হোম আন্তর্জাতিক বাগদাদি কুকুরের মত মারা গেছেনঃ ডোনাল্ড ট্রাম্প
বাগদাদি কুকুরের মত মারা গেছেনঃ ডোনাল্ড ট্রাম্প

বাগদাদি কুকুরের মত মারা গেছেনঃ ডোনাল্ড ট্রাম্প

6
0

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের এই পলাতক নেতা মারা গেছেন বলে জানান তিনি।

বলেন, আইএস নেতা বাগদাদি কুকুরের মতো এবং একজন কাপুরুষের মতো মারা গেছেন।
ট্রাম্প বলেন, গত রাতে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী নেতাকে বিচারের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্র। নিজের শরীরে পরিহিত একটি বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যান আইএস নেতা বাগদাদি। বিস্ফোরণে তিন শিশুও মারা গেছে।

তিনি বলেন, মার্কিন বিশেষ বাহিনী শনিবার রাতে একটি বিপজ্জনক এবং সাহসী অভিযান পরিচালনা করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে রাজকীয় ধাঁচে তাদের অভিযান সম্পন্ন করে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তারা অবিশ্বাস্য অভিযান শেষ করেছে।

ট্রাম্প বলেন, ‘আমি এ অভিযানে অনেক কিছু পেয়েছি। অভিযানে কোনো কর্মকর্তার প্রাণহানি ঘটেনি। অভিযানে বাগদাদির অনেক যোদ্ধা ও সহযোগী নিহত হয়েছে।’

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *