হোম আন্তর্জাতিক হাজার হাজার সৌদি সেনা আটকের দাবি হুতিদের
হাজার হাজার সৌদি সেনা আটকের দাবি হুতিদের

হাজার হাজার সৌদি সেনা আটকের দাবি হুতিদের

9
0

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদির সেনাদের ধরা হয় বলে হুতিদের দাবি। এই তথ্য জানানো হয়েছে  বিবিসি অনলাইনের প্রতিবেদনে।

হুতিদের এক মুখপাত্র বিবিসির কাছে দাবি করেন, সৌদির শহর নাজরানের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুতিদের কাছে আত্মসমর্পণ করেছেন। সৌদির হাজারো সেনাকে আটক করা হয়েছে। অনেক সেনা নিহত হয়েছে।

অন্যদিকে, হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর হুতি মুখপাত্র বলেছেন, সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান।

কর্নেল ইয়াহিয়া সারেয়া নামের ওই হুতি মুখপাত্র বলেন, সৌদির বাহিনী ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে। তাদের সমরাস্ত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সৌদির বন্দী সেনাদের আজ হুতি-পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্কে দেখানো হবে বলে মন্তব্য করেন তিনি।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *