হোম আন্তর্জাতিক বার্মার চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
বার্মার চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

বার্মার চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

16
0

মিয়ানমারের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মিন আং লাইংসহ শীর্ষ চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের রাখাইনে মুসলিমদের হত্যা,ধর্ষণ,অমানবিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

নিষেধাজ্ঞায় এসব কর্মকর্তাদের পরিবার বা তারা নিজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা। এবং তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের কথা নিষেধাজ্ঞায় বলা হয়।

নিষেধাজ্ঞায় মিয়ানমার সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন আং লাইং, সেনাবাহিনীর উপ প্রধান জেনারেল সো উইন, ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ব্রিগেডিয়ার জেনারেল আং আং রয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবৃতিতে বলেন, রোহিঙ্গা নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা অভিযুক্ত, তাদের বিচারের আওতায় আনেনি মিয়ানমার। এমনকি কোনো উদ্যোগই নেয়নি দেশটি। এটা উদ্বেগের বিষয়।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *