ইমরানের ভাষণের পর ভয়ে কাশ্মীরজুড়ে ফের কারফিউ জারি ভারতের
63
0
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে কড়া বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার ভাষণের প্রভাবে জম্মু-কাশ্মীরজুড়ে বিক্ষোভ শুরুর ভয়ে ফের কারফিউ জারি করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইমরান ভারত কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নিলে ‘রক্তবন্যা বয়ে যেতে পারে’ বলে হুঙ্কার তোলেন।
ইমরান খানের ওই ভাষণের পর নড়েচড়ে বসে ভারত। কাশ্মীরজুড়ে চলাচলে ফের কড়াকড়ি আরোপ করা হয়।
শনিবার পুলিশের ভ্যানগুলো শ্রীনগরের কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে লোকজনের চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করে। যে কোনো ধরনের প্রতিবাদ-বিক্ষোভ দমনে রাস্তায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। সৈন্যরা কাঁটাতার দিয়ে ঘিরে শ্রীনগরের প্রধান ব্যবসায়িক কেন্দ্রে প্রবেশ বন্ধ করে দেয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, গত রাতে ইমরান খানের ভাষণের পরই শ্রীনগর শহরজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ায় এটি অপরিহার্য হয়ে উঠেছিল।
সূত্র: রয়টার্স।
(63)
tags:
পাক-ভারত যুদ্ধ