fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে নিহত ৭৪ জন

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাগিবিস ঝড়কে গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঝড়ের জেরে ভূমিধস ও নদীতে জলোচ্ছ্বাস হয়েছে। খবর জাপান টাইমসের। এদিকে জীবিতদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অনুসন্ধান অভিযান অব্যাহত...বিস্তারিত

আবরার হত্যার বিচারের দাবিতে সিডনিতে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবীতে গত ১৩ই অক্টোবর রবিবার বিকেল ৫:৩০ মিনিটে সিডনির ল্যাকান্বা রেলওয়ে প্যারেডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেছেন আইরাইট মানবধিকার সংগঠন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নবধারা নিউজের সম্পাদক ও সাংবাদিক আবুল কালাম আজাদ খোকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য...বিস্তারিত

পবিত্র মক্কা-মদিনায় নতুন খতিব ও ইমাম নিয়োগ

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে নতুন খতিব ও ইমামদের নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার (১২ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন ওয়াশশারিফাইন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের নির্দেশে এ নিয়োগ দেয়া হয়। সৌদি বাদশাহর নির্দেশে মসজিদুল হারামাইন বিষয়ক অধিদফতরের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন। নতুন...বিস্তারিত

ইমরানের মধ্যস্থতায় সৌদি-ইরান সরাসরি বসার প্রস্তাব

পাকিস্তানের মধ্যস্থতায় সৌদি-ইরান সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আরব এবং ইরানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসার ব্যবস্থা করতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। রোববার তেহরান সফরে ইমরান খান ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় সৌদি আরবের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। সৌদি-ইরান শান্তি আলোচনা ইস্যুতে সম্পৃক্ত পাকিস্তানের...বিস্তারিত

তুরস্কের দুই মন্ত্রীর উপর মার্কিন নিষেধাজ্ঞা

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের জেরে দেশটির দুইজন মন্ত্রী এবং সরকারি তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর বাইরে দ্রুত একটি যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ানকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব ওই এলাকা সফরে যাবেন। সিরিয়ার রাষ্ট্রীয়...বিস্তারিত

সৌদি প্রতিনিধিদের আল-আকসা পরিদর্শন, ফিলিস্তিনিদের ক্ষোভ

ফিলিস্তিনের রামাল্লায় মঙ্গলবার সৌদি ফুটবল দলের সঙ্গে একটি ম্যাচ খেলবেন ফিলিস্তিনিরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও পরের বছরের এশিয়া কাপের বাছাইপর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শহরটিতে। ফিলিস্তিনি কর্মকর্তা ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে সৌদি টিম ব্যবস্থাপনার ১৩ সদস্য সোমবার আল-আকসা পরিদর্শন করেন। ইসলামের অন্যতম এই পবিত্র স্থানটিতে তাদের সফরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন...বিস্তারিত

অর্থনীতিতে নোবেল জিতলেন তিন মার্কিন অর্থনীতিবিদ

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন  তিনজন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল বিজয়ীরা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাঁদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। রবীন্দ্রনাথ...বিস্তারিত

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পরবর্তী সভাপতি হচ্ছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর সেক্রেটারি হতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। এছাড়া বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধূমাল হচ্ছেন নতুন কোষাধ্যক্ষ। অরুণ বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই। খবর প্রকাশ করেছে এনডিটিভি। আজ...বিস্তারিত

প্রেমিকার বাড়ির সামনে দাবি আদায়ে ব্যাতিক্রমী অনশন

আট বছরের সম্পর্কের বন্ধন স্থায়ী করতে প্রেমিকার বাড়ির সামনে অনশন করেছেন এক যুবক। অদ্ভুত এই ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবাসন এলাকায় হয়েছে বলে জানা যায়। গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল শনিবার প্রেমিকা সোমা ওরফে সোনালী দেঁড়ের বাড়ির সামনে ভালোবাসা ফেরানোর দাবিতে অনশনে বসেন পাশের গ্রাম পিপুল্যানের বাসিন্দা শিবনাথ রায় নামের ২৪ বছরের এক যুবক। তার...বিস্তারিত

আবরার হত্যা নিয়ে বিবৃতি দেওয়ায় জাতিসংঘ দূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দেওয়ায় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার সকালে মিয়া সেপ্পোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (জাতিসংঘ অনুবিভাগ) মহাপরিচালক নাহিদা সোবহানের দপ্তরে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়। একই ইস্যুতে যুক্তরাজ্য হাইকমিশন তাদের ফেসবুক পেজে বিবৃতি...বিস্তারিত

শিগগিরই কাশ্মীর স্বাধীন হবেঃ ইমরান খান

শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশ সময় ৩টা ৫৪ মিনিটে নিজস্ব ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমস্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই, কাশ্মীরে স্বাধীনতা আসছে এবং শিগগিরই আসছে। ইনশা আল্লাহ।’ তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিশ্ব মিডিয়ায় আলোচনার ঝড় বইছে।

জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে ১০ সপ্তাহ ধরে নামাজ বন্ধ

প্রায় ১০ সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে। ঐতিহাসিক জামিয়া মসজিদ, হজরতবাল দরগাহ মসজিদ, খানকাহ মাওলা সহ বিভিন্ন মসজিদে নামাজ বন্ধ রয়েছে। জানা যায়, বিভিন্ন বিধিনিষেধের কারণে এসব মসজিদে গত শুক্রবার ধরে মোট ১০ জুমায় আযান ও নামাজ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যটনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের কাশ্মীরে আসতে আমন্ত্রণ জানানো হচ্ছে...বিস্তারিত

সিরিয়ায় তুরস্কের হামলায় বাস্তুচ্যুত হচ্ছে কুর্দিরা

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে লাখো মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। কুর্দিনিয়ন্ত্রিত এই এলাকায় হামলা অব্যাহত রেখেছে তুরস্ক। জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ার জনগণ হাসাকেহ ও তাল তামার শহরের স্কুলসহ অন্যান্য ভবনে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়ার ৬৪ হাজার মানুষের পালিয়ে যাওয়ার কথা বলেছিল। গতকাল শুক্রবার সে সংখ্যা লাখের ঘরে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট...বিস্তারিত

খ্রিস্টান ধর্মে পূর্ণ বিশ্বাসী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আবি আহমেদ

এবার শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী  আবি আহমেদ  আলি। নাম দেখে অনেকেই ভেবেছিলেন তিনি  ইসলাম ধর্মের অনুসারী । কিন্তু না, আবি আহমেদ  আলি খ্রিস্টান ধর্ম ও ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। আবি ১৫ আগস্ট ১৯৭৬ সালে ইথিওপিয়ার অরোমিয়া এলাকার বিশাসাতে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমেদ আলি ছিলেন মুসলমান অরোমু সম্প্রদায়ের লোক। আর তার চার স্ত্রীর মধ্যে আবির মা...বিস্তারিত

সৌদি উপকূলে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা!

সৌদি উপকূলে ‘সিনোপা’ নামের একটি ইরানের তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জেদ্দা বন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয় ইরানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান NOIC’র জাহাজটি। বিস্ফোরণের পর সাগরে ছড়িয়ে পড়েছে তেল। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করছে ইরানের গণমাধ্যম। NOIC’র দাবি, মিসাইল আক্রমণে বিস্ফোরিত হয়েছে ট্যাংকার। তবে দাবির স্বপক্ষে কোনো...বিস্তারিত

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আহমেদ আলী

এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। গত বছর ইরিত্রিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে সম্মত হয় ইথিওপিয়া। এতে...বিস্তারিত

‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ মনোনীত হলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার-২০২০’ মনোনীত করা হয়েছে। জর্ডানভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ইমরান খানকে এ উপাধিতে ভূষিত করা হয়। জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ নামে বিশ্বজুড়ে প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করেছে। এ বছর তালিকার এক নম্বরে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি...বিস্তারিত

সৌদির নারীরাও যোগ দিতে পারবেন সেনাবাহিনীতে

এখন থেকে সৌদি আরবের নারীরাও দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। গতকাল বুধবার নারীদের সেনাবাহিনীতে যোগ দেয়ার অনুমতি দেয়া প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় লিখেছে- ক্ষমতায়নের আরও এক ধাপ। সৌদি আরবের নারীরা প্রথম শ্রেণী, কর্পোরাল বা সার্জেন্টের মতো পদগুলোতে যোগ দিতে পারবেন বলে ওই টুইটে উল্লেখ করা হয়। গত বছর নারীদের দেশের নিরাপত্তা বাহিনীগুলোতে...বিস্তারিত

আবরার হত্যার নিরপেক্ষ ও স্বাধীন বিচার চায় জাতিসংঘ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার স্বাধীন ও নিরপেক্ষ বিচার চায় জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে এসব কথা জানান। তিনি বলেন, ‘এটি একটি দুঃস্বপ্ন। কোনো অভিভাবক চান না, তার সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে এভাবে মারা যাক। এ মৃত্যুর পর মানুষের ক্ষোভ দেখেছি আমরা। এ হত্যার...বিস্তারিত

উইঘুর দমননীতি বন্ধ না হলে চীনা কর্মকর্তাদের ভিসা দেবেনা যুক্তরাষ্ট্র

এবার চীনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিদের ওপর নিপীড়নের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চীনা কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা আনা হচ্ছে। এর আগে গত সোমবার ওই একই অভিযোগে ২৮ চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই চীনা প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনও মার্কিন পণ্য কিনতে...বিস্তারিত