fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কাশ্মীরিদের পক্ষে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে শুক্রবার (৩০ আগস্ট) ইসলামাবাদসহ বিভিন্ন শহরে প্রায় এক হাজার বিক্ষোভ হয়। এর আগে গত বৃহস্পতিবার কাশ্মীর আওয়ার পালনের ডাক দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক টুইটার বার্তায় ইমরান খান আহ্বান জানিয়েছিলেন, জম্মু-কাশ্মীরিদের সঙ্গে সংহতি...বিস্তারিত

কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশ করবে পাকিস্তান

ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পাকিস্তান সরকার। দেশটিতে এখনো চলছে প্রতিবাদ। এবার কাশ্মীর আওয়ার পালনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক টুইটার বার্তায় এ আহ্বান জানিয়েছেন ইমরান খান। জম্মু-কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে দেশজুড়ে শুক্রবার ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংহতি অনুষ্ঠিত হবে। ইমরান খান বলেন,...বিস্তারিত

মোদিকে হুমকি দিয়ে বার্তা, জম্মু ও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় জম্মু ও কাশ্মীর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো এমন একটি বার্তা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ভারত দাবি করছে যে, এই বার্তা পাকিস্তানের তরফ থেকে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। জম্মু ও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি প্রধানমন্ত্রী...বিস্তারিত

ড. জাকির নায়েককে ভারতের হাতে দেবেনা মালয়েশিয়া

ড. জাকির নায়েককে ভারতে ফেরত না পাঠানোর বিষয়ে ড. মাহাথির ও আনোয়ার ইব্রাহিম একমত হয়েছেন। মালয়েশিয়ার ক্ষমতাসীন শরিক দল পিকেআর প্রেসিডেন্ট দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী কর্তৃক  ড. জাকির নায়েককে মালয়েশিতে থাকার অনুমতি দেবার সিদ্ধান্তের সাথে একমত। আনোয়ার ইব্রাহিম আরো বলেন, ধর্ম প্রচারক এই চিকিৎসককে মালয়েশিয়ায় বসবাসের অনুমতি দেবার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন।...বিস্তারিত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। এর মধ্যেই বৃহস্পতিবার (২৯ আগস্ট) নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে ইসলামাবাদ। পাকিস্তানের রেলপথমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, আগামী অক্টোবর বা নভেম্বর মাসেই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। বুধবার (২৮ আগস্ট) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এক...বিস্তারিত

কুরআন সঙ্গে নিয়ে মহাকাশের পথে যাত্রা

আরব যুবক হাজা আল-মানসুরি মহাকাশ ভ্রমণে যাচ্ছেন পবিত্র কুরআন সঙ্গে নিয়ে । তার সফর সঙ্গী হিসেবে থাকছেন নভোচারী জেসিকা মেয়ার ও রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার। এদের মধ্যে হাজা আল-মানসুরি মুসলিম নভোচারী। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশ নভোচারী হলেন হাজা আল-মানসুরি। মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) সাইটের ঘোষণা অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর...বিস্তারিত

নয়াদিল্লির সঙ্গে আবারো আকাশ পথ বন্ধের হুমকি দিয়েছে ইসলামাবাদ

কাশ্মীর সীমান্তে ফের ভারত-পাকিস্তান গোলাগুলি হয়েছে। এতে আজাদ কাশ্মীরে দু’জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ অবস্থায় নয়াদিল্লির সঙ্গে আবারো আকাশ পথ বন্ধের হুমকি দিয়েছে ইসলামাবাদ। এদিকে, কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে এনিয়ে পাকিস্তান সহিংসতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবারও...বিস্তারিত

সৌদিতে নামাজের সময় দোকান খোলা রাখা যাবে

সৌদি আরবে মসজিদে আযান হলেই দোকান বন্ধ করার বিধান ছিল। আইনে বলা হয়েছিল, নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিন জেল খাটতে হবে। তবে চলমান আধুনিক সংস্কারের অংশ হিসেবে গত মাসে নতুন এক নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। সেটা হলো ‘কর্তৃপক্ষকে আর্থিক ভাতা প্রদানের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে’! দেশটির সংস্কারপন্থী বিশ্লেষকরা বলছেন,...বিস্তারিত

উইঘুরের মানুষকে নাগরিক হিসেবে মূল্যায়ন করুন, চীনের প্রতি মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, আমরা চীনকে বলতে পারি, দয়া করে উইঘুরের হতভাগ্য মানুষগুলোকে নাগরিক হিসেবে মূল্যায়ন করুন। তুরস্কের আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো, শুধু একটি ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণেই তাদের সঙ্গে এই অমানবিক আচরণ করা হচ্ছে। কিন্তু ধর্মের ভিত্তিতে বৈষম্য ঠিক নয়। ধরুন মালয়েশিয়া,...বিস্তারিত

চীন-পাকিস্তান যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া,পর্যবেক্ষণে ভারত

কাশ্মীর উত্তেজনার মধ্যে লাখাদের নিকটবর্তী সীমান্তে চীন ও পাকিস্তানি বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছে। বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড মঙ্গলবার (২৭ আগস্ট) দিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, পাকিস্তানি জেএফ-১৭ এবং চীনের জে-১০ যুদ্ধবিমান মহড়া চালাচ্ছে। মহড়ার স্থানটি লেহ শহর থেকে প্রায়...বিস্তারিত

দুই প্রেমিকাকে এক সঙ্গে বিয়ে করলেন প্রেমিক

একসঙ্গে দুই তরুণীর সঙ্গে প্রেম করছিলেন যুবক। কিন্তু ত্রিভুজ প্রেমের দুই প্রেমিকাকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হয়েছে তাকে। একই অনুষ্ঠানে ধুমধামের সাথে দুই প্রেমিকাকে বিয়ে করেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘হানি নাইন ডক কম’। খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার ওই যুবক ত্রিভুজ প্রেমে জড়িয়ে পড়েন। পরে দুই প্রেমিকাকেই...বিস্তারিত

কাশ্মীরে আটক ৪১০০ জন, টানা ২২ দিন মোবাইল ফোনের সংযোগ বন্ধ

জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ৪১০০ জনকে গ্রেফতার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। এ পর্যন্ত ৬০৮ জনের বিরুদ্ধে বিতর্কিত জনসুরক্ষা আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁদের প্রায় সকলকেই উপত্যকার বাইরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের নানা জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানান, ধারাবাহিক এই গ্রেফতারি অভিযান এখনও চলছে। সুতরাং গ্রেফতারির সংখ্যা বাড়বে। গ্রেফতার হয়েছেন...বিস্তারিত

আমাজনকে বাঁচাতে ৫০ লাখ ডলার দিবেন লিওনার্দো ডিক্যাপ্রিও

প্রকৃতি নিয়ে বরাবরই সোচ্চার লিওনার্দো ডিক্যাপ্রিও। এর আগেও আমাজন নিয়ে কথা বলেছেন তিনি। তার এমন সচেতনতার বিষয়টি বিশ্বের অন্য তারকাদেরও অনুপ্রেরণা যোগাবে। পৃথিবীর ফুসফুসকে বাঁচাতে এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। লিওনার্দো ডিক্যাপ্রিও তার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্ত আমাজনকে বাঁচাতে ৫০ লাখ ডলার দেয়ার অঙ্গিকার করেছেন। পৃথিবীর জলবায়ু ও...বিস্তারিত

ওয়াদা করছি, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত চেষ্টা চলবে: ইমরান খান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে স্বাধীন করতে লড়বেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি এ লড়াই চালিয়ে যাবেন বলে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ইমরান খান জাতির উদ্দেশে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, কাশ্মীর যতক্ষণ পর্যন্ত স্বাধীন না হবে, প্রতিটি ফোরামে আমি এ বিষয়ে...বিস্তারিত

ভালো নেই ভারতের অর্থনীতি, মন্দা ভাব ফুটে উঠছে

ভারতের অর্থনীতি ভালো নেই, মন্দা ভাব ফুটে উঠছে অনেক কিছুতেই। যদিও দেশটির সরকার তা স্বীকার করছে না। বড় বড় বেসরকারি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। যার ফলে বেকারত্বের হার বেড়েই চলেছে। এতে মানুষের ক্রয়ক্ষমাতও হ্রাস পাচ্ছে। আর এসবের সরাসরি প্রভাব পড়ছে মুদ্রার দরে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন নতুন রেকর্ড ছুঁয়েছে।...বিস্তারিত

সরকারি বৈঠকে চা-বিস্কুটের ব্যবস্থা বন্ধ করে দিলেন ইমরান খান

পাকিস্তানের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। জোড়াতালি দিয়ে দেশ চালাতে হচ্ছে আশার আলো দেখিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী ইমরান খানেকে। দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে যে সুযোগ সুবিধা তার পাওয়ার কথা ছিল তার খুব সামান্যই তিনি গ্রহণ করছেন। খরচ কমাতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধাও তুলে নিয়েছেন। এবার সরকারি বৈঠকগুলোতে চা-বিস্কুটের ব্যবস্থাও বন্ধ করে দিলেন ইমরান খান। পাকিস্তান জাতীয়...বিস্তারিত

কাশ্মীর নিয়ে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্ত বৈঠকে বসতে যাচ্ছেন। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার এ দুই নেতার একান্ত বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য বিষয়ও আলোচনায় আসতে পারে। যদিও ৩৭০ ধারা বাতিল করাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন...বিস্তারিত

অচলাবস্থা কাটিয়ে কুায়ালালামপুর এয়ারপোর্ট আবার স্বাভাবিক

আরাফাত রহমান, কুয়ালালামপুর গত ২১ আগস্ট বুধবার রাত থেকে হঠাৎ করেই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টারমিনালেই নেটওয়ার্ক সিস্টেমে ত্রুটি দেখা দেয়।  ফলে দুটি এয়ারপোর্টের ফ্লাইটের তথ্য, ওয়েবসাইট, মোবাইল এ্যাপ, অটোমেটিক চেকইন মেশিন, চেকইন কাউন্টার, ব্যাগেজ পরিচালনা ব্যবস্থা সব কিছুই বিঘ্নিত হয়। সময়মত চেকইন করতে না পারায় যাত্রীদের ভিড় বাড়ে, অনেকেই বিমানে উঠতে পারেননি, বিমান ছাড়তে...বিস্তারিত

ইউরোপের সবচেয়ে বড় মসজিদ রাশিয়ায়

ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে। চেচনিয়া অঞ্চলের শালি শহরে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি তৈরি করার সময় এতে গ্রিক মার্বেল পাথর এবং বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। অপরূপ সৌন্দর্যের এই মসজিদে একসাথে ৩০ হাজার মানুষ নামাজ পড়তে পারবে। শুক্রবার (২৪ আগস্ট) চেচনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও সৌদি আরবসহ বিভিন্ন বিদেশি অতিথিদের...বিস্তারিত

কাশ্মীরে নির্যাতনের প্রতিবাদে পদত্যাগ করেছেন ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা

সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা। গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্টে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদি সরকার। এতে বিশেষ মর্যাদা হারায় ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। এ অনুচ্ছেদ বহাল রাখতে বিক্ষোভ ফেটে পড়ে কাশ্মীর ও লাদাখজুড়ে। বিক্ষোভ বানচাল করতে ১৪৪ ধারা জারিসহ ভারতনিয়ন্ত্রিত গোটা কাশ্মীরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয় ভারত...বিস্তারিত