fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

জাপান সাগরে দুটি ভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র দুটি ৩০ কিলোমিটার উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ‘ওনস্যান’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয় বলে এক খবরে বলা হয়। সংবাদ মাধ্যম পার্স টুডের খবরে বলা হয়, আজ ওনস্যান বন্দরের কালমা এলাকা...বিস্তারিত

শ্রীলঙ্কার মন্ত্রীসভায় ফের যোগ দিলেন মুসলিমরা

শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলার পর পদত্যাগ করা মুসলমান মন্ত্রীরা ফের মন্ত্রীসভায় যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার কর্মকর্তারা বলেন, উগ্রপন্থার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে পুলিশের ছাড়পত্র পাওয়ার পর তারা সরকারে যোগ দিলেন। গত ২১ এপ্রিল তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২৫৮ জন নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক...বিস্তারিত

৩ বছরের নিষ্পাপ শিশুকে বন্দি করল ইসরায়েলি সেনা

ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার অভিযোগে ৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে তাকে বন্দি করেছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের সঙ্গে পিতার হাত ধরে থানার দিকে হেটে যাওয়া বন্দি ইলইয়ানের নিষ্ঠুর এ গ্রেফতারের ভিডিও বিশ্ব বিবেককে নাড়া দেয়। উত্তাল হয়ে ওঠে অনলাইন এক্টিভিস্টরা। জানা গেছে, ইলইয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া...বিস্তারিত

নিজ স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ইরানের সাবেক শিক্ষামন্ত্রীর

নিজ স্ত্রীকে হত্যার দায়ে ইরানের সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী নাজাফিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাতে আল-আরাবিয়া এমন তথ্য দিয়েছে । জানা যায়, রাজধানীতে স্ত্রী মিত্রা ওস্তাডকে গুলি করে হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই দীর্ঘ বিচার কাজ চলার পর অবশেষে দেশটির আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। মূলত মিত্রা ছিলেন তার দ্বিতীয়...বিস্তারিত

ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গা

সোমবার দুপুরে ব্রাজিলের পারা প্রদেশের কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৫২ জন। এ সহিংসতা চলে টানা পাঁচ ঘণ্টাব্যাপী। জানা যায়, পারা প্রদেশের আলতামিরা কারাগারে দু’দল কয়েদির মাঝে কথা কাটাকাটির সুত্র ধরে শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। এক পর্যায়ে শিরোশ্ছেদ পর্যন্ত করা হয় ১৬ জনের বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালিন নিরাপত্তাকর্মীদের আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া যায়।...বিস্তারিত

সাপকে কামড়ালো মানুষ

সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা বিরল! এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে। রাজ কুমার নামে এক ব্যক্তি সাপের ছোবল খেয়ে সাপকেই উল্টো কামড়ে টুকরো টুকরো করে দিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের একটি...বিস্তারিত

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

চীনের পার্বত্য অঞ্চলগুলোতে ভারী বর্ষণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।  এবারও চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ জন। গত মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুইঝু প্রদেশের শুইচেংতে এই ভূমিধস হয়। এতে সেখানকার ২২টি বাড়ি কাদার নিচে ঢাকা পড়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। শনিবার রাতে...বিস্তারিত

ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানানো ৪৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

ভারতে জয় শ্রীরাম কিংবা জয় হনুমান স্লোগান না দেয়ার অজুহাতে সংখ্যালঘু মুসলিমদের পিটিয়ে হত্যার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক, সাহিত্যিক, সমাজসেবী, চিকিৎসক, পরিবেশবিদ, ভাস্কর, চিত্রকর, শিক্ষাবিদ, গায়কসহ বিভিন্ন পেশার ৪৯ বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে স্বাক্ষর করেছিলেন। খবর ভারতীয় দৈনিক এই সময়ের। চিঠিতে স্বাক্ষর...বিস্তারিত

বিশ্বে সন্ত্রাসবাদের সূচনা ইসরাইল প্রতিষ্ঠার মধ্য দিয়ে : ড. মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। তুরস্ক সফররত মাহাথির দেশটির বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, এখন বিশ্বে সন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে- আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিন ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র...বিস্তারিত

সংসদে সাপ দেখে দৌড়ালেন এমপিরা

নাইজেরিয়ার পার্লামেন্টে ভবনে সাপ থেকে দৌড় দিলেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক পার্লামেন্ট ভবনে এ কাণ্ড ঘটেছে। ওনদো প্রদেশের আইনপ্রণেতাদের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওলুগবেঙ্গা ওমোলে বলেন, আমরা যখন অধিবেশনের জন্য পার্লামেন্ট কক্ষে ঢুকি, দেখি, একটা বিরাট সাপ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আইনপ্রণেতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও কেউ সাপের দ্বারা...বিস্তারিত

এক বছর পর ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী সাংবাদিকের মুক্তি লাভ

দীর্ঘ ১৩ মাস পরে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি লেখক ও সাংবাদিক লামা খাতের। খাতারের স্বামী হযেম আল ফাখুরি তুরস্ক ভিত্তিক নিউজ মাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, পশ্চিম তীরের জালামেহ চেকপয়েন্টে তাকে মুক্তি দেওয়া হয়। লামা সুস্থ আছেন এবং এখন নিজ বাসার পথে রওনা দিয়েছেন। ৪২ বছর বয়সী খাতেরের ৫টি সন্তান রয়েছে। গত বছরের ২৪...বিস্তারিত

মালিঙ্গার জীবনের শেষ ওয়ানডে

বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিবেন ক্রিকেট ইতিহাসে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলংকার অন্যতম পেসার লাথিস মালিঙ্গা। এমন তথ্যই আগে থেকে জানিয়ে আসছেন লাথিস মালিঙ্গা। আজ সেই বিদায়ক্ষন। তবে তিনি টি-টোয়েন্টি খেলবেন বলে জানান। তিনি বলেন, ‘এখন নতুন ভাবে দল গঠনের প্রক্রিয়া চলছে। এটাই আমার সরে দাঁড়ানোর...বিস্তারিত

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন

ইসরায়েলের সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়ি- ঘর ইসরায়েল ধ্বংস করার পর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন, ‘ইসরায়েলের সঙ্গে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। এই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা এখন একটি কমিটি গঠন...বিস্তারিত

সশস্ত্র হামলার শিকার মেসুত ওজিল ও সিড কোলাসিনাক

বৃহস্প্রতিবার বিকেলে ফুটবল লিগের অন্যতম দল আর্সেনালের দুই ফুটবলার মেসুত ওজিল ও সিড কোলাসিনাকের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। লন্ডনের প্লাটস লেনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা ইতমধ্যে সামাজিক যোগাযোগাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা দু’জন মোটরসাইকেল আরোহী ওজিল ও কোলাসিনাকের গাড়ি থামায়। এদের একজনের হাতে ছুরি ছিল। দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নামেন...বিস্তারিত

স্পেনে সতর্কতা জারি

ফ্রান্সের পাশাপাশি দাবদাহ অব্যাহত আছে ইউরোপের অন্যান্য দেশেও। স্পেনে জারি করা হয়েছে সতর্কতা। বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এমন অবস্থা আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে স্পেনের আবহাওয়া বিভাগ। তীব্র গরমে সতর্কতা জারি করা হয়েছে জার্মানিতেও। আগামী ১২ ঘণ্টার মধ্যে দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রী অতিক্রম করবে বলে জানানো হয়।...বিস্তারিত

মায়ের কাট-আউট নিয়ে সমাবর্তনে ছেলে

বিশ্ববিদ্যালয়/কালেজের সমাবর্তনের পোশাক পরে জীবনের বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখেন শিক্ষার্থীরা। জীবনের সর্বোচ্চ অর্জনের সেই অনন্দটুকু ভাগ করে নিতে সমাবর্তনে নিজের মা-বাবাকেও নিয়ে যান অনেক গ্রাজুয়েট। ফিলিপিন্সে দেখা গেলো ব্যতিক্রম এক দৃশ্য। ফিলিপিন্সের কলেজছাত্র পাওলো জন আলিসগ সমাবর্তন অনুষ্ঠানে মায়ের লাইফ সাইজ কাট-আউট নিয়ে উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা...বিস্তারিত

মুসলিমদের গণপিটুনির ঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন ভারতের বুদ্ধিজীবীরা

সম্প্রতি ভারতে অসহিষ্ণুতা বেড়ে গেছে অনেকটাই। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশিষ্টজনেরা চিঠি দিয়েছেন। ওই চিঠিতে দলিত ও মুসলিমদের গণপিটুনির ঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন ৪৯ জন বুদ্ধিজীবী। এ ধরনের ঘটনায় জামিন ছাড়াই যাবজ্জীবন সাজার দাবি জানিয়েছেন তারা। জানা গেছে, চিঠিতে ‘জয় শ্রী রাম’ প্রসঙ্গও উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, দুঃখজনকভাবে...বিস্তারিত

সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার (২৪ জুলাই) ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।  এ হামলায় কেউ হতাহত না হলেও কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে সিরিয়া স্বীকার করেছে। সিরিয়ার তাল...বিস্তারিত

বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!

বাংলাদেশ যেনো কোথায় – ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাওয়া এক রোহিঙ্গা প্রতিনিধির সাথে কথা বলার সময় ট্রাম্প জানতে চান বাংলাদেশ যেনো কোথায়? শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নাদিয়া মুরাদের সাথে কথোপকথনের একপর্যায়ে রোহিঙ্গাদের প্রতিনিধি ট্রাম্পকে বলেন, বাংলাদেশে আশ্রিত শরণার্থীরা যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফিরতে চায়। এক্ষেত্রে আপনি...বিস্তারিত

নেদারল্যান্ডসে নিষিদ্ধ হতে যাচ্ছে বোরকা

আগামী আগস্ট মাস থেকেই নেদারল্যান্ডসে বোরকা ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। জানা যায়, নেদারল্যান্ডসের আইন অনুযায়ী, প্রত্যেক মানুষকে রাস্তাঘাটে মুখ দেখিয়ে চলাফেরা করতে হবে। কোন নারী এমন আইন অমান্য করলে তাকে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে। নেদারল্যান্ডস সরকার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়, যদি কোন নারী সরকারি অফিস...বিস্তারিত