fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

পাকিস্তান-ভারত যুদ্ধে লিপ্ত হলে পুরো বিশ্বকেই এর ফল ভোগ করতে হবে: ইমরান খান

দুই পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে পুরো বিশ্বকেই এর ফল ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, ১৫ মিনিটের বেশি সময় ধরে ভাষণ দেন ইমরান খান। তার বক্তব্যের...বিস্তারিত

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই: মোদি

জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। চলমান জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় | নিউইয়র্কের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আন্তরিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত...বিস্তারিত

আলোচনার প্রস্তাব নিয়ে  যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি বক্তব্য

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের ওপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। খবর রয়টার্সের। গতকাল নিউ ইয়র্কে প্রেসিডেন্ট রুহানি বলেন, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইরান যদি আলোচনায় বসে তাহলে যুক্তরাষ্ট্র সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। রুহানি বলেন,...বিস্তারিত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বাড়ছে ক্ষোভ আর অস্থিরতা

ভারত-শাসিত কাশ্মীর পরিস্থিতি বিশ্বদরবারে তুলে ধরতে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের একের পর এক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দানা বেঁধে উঠছে ক্ষোভ আর বাড়ছে অস্থিরতা। এতে ঝুঁকির মুখে পড়েছেন ইমরান খান। কারণ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরিদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে তা ভারতের সঙ্গে সংঘাতের পর্যায়ে চলে যেতে পারে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু মানুষ এরই মধ্যে দাবি করেছে, হাজার...বিস্তারিত

ভারতে অপহরণ করে বলাৎকার!

গাড়ি চালিয়ে আসছিলেন বাড়িতে। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ধূমপান করতে। সেখান থেকে অপহরণ করা হয় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে। পাশে একটি গাছের নিচে নিয়ে পাঁচজন মিলে তাকে বলাৎকার করে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, ওই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। গাছের নিচে নিয়ে তাকে প্রথমে বেদম মারপিট করা হয়। পরে...বিস্তারিত

এই প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে সৌদি আরব

সৌদি আরব শুক্রবার জানিয়েছে, তারা এই প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে। কেবলমাত্র তেল নির্ভর অর্থনীতির ওপর ভরসা না করে এক্ষেত্রে বহুমুখী আয়ের উৎস সৃষ্টির অংশ হিসেবে সৌদি আরব তাদের দেশের কট্টর রক্ষণশীল অবস্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের এ সুযোগ দিতে যাচ্ছে। তেল পরবর্তী যুগের জন্য বৃহত্তম আরব অর্থনীতির প্রস্তুতির ব্যাপারে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভিশন...বিস্তারিত

২ হাজার বিক্ষোভকারী গ্রেফতার মিসরে

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর ছয় দিনে প্রায় দুই হাজার অধিকারকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ফের বিক্ষোভ ঠেকাতে এসব গ্রেফতার অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। ইজিপসিয়ান সেন্টার ফর ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল রাইটস এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। খবরে বলা হয়, গত শুক্রবার রাতে কায়রোর বিখ্যাত তাহরির...বিস্তারিত

অনলাইন শপে পোশাকের অর্ডার করে পেলেন ২৫ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট

অনলাইন শপে পোশাকের অর্ডার দিয়েছিলেন মাঝবয়সী এক দম্পতি। কিন্তু পোশাকের পরিবর্তে হাতে পেলেন ২৫ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ায়। জানা গেছে, নেদারল্যান্ডসের এক খুচরা বিক্রেতা এ কাণ্ডটি করে ফেলেছেন। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। ডেলিভারি পাওয়ার পর ওই দম্পতি প্যাকেট খুলে পোশাকগুলো দেখছিলেন। তখনই একটি প্যাকেট থেকে বের হয় শক্তি অর্জনের ওষুধগুলো। দম্পতি...বিস্তারিত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় অন্তত ২০ জন নিহত ও অনেক ভবন ক্ষতিগ্রস্ত কিংবা ধসে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকু ভূমিকম্পের কবলে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মালুকু প্রদেশের রাজধানী আমবোন থেকে প্রায় ৪০ কিলোমিটার...বিস্তারিত

মঙ্গল গ্রহের পথে আমিরাতের প্রথম মহাকাশযাত্রী

বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৭ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের হাজ্জা আল-মানসুরি (৩৪) রাশিয়ার সয়ুজ এমএস -১৫ মহাকাশযানে করে মহাকাশযাত্রা শুরু করেছেন। আল-মানসুরি রুশ সেনাপতি ওলেগ স্ক্রিপোচকা এবং নভোচারী জেসিকা মিরের সাথে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে মহাকাশে যাত্রা করেন। সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্ব জুড়ে মহাজাগতিক গৌরব অর্জনের পথে এটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ...বিস্তারিত

পরমাণু যুদ্ধের হুশিয়ারি দিলেন ইমরান খান

সম্ভাব্য পরমাণু যুদ্ধের হুশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর সংকটকে কেন্দ্র করে একটি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সতর্কতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তিনি। এ সংবাদ প্রকাশ করেছে গার্ডিয়ান। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ভারতীয় বিমান বাহিনীর বোমা হামলা চালানোর পর  যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছিল দক্ষিণ এশিয়ার এ পরমাণু...বিস্তারিত

জঙ্গি হামলার আশঙ্কায় ভারতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের আত্মঘাতী হামলার আশঙ্কায় ভারতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ৩০টি শহরের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এদিকে কাশ্মীর সঙ্কট নিরসনে একটি প্রস্তাবনা পাস করে আন্তর্জাতিক হস্তক্ষেপের ডাক দিয়েছে ব্রিটিশ লেবার পার্টি। বুধবার কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদারের...বিস্তারিত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে মালুকু প্রদেশের আমবনের প্রায় ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত...বিস্তারিত

ট্রাম্প-মোদির সভায় ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সভা চলছিল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রোববার (২২ সেপ্টেম্বর) হয়েছিল সেই সভা। সভা চলাকালীন হোটেলে বসে সবার সঙ্গে খাচ্ছিলেন একজন ভারতীয় দম্পতি। হঠাৎ ওই ভারতীয় নারী তার ব্যাগে খাবার লুকিয়ে নেন। এমনই এক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, হোটেলের একটি টেবিলে খাচ্ছেন...বিস্তারিত

রোহিঙ্গা সম্প্রদায়কে ১ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীসহ মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত  ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকার বেশি নতুন মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্কে এই সহায়তার ঘোষণা দেয় দেশটি। একই দিন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই অর্থ বাংলাদেশে...বিস্তারিত

পবিত্র কাবা ঘর ধোয়ার কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবছর মুহাররম ও শাবান মাসে পবিত্র কাবাঘর ধোয়া হয়। মূলত এটি একটি পবিত্র উৎসব। পবিত্র কাবা শরিফ ধৌত করার  আয়োজন। সৌদি আরব ও মসজিদুল হারাম কর্তৃপক্ষ কর্তৃক পালিত ঐতিহাসিক রীতি। সৌদি আরবের মহামান্য বাদশাহ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এ উৎসব অংশ নেন। এ বছর কাবা ঘর ধোয়ার পবিত্র উৎসবে অংশ গ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন...বিস্তারিত

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার দেওয়া রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, ওই সিদ্ধান্তের মাধ্যমে সরকারকে জবাবদিহি করার ভূমিকা পালন থেক পার্লামেন্টকে বঞ্চিত করা হয়েছে। আদালতের এমন রায়কে অভিনব, নজিরবিহীন এবং যেকোনো প্রধানমন্ত্রীর জন্য বড় শিক্ষা হিসেবে দেখা হচ্ছে। ব্যক্তি যতই ক্ষমতাশালী হোক, এমনকি প্রধানমন্ত্রী হলেও...বিস্তারিত

মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হিউস্টনে রবিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড র ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বলেন, ‘হাউডি মোদিতে আপনার উপস্থিতি ভারত-মার্কিন সম্পর্কে দিক নির্ণায়ক মুহূর্ত। দুইদিন পর মঙ্গলবার নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প। এদিন মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে আখ্যায়িত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তুলনা করেন রকস্টার এলভিস প্রেসলির সঙ্গে। রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস...বিস্তারিত

আফগানিস্তানে বিয়েবাড়িতে মার্কিন সমর্থিত সেনাবাহিনীর হামলায় নিহত ৪০

আফগানিস্তানের একটি বিয়েবাড়িতে মার্কিন সমর্থিত সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন সাধারণ জনগণ। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। হেলমান্দ প্রদেশের প্রাদেশিক পরিষদের আরেক সদস্য আব্দুল মজিদ আখুন্দ জাদাহ জানান, তালেবানের ‘আত্মঘাতী প্রশিক্ষণকেন্দ্র’ অবহিত করে রবিবার রাতে একটি বিয়ে বাড়িতে হামলা চালায় মার্কিন সমর্থিত আফগান সেনাবাহিনী। এ হামলায় ৪০ বেসামরিক...বিস্তারিত

কাশ্মীর বিষয় নিয়ে এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান

ভারত অধিকৃত কাশ্মীর বিষয় নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের আগে সোমবার নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরদোগানের সঙ্গে বৈঠকে ইমরান খান অধিকৃত কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন। কাশ্মীর বিষয়ে তুরস্ক পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পাক প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্টর...বিস্তারিত