সমালোচনাকে পাত্তা দেন না সানি লিওন
30
0
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সমালোচনার শিকার হলেও সেসবকে খুব একটা গুরুত্ব দেন না বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সোমবার (৮ জুলাই) এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
ওই অনুষ্ঠানে সানিকে জিজ্ঞাসা করা হয়, আপনার পোশাক নিয়ে লোকজন যখন বিদ্রূপ করে সোশ্যাল মিডিয়ায় তখন আপনার কেমন লাগে? এর জবাব দিতে গিয়ে সানি বলেন, আমি সেলিব্রিটি। রোজ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রোলড হতে হয়। এইসব মানিয়ে নিতে শিখে গেছি। এগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না।
এসময় পোশাক পরা নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন সানি। তার যখন যে পোশাক পরার ইচ্ছা হয় তখন সেটাই পরেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ইন্ডিয়ান লাইসেন্সিং এক্সপো ২০১৯ এ গিয়ে এসব কথা বলেন সানি। সেখানে সানি নিজের মালিকানাধীন ‘স্টার ট্রাক বাই সানি লিওন’ লঞ্চ করেন।
(30)