fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কাশ্মীরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগের দিন ৪ আগস্ট থেকে কাশ্মীর উপত্যকায় বন্ধ রয়েছে ইন্টারনেট-মোবাইল ফোন ও ল্যান্ডফোন সেবা। আটক রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রীসহ হাজারো নেতাকর্মী। সব যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় কাজ করতে পারছেন না কাশ্মীরের সাংবাদিকরা। এ কারণে শুক্রবার (৪ অক্টোবর) স্থানীয়, জাতীয় ও বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা প্ল্যাকার্ড হাতে নীরব মিছিল করেছেন কাশ্মীরের শ্রীনগরে। নীরব মিছিল...বিস্তারিত

কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ

ভারত অধিকৃত কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ পেয়েছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা। শ্রীনগরের একটি সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এতে গণকবরে কমপক্ষে ২৯০০ লাশ রয়েছে দাবি করে এর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ অক্টোবার) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ...বিস্তারিত

টানা তিনদিন ধরে বিক্ষোভে উত্তাল ইরাক,নিহত ২৪

বেকারত্ব, দুর্নীতি নির্মূল এবং সরকারি চাকরির দাবিতে উত্তাল ইরাক। টানা তিনদিন ধরে চলা এ বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার একজন পুলিশসহ নিহত হয়েছেন মোট ১২ জন। বৃহস্পতিবার ইরাকের নাসিরিয়া শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশের একজন সদস্য ও ৭ জন বিক্ষোভকারী নিহত হন। একইদিনে দেশটির আরেক শহর আমারাতে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর...বিস্তারিত

প্রায় দুই মাস পর স্কুল খুললেও কাশ্মীরিরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না

জম্মু-কাশ্মীরে প্রায় দুই মাস পর খুলেছে সব স্কুল। ওই অঞ্চলের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকে এত দিন বন্ধ ছিল সেখানকার স্কুলগুলো। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার থেকে সব স্কুল খুললেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কম। প্রত্যেক স্কুলেই হাতেগোনা শিক্ষার্থী দেখা গিয়েছে। গত মাসেও একবার উপত্যকার স্কুল খোলার...বিস্তারিত

ইরাকে বিক্ষোভ: বাগদাদসহ ৩ শহরে কারফিউ

সরকারবিরোধী বিক্ষোভে গত কয়েক দিন ধরে উত্তাল ইরাক। বাগদাদসহ ৩ শহরে কারফিউ জারি করা হয়েছে। দেশটির রাজধানী বাগদাদে সরকারবিরোধী কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। মঙ্গলবার বাগদাদে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী রাজধানীর সব প্রধান সড়ক বন্ধ করে দেয়। বিক্ষুব্ধদের দমনে কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। এ সংঘর্ষে...বিস্তারিত

জম্মু অঞ্চল মুক্ত করে দিয়েছে ভারত,বহাল রয়েছে কাশ্মীরের নিষেধাজ্ঞা

জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলের নেতাদের মুক্ত করে দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে সেখান থেকে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও বহাল রয়েছে কাশ্মীর অঞ্চলের নিষেধাজ্ঞা। সেখানকার নেতাদেরও মুক্তি মেলেনি গৃহবন্দিত্ব থেকে। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের...বিস্তারিত

আমেরিকা সাহায্য করলে ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত: সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইরানকে পরাজিত করা এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে আমেরিকা সাহায্য করলে ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছেন তিনি। নতুন এক ডকুমেন্টারি থেকে এ তথ্য পাওয়া গেছে। পিবিএস ডকুমেন্টারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রিয়াদে বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিন সালমান। পিবিএস’র ওই...বিস্তারিত

চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির: চীনা প্রেসিডেন্ট

চীনকে ধ্বংস করার ক্ষমতা নেই পৃথিবীর কোন শক্তির। পৃথিবীর কোনো শক্তিই চীনকে নাড়িয়ে দিতে পারবে না। এমন কোনো শক্তি নেই, যারা মহান এই জাতির ভিত নাড়াতে পারে। মঙ্গলবার চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিনে বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসব মন্তব্য করেন। দেশটিতে কমিউনিস্ট শাসনের বর্ষপূর্তি ঘিরে ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন...বিস্তারিত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

সোমবার সকালে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ মহাসড়কের ধারে একটি বড় ট্র্যাফিক দুর্ঘটনায় আট জন নিহত এবং ছয় জন গুরুতর আহত হয়েছেন। দুবাই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানান, শারজাহ গামী মিরদ্বিফ সিটি সেন্টারের আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে একটি মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে ১৪ জন আরোহীর ৮ জনই ঘটনাস্থলে মারা যান এবং...বিস্তারিত

ভারতে বন্যায় মৃতের সংখ্যা শতাধিক

ভারী বৃষ্টির কারণে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে। বন্যায় উত্তর প্রদেশের অধিকাংশ জেলা এবং বিহারের পাটনাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উত্তর প্রদেশ রাজ্য সরকারের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে বৃহস্পতিবার থেকে...বিস্তারিত

ইমরানের ভাষণের পর ভয়ে কাশ্মীরজুড়ে ফের কারফিউ জারি ভারতের

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে কড়া বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার ভাষণের প্রভাবে জম্মু-কাশ্মীরজুড়ে বিক্ষোভ শুরুর ভয়ে ফের কারফিউ জারি করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইমরান ভারত কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নিলে ‘রক্তবন্যা বয়ে যেতে পারে’ বলে হুঙ্কার তোলেন। ইমরান খানের ওই ভাষণের পর নড়েচড়ে বসে...বিস্তারিত

সৌদি বাদশাহ’র দেহরক্ষীকে গুলি করে হত্যা

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ব্যক্তিগত দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। মক্কা পুলিশের এক মুখপাত্রের বরাতে  গালফ নিউজ জানায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। ওই মুখপাত্র জানান, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন বাদশাহর ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ বিন বাদাহ আল ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।...বিস্তারিত

শুধু কাশ্মীর নয়, চীনের মুসলিমদের জন্যও সোচ্চার হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রর

শুধু কাশ্মীরের মুসলমান নয়, চীনে মানবেতন জীবনযাপনকারী উইঘুর মুসলিমদের জন্যও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস এই আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে অ্যালিস ওয়েলস উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর চীনা সরকারের ভূমিকায় ইমরান খানের...বিস্তারিত

গাজা উপত্যকায় এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলবিরোধী আন্দোলনে ২০ বছর বয়সী সাহির ইভাদুল্লাহকে গুলি করে হত্যা করে হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবারের ওই আন্দোলনে ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের ওপর তাজা গুলি চালানো হয়েছে। নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় ফিলিস্তিনিকে...বিস্তারিত

হাজার হাজার সৌদি সেনা আটকের দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদির সেনাদের ধরা হয় বলে হুতিদের দাবি। এই তথ্য জানানো হয়েছে  বিবিসি অনলাইনের প্রতিবেদনে। হুতিদের এক মুখপাত্র বিবিসির...বিস্তারিত

ইয়েমেনে সৌদির সেনা কর্মকর্তাসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম আটক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। তবে সৌদি কর্তৃপক্ষ এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান...বিস্তারিত

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। তারা এখন ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা...বিস্তারিত

কাশ্মীরের জামিয়া মসজিদ আট সপ্তাহ বন্ধ, শুধু নামাজ নয়, আজানেও রয়েছে নিষেধাজ্ঞা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর রাজ্যজুড়ে যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও তেমন একটা শিথিল হয়নি। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে মসজিদটিতে টানা আট সপ্তাহ বন্ধ রয়েছে জুমার নামাজ। জামিয়া মসজিদ ছাড়াও বেশ কয়েকটি মসজিদে জুমার নামাজ...বিস্তারিত

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে জঙ্গি হামলা

আফগানিস্তানে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করার লক্ষ্যে জঙ্গিরা দেশব্যাপী একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা এসব বিস্ফোরণ ঘটায়। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রাস্তায় বহু সৈন্য মোতায়েন করা হয়েছে। এরআগে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। রক্তক্ষয়ী এ নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার শক্ত প্রতিদ্বন্দ্বী দেশের প্রধান...বিস্তারিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল কিনবে তুরস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারার পক্ষে ইরানের তেল ও গ্যাস কেনা বন্ধ করা সম্ভব নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শাস্তির হুমকিকে ভয় পায় না আঙ্কারা। ইরানের ওপর...বিস্তারিত