fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আইএস প্রধান নিহতের সংবাদে রাশিয়ার সন্দেহ

জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি মারা যাওয়ার খবরে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়া মনে করে বাগদাদি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে নিহত হন নি। বাগদাদি নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন রোববার, সে বিষয়ে সংশয় রয়েছে রাশিয়ার।  ট্রাম্প দাবি করেছেন, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স সিরিয়াতে বাগদাদির অবস্থানে অভিযান চালানোর...বিস্তারিত

ভারতকে আকাশপথ ব্যবহার করতে দেবে না পাকিস্তান

পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার প্রস্তাব নিয়ে আবারো দেশটির দ্বারস্থ হয়েছে ভারত। এবারো একপ্রকার ‘পাত্তা’ না দিয়ে ভারতকে ফিরিয়ে দিয়েছে ইসলামাবাদ। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সোমবার সৌদি আরবে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অনুষ্ঠিত বিজনেস ফোরামে অংশ নেবেন। এই সৌদি সফরে যাওয়ার সময় মোদির বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার অনুমতি দেয়নি পাক সরকার। এনিয়ে পাকিস্তানের...বিস্তারিত

বাগদাদি কুকুরের মত মারা গেছেনঃ ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের এই পলাতক নেতা মারা গেছেন বলে জানান তিনি। বলেন, আইএস নেতা বাগদাদি কুকুরের মতো এবং একজন কাপুরুষের মতো মারা গেছেন। ট্রাম্প বলেন, গত...বিস্তারিত

মার্কিন অভিযানে বাগদাদি নিহত

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সিএনএন বলছে, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার...বিস্তারিত

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ২২০

ইরাক জুড়ে সরকারবিরোধী বিক্ষোভে গত দুই দিনে ৬৩ জন নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাস ধরে চলা বিক্ষোভে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২০। শুক্রবার রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনসহ বিভিন্ন শহরে পুলিশ ও ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ বাধে। এদিনেই ৪২ জন নিহতের ঘটনা ঘটে। ইরাকের মানবাধিকার হাইকমিশন (আইএইচসিএইচআর) ও মেডিক্যাল...বিস্তারিত

আবারও রাখাইনে উত্তেজনা, সেনা ও পুলিশের ৪০ সদস্য অপহরণ

 মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৪০ সদস্যকে অপহরণ করেছে দেশটির জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীরা। শনিবার নিরাপত্তা বাহিনীর এই সদস্যরা অপহৃত হয়েছেন বলে দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী। এ ঘটনায় মিয়ানমারের পশ্চিমাঞ্চলের এই রাজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার পর রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার লক্ষ্যে হাজার হাজার সেনা সদস্য মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী।...বিস্তারিত

শান্তিতে নোবেল জয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ,নিহত ৬৭ জন

শান্তিতে নোবেল জয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শুক্রবার দেশটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওরোমিয়া রাজ্যে আবি বিরোধী বিক্ষোভ জাতিগত সহিংসতায় গড়ালে অন্তত ৬৭ জন নিহত হয়েছে। আঞ্চকি পুলিশ প্রধান কেফিয়ালিউ তেফেরা বলেন, ওরোমিয়াতে নিহতের সংখ্যা ৬৭ জন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই নিহতের সংখ্যা এমন সময় জানা...বিস্তারিত

চিলিতে ১০ লাখ মানুষের বিক্ষোভ, দাবি: প্রেসিডেন্টের পদত্যাগ

দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগ ও দেশটির অর্থনৈতিক সংস্কারের দাবিতে শুক্রবার ১০ লাখেরও বেশি মানুষ রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বিক্ষোভকারীরা পিনেরার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় এবং তারা ১৯৭৩ থেকে ’৯০ সাল পর্যন্ত দেশ চালানো স্বৈরশাকের হাত থেকে মুক্তির দাবিতে গাওয়া...বিস্তারিত

ইরাকে ফের সরকারবিরোধী বিক্ষোভ,নিহত ৪০

ইরাকের বাগদাদে ফের নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শুধু বাগদাদ নয় দেশের অন্যান্য শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ায় একদিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪০ জনে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ৪০ জন নিহতের কথা বললেও দেশটির সরকারি সূত্র তা ৩০ বলে জানিয়েছে। ব্যাপক দুর্নীতি, গণহারে বেকারত্ব এবং নাগরিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে দেশটির মানুষ বিশেষ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের কারণে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে: রুহানি

যুক্তরাষ্ট্রের যুদ্ধকামী মনোভাবের কারণে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি শুক্রবার আজারবাইজানের বাকুতে ১২০ দেশের সংগঠন জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। রুহানি বলেন, মার্কিন যুদ্ধকামিতার কারণে বিশ্বের অন্যান্য দেশের শত শত কোটি ডলার ক্ষতি হয়েছে এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও সহিংসতা শেকড় গেড়েছে। তিনি আরো বলেন, বিশাল জনসংখ্যা, ভূখণ্ড...বিস্তারিত

বাংলাদেশের বাইরেও অস্থিতিশীলতা তৈরি করছে রোহিঙ্গা সংকট: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের নিজভূমিতে স্বেচ্ছায় ফিরে যাওয়াই সংকটের একমাত্র সমাধান। এই সংকট কেবল বাংলাদেশে নয়, এর বাইরেও অস্থিতিশীলতা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে বাকু কংগ্রেস সেন্টারে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে সমসাময়িক...বিস্তারিত

তুরস্কের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ৯ দিনের মাথায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দিদের হঠাতে একত্রে কাজ করতে তুরস্ক ও রাশিয়া মঙ্গলবার চুক্তিতে পৌঁছার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।...বিস্তারিত

পশ্চিমঙ্গে এনআরসি হবেনা: মমতা

ভারতে এনআরসি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বহির্বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি কোরে, বিজেপির তীব্র সমালোচনা করেছে বামদলগুলো। এ অবস্থায় জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিরোধী দল কংগ্রেস। এদিকে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমঙ্গে এনআরসি তো হবেই না, বন্দিশালাও নির্মাণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা নিয়ে...বিস্তারিত

ন্যাম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজারবাইজান যাচ্ছেন আজ

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার চারদিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ১শ’ ২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ ও ২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অন্যান্য সদস্য দেশগুলোর সরকার...বিস্তারিত

তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মীরের পাশেই থাকবে মালয়েশিয়া: মাহাথির

জাতিসংঘ অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করে দেয় ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছেন, তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মীরের পাশেই থাকবে মালয়েশিয়া। ইন্ডিয়া টুডে জানায়, সোমবার মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান...বিস্তারিত

কাশ্মীরে গোলাগুলি, ভারতীয় সেনা অফিসার নিহত

কাশ্মীরের রাজৌরিতে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ভারতীয় এক সেনা অফিসার নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন বেসামরিক লোক। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রাজৌরি এলাকা দিয়ে মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বিচ্ছিন্নতাবাদীরা। সেসময় পাকিস্তানের দিক থেকে আসা বিচ্ছিন্নতাবাদীর গুলিতে মৃত্যু হয় ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র এক অফিসারের।...বিস্তারিত

পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দেব না: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। তিনি বলেন, আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া মানুষদের রাখার জন্য ওই রাজ্যটিতে ডিটেনশন ক্যাম্প রয়েছে। কিন্তু পাশ্চিমবঙ্গে কোনভাবেই সেরকম ডিটেনশন ক্যাম্প স্থাপনের কোন প্রশ্নই নেই। তাঁর মতে, নাগরিকত্ব (সংশোধনী) বিল-কে সমর্থন করার কোন প্রশ্নই নেই। অতএব এরাজ্যে ডিটেনশন ক্যাম্প করারও কোন সম্ভাবনা...বিস্তারিত

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৫

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার বিকেলে দেশটির সাদা প্রদেশের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন বলেও উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে...বিস্তারিত

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নওয়াজ শরীফ

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লাহোরের এনএবি ডিটেনশন সেন্টার (কারাগার) থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এনডিটিভি, দ্যা ডনসহ প্রায় সব গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়েছে। প্রতিবদেনগুলোতে বলা হয়েছে, চিকিৎসকরা ডেঙ্গুসহ নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়েছেন, তার...বিস্তারিত

জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে: ভারতের সেনাপ্রধান

জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে, আর সেই অশান্তি ছড়াতে সন্ত্রাসবাদীদের ‘নেপথ্য থেকে কেউ’ মদত দেওয়ার চেষ্টা করছে, বললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। জেনারেল রাওয়াত বলেন, কেন্দ্র ঐ রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করার পর থেকেই সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে। ধীরে ধীরে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে, তবে স্পষ্টতই কেউ...বিস্তারিত