fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

জমজমের পানি নিয়ে ভারতীয় বিমানে উঠা নিষেধ

হজ্বযাত্রীরা জমজমের পানি নিয়ে ভারতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া ‘ফ্লাইটে উঠতে পারবে না। এয়ার ইন্ডিয়ার বিমানের ফ্লাইটে জমজমের পানি বহনের ওপর সম্প্রতি এ সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে। এ ঘোষণার পরপরই দেশটির হায়দরাবাদ ও কেরালার হজযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণত যারা হজ্বের উদ্দেশে সৌদি আরবে যান তাদের বেশিরভাগই ফেরার পথে জমজমের পানি নিয়ে আসেন। এই...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের বাসভবনে উঠবেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকালে কোনো হোটেলে উঠবেন না। খরচ কমানোর জন্য তিনি অবস্থান করবেন পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসভবনে। পাকিস্তানের ডন নিউজ লিখেছে,  রাষ্ট্রীয় সফরে খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে চান ইমরান খান। তাই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন প্রতি বছর শতাধিক দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রে সফরকালে কোনো সরকার প্রধান...বিস্তারিত

জার্মানিতে বিয়ার ও দুটি ব্যান্ডদল নিষিদ্ধ!

জার্মানিতে অত্যন্ত জনপ্রিয় পানীয় বিয়ার। অথচ একটি কনসার্টে সেই পানীয় নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করেছে জার্মান পুলিশ! জার্মানির পূর্বাঞ্চলে থুরিংঙ্গেন রাজ্যের তেমার নামক শহরে শনিবার এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কনসার্ট শুরু হওয়ার আগেই তেমারে উৎসব স্থলের আশপাশ থেকে ১৬টি বড় বিয়ারের পিপা ও প্রায় ১১ শ বিয়ারের বোতল বাজেয়াপ্ত করে। স্থানীয় আদালতের নিষেধাজ্ঞার কারণে পুলিশ...বিস্তারিত

৩৭ বছর পরও ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাননি ৪ ইরানি !

৩৭ বছর আগে ১৯৮২ সালে লেবানন থেকে অপহরণ করা হয় ইরানের চার কূটনীতিককে, যারা এখনও ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাননি। উত্তরাঞ্চলীয় লেবাননের বারবারা চেকপয়েন্ট থেকে ১৯৮২ সালে এ চার কূটনীতিবিদকে অপহরণ করা হয়। অপহৃত কূটনীতিবিদরা হলেন আহমাদ মোতেওয়াসেলিয়ান, সাইয়্যেদ মোহসেন মুসাভি, তাকি রাস্তেগার মোকাদ্দাম এবং কাজেম আখাওয়ান। অপহরণের ৩৭তম বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক...বিস্তারিত

ফিলিপাইনে ১০ হাজার অলস গ্রেফতার

   ফিলিপাইনের পুলিশ গত দুই সপ্তাহে রাস্তায় ঘুরে বেড়ানো ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতে জনগণের জন্য সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় ‘অকর্মণ্যদের’ গ্রেফতারে নির্দেশ দেওয়ার পর এই অভিযান চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মেট্রোপলিটন এলাকার পুরুষ। এটাই ফিলিপাইনের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। পুলিশ কিছু এলাকায় নারী...বিস্তারিত

রাখাইনে আবারও হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

রাখাইনে আবারো স্থানীয়দের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে মিয়ানমার সেনাবাহিনী। মার্কিন গণমাধ্যম জানায়, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে চলমান অভিযানের সময় বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এরা রোহিঙ্গা কিনা নির্দিষ্ট করে তা উল্লেখ করা হয়নি। এদিকে, বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপে কক্সবাজারের আশ্রয় শিবিরের অবস্থা সংকটপূর্ণ ও মারাত্মক ঝুঁকির মধ্যে বলে জানিয়েছে...বিস্তারিত

সৌদিতে আসছেন পপস্টার নিকি মিনাজ

হজের মৌসুমে সৌদি আরবে, জেদ্দা ওয়ার্ল্ড ফেস্ট,এ অংশ নিতে যাচ্ছেন আমেরিকার পপস্টার নিকি মিনাজ। এমন সংবাদ প্রকাশের পর থেকেই সৌদিসহ বিশ্বব্যাপী রীতিমত তোলপাড়, শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন নিকি মিনাজের পোশাক এবং খোলামেলা গানের বক্তব্য রক্ষণশীল রাজতন্ত্রের দেশটির সঙ্গে ঠিক খাপ খায় না। আগামী ১৮ জুলাই জেদ্দায় এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। নিকি মিনাজের...বিস্তারিত

পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতাদের আহ্বান সত্ত্বেও পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান, নিজের অবস্থানে থেকেই নরেন্দ্র মোদির বিজেপির বিপক্ষে লড়ে যাবেন তিনি। দলের মধ্যে কোন্দলের কারণেই রাহুল গান্ধী তার পদ ছেড়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। আর ক্ষমতাসীন বিজেপির দাবি, রাহুল সভাপতির দায়িত্ব ছাড়লেও পরিবারতন্ত্র থেকে বের...বিস্তারিত

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ আজ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তাপ। মাঠের খেলায় যতটা, ভক্ত-সমর্থকদের মধ্যে যেন উত্তাপটা তারচেয়েও বেশি। যদিও বিশ্বকাপ ক্রিকেটে আজকের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটির গুরুত্ব আপাত দৃষ্টিতে বেশ কম। তবুও মাঠের লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে কথার লড়াই। ম্যাচের কোন ঘটনাই ম্যাচের ফল থেকেও হয়ে যাচ্ছে বড়। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডসে শুক্রবার অনুষ্ঠিত হবে...বিস্তারিত

রাখাইনকে বাংলাদেশের অধীনস্থ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে

মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অধীনে আনতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করা হয়েছে।  প্রস্তাবটি  করেছেন কংগ্রেসম্যান ব্রাডলি শেরম্যান। প্রতিক্রিয়ায় মিয়ানমার বলেছে, এমন প্রস্তাব অবাস্তব ও অমুলক। মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অধীনে আনার ওই প্রস্তাব ১৩ই জুন উত্থাপন করেন ব্রাডলি শারম্যান। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে নৃশংসতার শিকার হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলিম তাদের বসতভিটা রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে...বিস্তারিত

লিবিয়ায় অভিবাসী আশ্রয়শিবিরে বিমান হামলা: নিহত ৪০

লিবিয়ায়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশির ভাগই আফ্রিকান অভিবাসী। বাকিরা কোন দেশের তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। মঙ্গলবার ত্রিপোলির কাছে তাজোরা অঞ্চলে ওই হামলা চালানো হয়। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএন) এ হামলার জন্য স্বঘোষিত লিবিয়ান...বিস্তারিত

ইসরায়েলকে ৩০ মিনিটে ধ্বংস করার হুমকি দিল ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন প্রধান মোজতবা জলনৌর বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে ৩০ মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে। সোমবার এ হুঁশিয়ারি বার্তা দেন মোজতবা জলনৌর। ইরানের সংবাদ সংস্থা মেহের এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক অন্যান্য বার্তা সংস্থা।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল টিকবে মাত্র আধাঘণ্টা।...বিস্তারিত

দাবদাহে ইউরোপের জনজীবন অতিষ্ঠ

তীব্র দাবদাহে ইউরোপের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মধ্য ইউরোপের জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে এবং দক্ষিণ ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালিতে তাপমাত্রা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সাধারণত এই সময় ইউরোপে গরম পড়লেও এ বছরে তাপমাত্রা পুরোনো সব রেকর্ড অতিক্রম করেছে। জার্মানিতে ১৪০ বছরের পরিসংখ্যানে এবার জুন মাস ছিল সবচেয়ে উষ্ণতম মাস। গত শনিবার...বিস্তারিত

মালয়েশিয়ায় স্কুলে ৭৫ শিশু অসুস্থ; বন্ধ ৪শ’ স্কুল

মালয়েশিয়ার জহরবারু রাজ্যের বিভিন্ন স্কুলে ৭৫ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সেখানকার ৪শ’র বেশি স্কুল। স্কুলগুলোর মধ্যে ১শ’ প্রাথমিক ও মাধ্যমিক এবং ৩শ’ বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। স্কুলগুলো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। অসুস্থ শিক্ষার্থীদের শ্বাসজনিত সমস্যা ও বমি হয়েছে। রাজ্যের শিল্পাঞ্চল পাসির গুদাংয়ে এই ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের ধারণা,...বিস্তারিত

ভারতে ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের হাতে আক্রান্ত হন  সংখ্যালঘুরা। দেশটিতে কোনো ধর্মীয় স্বাধীনতা নেই। প্রতিবেদনে আরো বলা হয়, গত বছর বহুবার উগ্র হিন্দুত্ববাদীদের হাতে হামলার শিকার হয়েছেন সংখ্যালঘু মুসলিমরা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করা হয় গত শুক্রবার। ‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০১৮’ শীর্ষক প্রতিবেদনকে মিথ্যা বলেছে...বিস্তারিত

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পাপুয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। আজ স্থানীয় সময় সকাল ১০ টা ৫ মিনিটে পাপুয়া প্রদেশের আবেপুরা শহরের প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ২১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর...বিস্তারিত

হরমুজ প্রণালী রুটে ফ্লাইট স্থগিত

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালী রুটে আন্তর্জাতিক সকল বাণিজ্যিক ফ্লাইট  স্থগিত করা হয়েছে। তবে কিছু ফ্লাইট রুট পরিবর্তন করে চলাচল করছে। শুক্রবার হরমুজ প্রণালী রুটে চলাচলকারী বৃটিশ এয়ারওয়েজ, কানতাস এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স সহ বিশ্বের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ফ্লাইট  বন্ধ রাখা হয়। জার্মানির লুফথানসা এবং ডাচ বিমান কেএলএমও বলেছে, তারা ওই...বিস্তারিত

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ব্যর্থ হয়েছে জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়নে সৃষ্ট সংকট মোকাবেলায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে জাতিসংঘ। মিয়ানমারে কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর হামলার সতর্কবাতা উপেক্ষা করার অভিযোগ ওঠে।অভিযোগের আলোকে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মিয়ানমারে জাতিসংঘ কার্যালয়ের ভূমিকার উপর একটি প্রতিবেদন তৈরীর আদেশ দেন জাতিসংঘ মহাসচিব। ৩৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরী করেন গুয়াতেমালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও...বিস্তারিত

মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইরান

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ইরানের সেনাবাহিনী আরকিউ-৪ লেখা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর প্রকাশ করেছে বিবিসি। তবে মার্কিন সেনা দফতর এ ব্যাপারে এখনও মুখ খোলেনি। ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও এক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে- পেন্টাগনের এ ঘোষণার একদিন পরই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল। গত...বিস্তারিত

ফেসবুক আনছে ভার্চুয়াল মুদ্রা লিব্রা

শিঘ্রি ফেসবুক আনতে যাচ্ছে ‘লিব্রা’ নামে ভার্চুয়াল মুদ্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-পেমেন্ট পদ্ধতি নতুন নয়। এ ক্ষেত্রে গ্রাহকসেবায় শীর্ষে আছে চীনের উইচ্যাট। আর ফেসবুক বড় আকারে বিশ্ব পরিমন্ডলে বিপুল সংখ্যক গ্রাহক সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গতকাল মঙ্গলবার ‘লিব্রা’ নামের ক্রিপটোকারেন্সি উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ভার্চুয়াল মুদ্রা চালু করতে ২৮টি সহযোগী...বিস্তারিত