হোম আন্তর্জাতিক রোহিঙ্গা প্রত্যাবাসনে বৃটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে বৃটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৃটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

7
0

বাংলাদেশে আশ্রিত  রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরাতে বৃটিশ এমপিদের নিকট সহায়তা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃটিশ এমপিরা জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে তারা পাশে থাকবেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে সফররত বৃটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে ড. মোমেন  রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন তাদের নিকট। এসময় রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে বৃটিশ এমপিদের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সফররত বৃটিশ এমপিরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, তারা বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবেন।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *