিজেপির এই নেতার বক্তব্য, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান, তাহলে তাঁর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াই ভালো। এদিন সাংবাদিকদের সামনে সুরেন্দ্র সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ...বিস্তারিত

ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোটের দাবি করলেন ক্যামেরন

ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোটের দাবি করলেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কৌশলের সঙ্গে তিনি একমত নন বলে জানা গেছে। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি, ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের আয়োজন করা সম্ভব। এ খবর সিএনএন প্রকাশ করেছে। টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। ক্যামেরন বলেন, আমি ব্রেক্সিট নিয়ে কোনো পদক্ষেপ...বিস্তারিত

ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি ড্রোন ভূপাতিত করলো

গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা পার্সটুডে জানায়, সেখানকার ইসরাইলবিরোধী প্রতিরোধ আন্দোলন ‘পিপল্‌স ফ্রন্ট’-্এর সামরিক শাখা ‘আবু আলী মুস্তফা’ ব্রিগেডের যোদ্ধারা শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাজার খান ইউনুস এলাকার আকাশে গুলি করে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করেন। তবে এ সম্পর্কে ইসরাইলি বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায় নি। এর আগে...বিস্তারিত

অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ ভারত

দেশের ঐক্য ধরে রাখতে হিন্দি ভাষার পক্ষে সাফাই গেয়েছেন অমিত শাহ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘হিন্দি’ মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।  গত জুন মাসেই জাতীয় শিক্ষা নীতির খসড়ায় হিন্দিকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল। তার প্রতিবাদে তখন দক্ষিণ ভারত  জুড়ে বিক্ষোভের যে চেহারা দেখা গিয়েছিল, এ দিনও সেই ছবি দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়।...বিস্তারিত

অনলাইনে আসামের নাগরিক তালিকা প্রকাশ

ভারতের আসামের জাতীয় নাগরিক তালিকা শনিবার (১৪ সেপ্টেম্বর) অনলাইনে প্রকাশ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এতে মোট ৩ কোটি ৩০ লাখ মানুষের নাম রয়েছে। আবেদনকারীরা এআরএন নম্বর দিয়ে তালিকায় নিজের নাম যাচাই করতে পারবেন।অনলাইনে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ও বাদ পড়ার সবার তথ্য রয়েছে। আবেদনকারীরা এনআরসির সরকারি ওয়েবসাইটে (nrcassam.nic.in) বৈধ এআরএন নম্বর দিয়ে তাদের চূড়ান্ত অবস্থা...বিস্তারিত

ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। আজ  শনিবার এ ঘটনা ঘটে।  ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম । পাকিস্তান বলছে, বিনা উস্কানিতে হাজিপীর সেক্টরে গুলি চালায় ভারতীয় সেনারা। এতে নারোওয়ালের অধিবাসী হাবিলদার নাসির হোসেন (৩৩) নিহত হয়েছেন। তিনি ১৬...বিস্তারিত

সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা

সৌদি আরবের আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর দু’টি তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সরকারি আল আরবিয়া টিভি জানায়, সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, ড্রোন হামলার কথা বললেও এই হামলার পেছনে কারা রয়েছে...বিস্তারিত