জিকে শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট
8
0
গুলশান থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র্যাব। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক এ চার্জশিট জমা দেন।
সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
সংশ্লিষ্ট জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার হন জিকে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা করা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।
(8)