হোম আন্তর্জাতিক বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!
বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!

বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!

52
0

বাংলাদেশ যেনো কোথায় – ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৪জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাওয়া এক রোহিঙ্গা প্রতিনিধির সাথে কথা বলার সময় ট্রাম্প জানতে চান বাংলাদেশ যেনো কোথায়?

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নাদিয়া মুরাদের সাথে কথোপকথনের একপর্যায়ে রোহিঙ্গাদের প্রতিনিধি ট্রাম্পকে বলেন, বাংলাদেশে আশ্রিত শরণার্থীরা যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফিরতে চায়। এক্ষেত্রে আপনি আমাদের কিভাবর সাহায্য করবেন? এসময় উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্প প্রশ্ন করেন, বাংলাদেশ যেন কোথায়?

বুধবারের এই কথোপকথনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রশ্নটি উপস্থিত সকলের পাশাপাশি সারা বিশ্বকে অবাক করেছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের সংবাদপত্র আনন্দবাজারের এক প্রতিবেদনে। তবে তাৎক্ষণিক বিষয়টি সামলে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমারের পাশের দেশটিই বাংলাদেশ।

ডোনাল্ড ট্রাম্পের এমন উক্তিতে ইতোমধ্যে সারাবিশ্বে আলোচনার ঝড় বয়ে চলছে। বাংলাদেশ নামক দেশটির অবস্থান জানেন না এমনটা আশা করেননি বিশ্ব নেতৃবৃন্দ।

(52)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *