fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আজ পবিত্র আশুরা

আরবী চন্দ্রবর্ষের প্রথম মাস মহররম, যার অর্থ অধিক সম্মানিত। কারবালার প্রান্তরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহুর মর্মান্তিক মৃত্যু দিনটিকে করেছে শোকাবহ। তবে আরো নানা কারণে দিনটি মুসলিম উম্মাহর জন্য ফজিলতপূর্ণ। ইসলাম ধর্মের ইতিহাসে ৬১ হিজরী সনের ১০ই মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে রচিত হয় এক শোকগাঁথা। ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করে মহানবী সা: এর...বিস্তারিত

ইসরাইলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

ইসরাইলের ছোড়ো আরো একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির এক কর্মকর্তার বরাতে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, সোমবার লেবাননের রামইয়া এলাকা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরাইল। এসময় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়। লেবানন সীমান্তে ইসরাইলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ’র মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে নতুন করে ড্রোন ভূপাতিত...বিস্তারিত

‘চীন ভারতের পক্ষে’ বলে ভূয়া খবর ছড়ালেন চীনা কূটনীতিক

কলকাতার শান্তি নিকেতনে শেষ হলো ভারত ও চীনের উন্নয়নের রূপরেখা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। এতে উপস্থিত ছিলেন চীনের কূটনৈতিক বিশেষজ্ঞ কিয়ান ফেং। সেখানে তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের উল্টো সুরেই কথা বলছে চীন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও চীন মনে করে এটি একান্তই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। আলোচনার মাধ্যমে বিষয়টি তাদেরই মেটাতে...বিস্তারিত

আসামের ৪০ লক্ষ মানুষ বাংলাদেশের: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আসামে কোনও অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে প্রত্যাহার হবে না ৩৭১ অনুচ্ছেদ। আজ উত্তর-পূর্ব পরিষদের ৬৮তম প্লেনারি অধিবেশনের সূচনায় এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বছর এনআরসি’র চূড়ান্ত খসড়া প্রকাশের পরে প্রতিবাদ শুরু হয় আসামে, বাংলায়। তখনই এনআরসিকে পূর্ণ সমর্থন জানিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, নাম বাদ পড়া...বিস্তারিত

ইসরাইলী ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর

ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে চলমান অস্থিরতার মাঝেই ইসরাইলী ড্রোন ভূপাতিত করার দাবী করলো হিজবুল্লাহ। লেবানন সীমান্ত অতিক্রম করায় আজ সোমবার ইসরাইলী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করায় তাদের যোদ্ধারা ইসরাইলের ড্রোনটি ভূপাতিত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ড্রোনটি এখন হিজুল্লাহর হাতে আছে।

প্লেনে ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকে স্ত্রীকে ঘুমানোর সুযোগ করে দিলেন স্বামী

ভালোবাসা দেখাতে গিয়ে প্লেনে ৬ ঘণ্টা নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে ঘুমানোর সুযোগ করে দিয়ে আলোচনা-সমালোচনায় স্বামী। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডেইলি মেইল। ডেইলি মেইলের সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনের মধ্যে স্ত্রীকে ঘুমাতে দেওয়া সেই স্বামীর ঘটনাটি টুইট করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার প্রশিক্ষক কোর্টনি লি জনসন। তার সেই টুইটকে কেন্দ্র করেই ঘটনার পক্ষে বিপক্ষে নানা ধরনের...বিস্তারিত

ওষুধ নয়,গো-মূত্র পান করলেই ক্যান্সার সারবে: ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কিছুদিন আগে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন মালেগাও বিস্ফোরণের অন্যতম আসামী ও বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। তিনি বলেছিলেন, গোমূত্র পান করলে ক্যান্সার সারে। এমনকি তিনি দাবি করেছিলেন যে তার নিজের ক্যান্সার ছিলো, তিনি সেটা গোমূত্র পান করে করে সারিয়ে তুলেছেন। সাধ্বী প্রজ্ঞার পর এবার ঠিক একই রকম মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য...বিস্তারিত

‘কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে চীন’ বললেন চীনা কূটনীতিক

‘কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের উল্টো সুরেই কথা বলছে চীন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও চীন মনে করে এটি একান্তই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। আলোচনার মাধ্যমে বিষয়টি তাদেরই মেটাতে হবে।’ ভারত ও চীনের উন্নয়নের রূপরেখা বিষয়ে শান্তিনিকেতনে আন্তর্জাতিক সম্মেলনে আসা চীনের কূটনৈতিক বিশেষজ্ঞ কিয়ান ফেং সরকারের এই অবস্থান ব্যাখ্যা করে জানান,...বিস্তারিত

সীমান্তে পাক-ভারত গোলাগুলি চলছে

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলি চলছে। আজ রোববার সকাল ১০টা থেকে এই গোলাগুলি শুরু হয়। ভারতের জি নিউজ অনলাইনে প্রকাশ,  জম্মু-কাশ্মীরের নওশেরা, সুন্দরবাণী এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি করেছে পাকিস্তান। এর প্রতিশোধ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে পাকিস্তানের বক্তব্য জানা যায়নি। ভারতের মিডিয়ায় আরো উল্লেখ করা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় আজ সকালে যুদ্ধবিরতি লঙ্ঘন...বিস্তারিত

সীমা ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র: এরদোয়ান

সিরিয়ার ইদলিবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের বিরোধী গোষ্ঠী পিকেকে-এর জন্য ৩০ হাজার অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দাও জানিয়েছেন। তিনি বলেন, কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন। শনিবার (৭ সেপ্টেম্বর) তুরস্কের এসকিসেহির শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে...বিস্তারিত

তালেবানের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করলেন ট্রাম্প

শেষ মুহূর্তে তালেবানের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন তিনি। ক্যাম্প ডেভিডে রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। সম্প্রতি আফগানিস্তানে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত...বিস্তারিত

পাকিস্তান প্রত্যাখ্যান করলো ভারতের অনুরোধ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতের অনুরোধ  প্রত্যাখ্যান করেছে দেশটি। ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার এটি ঘোষণা করেন। এর আগে প্রেসিডেন্টের আইসল্যান্ড সফর উপলক্ষ্যে পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই ভারতের এই অনুরোধ প্রত্যাখ্যান...বিস্তারিত

কাশ্মীর ইস্যুতে মোদির পাশে দাঁড়াল ইসরায়েল

জম্মু-কাশ্মীর নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়ে পাশে দাঁড়াল ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল। আজ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভারতীয় সীমান্তের ভিতরেই নেওয়া হয়েছে। আমরা জানি যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। তারা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার এবং আইনকে সম্মান করে। কাশ্মীর...বিস্তারিত

বিজ্ঞানীদের বিচলিত দেখে ঠিক কী ঘটেছে জানতে চান মোদি

চাঁদে নামার ১৫ মিনিট আগে বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতেই ব্যর্থ হয়ে যায় চন্দ্রযান-২ বিক্রম ল্যান্ডার এর মিশন। এ ঘটনায় মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সে সময় ইসরোর কন্ট্রোলরুমে বিজ্ঞানীদের সঙ্গেই অবস্থান করছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন তিনি।...বিস্তারিত

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে শিশুসহ আহত ৪

জম্মু-কাশ্মীরের সোপোর এলাকায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা। গোলাগুলিতে এক শিশুসহ চারজন আহত হয়েছে। ডেঙ্গারপোরা সোপোর এলাকায় শনিবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের গুলিতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। গোলাগুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই ঘটনা তদন্ত...বিস্তারিত

কাশ্মীর সীমান্তে সেনা সদস্যদের সঙ্গে দেখা করলেন ইমরান খান

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গিয়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।এ সময় তার সঙ্গে পাক সেনাবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছিলেন। পাক অধিকৃত কাশ্মীর সীমান্তের বাঘ এবং কোটলি সেক্টর ঘেঁষে প্রায় ২ হাজার পাক সেনা সদস্যের উপস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। এর...বিস্তারিত

মুসলিমরা নির্যাতিত হলে বিশ্ব মানবতার মৃত্যু ঘটে কিনা, প্রশ্ন ইমরান খানের

কাশ্মীরে অবরুদ্ধ মুসলিম জনগোষ্ঠীর ব্যাপারে আন্তর্জাতিক মহলের নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মুসলিমরা নির্যাতিত হলে বিশ্বের মানবতাবোধের মৃত্যু ঘটে কিনা, এমন প্রশ্নও তুলেছেন তিনি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক পোস্টে এ ক্ষোভের কথা জানান ইমরান খান। কাশ্মীরবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে ইমরান লেখেন, মোদী সরকারের দখলদার বাহিনী আজ...বিস্তারিত

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন

জিম্বাবুয়ের প্রথম স্বাধীনতা উত্তর নেতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শুক্রবার (৬ সেপ্টেস্বর) স্থানীয় একাধিক সূত্রের বরাতে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। তারা বলেছে, তিনি দীর্ঘদিন নানা রোগে...বিস্তারিত

নাইজেরিয়াতে জিহাদীদের হামলায় দেশটির তিন সৈন্য ও এক পুলিশ নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের গাজিরাম শহরে বৃহস্পতিবার আইএস সমর্থিত জিহাদীদের হামলায় দেশটির কমপক্ষে তিন সৈন্য ও এক পুলিশ নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা একথা জানায়। ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের যোদ্ধারা গ্রিনিচ মান সময় ০১০০টার দিকে ওই শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় জিহাদীরা ভারি অস্ত্র ব্যবহার করে। এসব...বিস্তারিত

কাশ্মীরি এক শিক্ষার্থীকে মহিলাদের পোশাক পরিয়ে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর

কাশ্মীরি এক শিক্ষার্থীকে মহিলাদের পোশাক পরিয়ে বেধড়ক পেটাচ্ছে কিছু জনতা! এমনই একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। রাজস্থানের আলওয়ার জেলা থেকে ভিডিওটি প্রকাশ পায়।জানা গেছে, ওই যুবকের নাম মীর ফয়েজ। সে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। ফয়েজের বড় ভাই ফয়সাল দ্য কুইন্টকে বিষয়টি জানান। দিল্লিতে কর্মরত ফয়সাল জানিয়েছেন, ফয়েজ নিমরানার বাজারে কিছু কিনতে যায়। এসময় তিন ছেলে...বিস্তারিত