fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে ব্রিটেনের আরেকটি যুদ্ধজাহাজ

ব্রিটেন সরকার নিজ দেশের তেলের ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ব্রিটেনের তেলবাহী ট্যাংকার আটকের ব্যাপারে ইরানের হুমকির পর এই সিদ্ধান্ত নেয় দেশটি। উল্লেখ্য, ৪ জুলাই ইরানের একটি তেলবাহী ট্যাংকার জিব্রাল্টার প্রণালিতে যুক্তরাজ্যের নৌবাহিনী আটক করলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালিতে গত ৯ জুলাই একটি ব্রিটিশ জাহাজকে...বিস্তারিত

আসামে বন্যয় ১৫ লক্ষ মানুষ পানিবন্দি

ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতিরচরম অবনতি  হয়েছে এখন পর্যন্ত ১৫ লক্ষাধিক মানুষপানিবন্দি হয়েছে। এতে অন্তত ৭ জন লোকের প্রাণহানি ঘটেছে। খবরে বলা হয়েছে বন্যায় আসামের ২৫টির বেশি জেলা বন্যাকবলিত হয়েছে। ইতোমধ্যে ২০ হাজার লোককে আশ্রয় শিবিরে হস্তান্তর করা হয়েছে। বহু জায়গায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। আসামের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, ঢেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, ডারাং, নলবাড়ী, চিরাং, গোলাঘাট, মাজুলি, জোরহাট, ডিব্রুগড়, নগাঁও, মরিগাঁও,...বিস্তারিত

যৌন নির্যাতন বিতর্কে মার্কিন শ্রমমন্ত্রীর পদত্যাগ

পুরানো এক শিশু যৌন অপরাধ মামলা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন শ্রমমন্ত্রী অ্যালেক্স একোস্টা। ফ্লোরিডার সাবেক কৌঁসুলি একোস্টা শুক্রবার (১২ জুলাই) হোয়াইট হাউজে এ ঘোষণা দেন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার পাশেই ছিলেন। ধনাঢ্য ব্যবসায়ী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে ওই পুরনো মামলার সুরাহা একোস্টা যেভাবে করেছিলেন তা নিয়ে বিতর্কের জেরে ডেমোক্র্যাটরা তার পদত্যাগ দাবি...বিস্তারিত

মুসলিমরা ভারতে বাস করবে এটা তাদের অধিকার : সাংসদ শফিক

ভারতের উত্তর প্রদেশের মুসলিম সাংসদ শফিকুর রহমান বার্ক একটি বিবৃতিতে বলেন, মুসলমানরা আল্লাহুর উপর বিশ্বাস রেখে বাঁচে। কংগ্রেস-বিজেপি বা মোদী উপর বিশ্বাস করে নয়। মুসলমানরা ভারতে বাস করবে এটা তাদের অধিকার। এখানে তাদের সবকিছু করার অধিকার আছে। এটা তাদের জন্মস্থান। তারা এ দেশের নাগরীক। দেশ ও দেশের স্বার্ভবৌমত্বকে রক্ষা করার দায়িত্বও তাদের আছে। দেশকে এগিয়ে...বিস্তারিত

ইরানে হামলার জন্য অনুমতির প্রয়োজন কংগ্রেসের

ইরানের সাথে পাল্টাপাল্টি হুমকি আদান-প্রদান হলেও একক ক্ষমতায় ইরানের ওপর হামলা চালাতে পারবেনা ট্রাম্প। সে জন্য অনুমতির প্রয়োজন মার্কিন কংগ্রেসের। ইতোমধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা কেড়ে নিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে ইরানে হামলা চালানোর আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। তবে ইরান যদি আগে আমেরিকায় কোনো...বিস্তারিত

মক্কাতে বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু

মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার আন্দিকোট গ্রামের আবুল হাশেম (৬১) ও বগুড়ার সোনাতলা থানার বালুয়া গ্রামের সালজার রহমান (৬১)। শুক্রবার (১৩ জুলাই) মক্কায় এ দু’জন হজযাত্রীর মৃত্যু হয়। আবুল হাশেম (পাসপোর্ট নম্বর- বিকিউ ০১০৪৪১৪ ও পিলগ্রিম আইডি- ০১৪২০৩৯) তানভীর ট্রাভেলসের মাধ্যমে গত ১১...বিস্তারিত

ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

ব্যক্তিগত তথ্য বেহাতের ঘটনায় ফেসবুককে রেকর্ড পরিমাণ ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানার অনুমোদন দিয়েছে মার্কিন নিয়ন্ত্রকেরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ফেসবুক থেকে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য অনৈতিকভাবে সংগ্রহের অভিযোগ তদন্ত করছে। এই প্রতিষ্ঠানটি ২০১৪...বিস্তারিত

জার্মানির তিন মসজিদে হামলার হুমকি

জার্মানির তিনটি মসজিদে হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে জার্মানির একটি ডানপন্থী সংগঠন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ই-মেইল বার্তা পাওয়ার পরই সংশ্লিষ্ট বাহিনী ইতোমধ্যে ডগস্কোয়াড দিয়ে তৎপরতা চালাচ্ছে। ওই তিনটি মসজিদে যেতে স্থানীয় মুসল্লিদের নিষেধ করে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সংবাদ সংস্থা আনাদুলু জানায়, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে দুটি মসজিদ, পেসিং ও ফ্রেইমানের দুটি মসজিদে...বিস্তারিত

হাসপাতালে আঙুল হারালো রোগী

সড়ক দুর্ঘটনায় পড়ে একটি আঙুল কাটা পড়ে নীলোৎপল বিশ্বাস নামের এক ব্যক্তির। কলকাতার হাওড়ার বাসিন্দা নীলোৎপল সেই আঙুল নিয়ে দ্রুত ভর্তি হন হাসপাতালে। কিন্তু হাসাপাতালেই হারিয়ে গেল সেই আঙুল। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নীলোৎপল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। এর পর তাকে নেয়া হয় অস্ত্রোপচার কক্ষে। জোড়া লাগানোর...বিস্তারিত

আতঙ্কিত মার্কিন সেনাবাহিনী

উত্তর কোরিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাউসাং-১৫ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম। দেশটির সর্বশেষ আন্তঃমহাদেশীয় এ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কিত মার্কিন সেনাবাহিনী। উত্তর কোরিয়ার ১২ হাজার ৮৭৪ কিলোমিটার পাল্লার হাউসাং-১৫ ক্ষেপণাস্ত্র আমেরিকার যেকোনো ভূখণ্ডে অনায়াসেই পৌঁছাতে সক্ষম বলে মার্কিন সেনাবাহিনীর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোরিয়া উপদ্বীপে মোতায়েন মার্কিন সেনাবাহিনী (ইউএসএফকে) উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র...বিস্তারিত

আফগানিস্তানে শান্তি ফেরাতে কাতারে আলোচনা

বিধ্বস্ত আফগানিস্তানে যুদ্ধ থামাতে এবং শান্তি ফেরাতে রাজি হল তালেবান-সহ সব পক্ষই। এই লক্ষ্যে সব পক্ষকেই নিয়ে চলছে আন্তর্জাতিক শান্তি বৈঠক। দোহায় দু’দিনের এই শান্তি আলোচনার উদ্যোক্তা জার্মানি এবং কাতার। তাতে যোগ দিয়েছেন তালেবান প্রতিনিধিরা, আফগান সরকারের প্রতিনিধিরা, আফগানিস্তানের নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, উচ্চশিক্ষিত এবং রাজনীতিতে সক্রিয় আফগান মহিলারা। সোমবার আলোচনার শেষে একটি যৌথ বিবৃতি...বিস্তারিত

পাকিস্তান ও বাংলাদেশ ভারতে যুক্ত হতে পারে : বিজেপি মুখপাত্র

আগামী ২০৪৭ সালের আগেই ভারত, পাকিস্তানে পরিণত হতে পারে; বিজেপির এক মুখপাত্রের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের এক বিজেপি মুখপাত্র পাকিস্তান ও বাংলাদেশ অখণ্ড ভারতের মধ্যে সংযোজিত হতে পারে বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (০৯ জুলাই) ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় প্রথমে ভারত পাকিস্তানে পরিণত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, যদি অভিন্ন...বিস্তারিত

২ শতাধিক সেনাকে গ্রেফতারের নির্দেশ তুরষ্কে

তুরস্কের ইস্তাম্বুল ও ইজমরি প্রদেশে চাকরিরত ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকারি কৌঁসুলিরা। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার এ আদেশ দেন। আমেরিকায় স্বেচ্ছা নির্বোসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ইস্তাম্বুলের কৌঁসুলির দেওয়া তথ্য অনুসারে, ইস্তাম্বুলে চাকরিরত...বিস্তারিত

মালামালের চার্জ কমাতে ১৫টি শার্ট গায়ে দিলেন

বিমানবন্দরে অবাক করা কাণ্ড মাঝে মধ্যেই দেখা যায়। কিন্তু এমন ঘটনার কথা কখনো শুনেছেন? অতিরিক্ত মালামালের চার্জ কমাতে গিয়ে নিজেই পরে ফেললেন একসঙ্গে ১৫টি শার্ট! এমন কাণ্ড ঘটেছে ফ্রান্সের নিসে এয়ারর্পোটে। জানা গেছে, ওই ব্যক্তির নাম জন আরভিন। পরিবারে নিয়ে গ্লাসগ্লো থেকে এসেছিলেন তিনি। ইজিজেটের বিমানে এডিনবার্গে উড়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মালপত্তরের ওজন...বিস্তারিত

গ্যালারি থকে ভারতীয় দর্শক আটক

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হয়ে গেল বুধবার (১০ জুলাই)। ভারতকে গুড়িয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। তবে খেলা চলাকালীন এক পর্যায়ে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা। যার জেরে গ্যালারি জুড়েও ছিল ভারতীয় সমর্থকদের তুমুল উন্মাদনা। এর মাঝেই ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে, পাঞ্জাব রেফারেন্ডাম ২০২০,...বিস্তারিত

কোহলিরা বিরাট বিপদে

২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধসে গেছে ভারতের টপ অর্ডার। একে একে সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক। নিউজিল্যান্ডের পক্ষে মাট হেনরি তিনটি ও ট্রেন্ট বোল্ট একটি উইকেট তুলে নিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪৭/৪। বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালে ভারতকে ২৪০ রানের লক্ষ্য দেয়...বিস্তারিত

সৌদি কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে সৌদি আরবে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার গায়িকা নিকি মিনাজ। বার্তা সংস্থা এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে নিকি মিনাজ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, জেদ্দায় ওয়ার্ল্ড ফেস্টে আমার নির্ধারিত কনসার্টে অংশ নিব না। আগামী ১৮ জুলাই জেদ্দায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। ওই কনসার্টে আমেরিকার গায়িকা নিকি মিনাজ পারফর্ম করবেন এমন ঘোষণা...বিস্তারিত

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা আটক

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক রোহিঙ্গা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছিলো বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ। মঙ্গলবার( ৯ জুলাই)  দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপাইনের নাগরিক। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়...বিস্তারিত

সমালোচনাকে পাত্তা দেন না সানি লিওন

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সমালোচনার শিকার হলেও সেসবকে খুব একটা গুরুত্ব দেন না বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সোমবার (৮ জুলাই) এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। ওই অনুষ্ঠানে সানিকে জিজ্ঞাসা করা হয়, আপনার পোশাক নিয়ে লোকজন যখন বিদ্রূপ করে সোশ্যাল মিডিয়ায় তখন আপনার কেমন লাগে? এর জবাব দিতে গিয়ে সানি বলেন,...বিস্তারিত

ওয়াশিংটন প্লাবিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিওতে এক ঘণ্টার বৃষ্টিতেই সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এমনকি হোয়াইট হাউসের বেসমেন্টেও ঢুকে পড়েছে বন্যার পানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   বিপজ্জনক পরিস্থিতিতে সকলকে উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড বলেন, ১৮৭১ সালের পর গতকালের বৃষ্টি নিয়ে সপ্তমবার জুলাই...বিস্তারিত