fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বাংলাদেশের শ্রমিক নেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ। এর অংশ হিসেবে চলতি মাসে ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। ১৯ বা ২০ নভেম্বর প্রতিনিধি দলটি ঢাকা সফরে আসতে পারে। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী...বিস্তারিত

বায়ুদূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করছে দিল্লি

ভারতের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকার ভয়াবহ বায়ুদূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করেছেন দেশটির ক্ষমতাসীন দল উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা। মঙ্গলবার (৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এ দুটি প্রতিবেশী দেশের যে কোনো একটি ভারতে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন আগরওয়াল সারদা। বিজেপি নেতা বিনীত আগারওয়াল শারদা...বিস্তারিত

বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৩

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে সোমবার বিক্ষোভ চলাকালে আটজনের মৃত্যুর পর মঙ্গলবার ভোরের দিকে নিহত হয়েছেন আরও পাঁচজন। খবর এপির। কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।...বিস্তারিত

থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ জন নিহত

থাইল্যান্ডে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডে গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে এ হামলা করা হয়। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দেশটির মুসলিম প্রধান দক্ষিণাঞ্চলে হামলার ঘটনাটি ঘটে এবং এতে ওই বাহিনীটির আরও চার সদস্য আহত হয়েছেন বলে বুধবার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষ এই হামলাকে কয়েক বছরের মধ্যে থাইল্যান্ডে...বিস্তারিত

গ্রেফতার বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ

আটক করা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান নিহত আবু বকর আল বাগদাদির বোনকে । তুর্কি কর্তৃপক্ষ জানায়, সোমবার আজাজ শহরের কাছে বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করা হয়। বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বাগদাদির বোনের কাছ থেকে আইএসের ভিতরের খবর পাওয়া যেতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের কমিউনিকেশন ডিরেক্টর বাগদাদির বোনকে...বিস্তারিত

নওগাঁর পোরশা সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ জেলার পোরশা সীমান্ত থেকে ৭ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাঙ্গাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০),...বিস্তারিত

ভুয়া খবর যাচাই করবে সফটওয়্যার

ভুয়া তথ্য ছড়ানো ও প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার ব্যাপারটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কোন তথ্যটি সত্য আর কোনটি ভুয়া, সেটি শনাক্ত করতে প্রায়ই হিমশিম খেতে হয়। এবার কঠিন এই কাজ সহজ করার দায়িত্ব নিতে চলেছে একটি সফটওয়্যার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া তথ্য শনাক্তকারী এই সফটওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘ডিমাস্কুয়োক’। লিথুনিয়ান এই...বিস্তারিত

ইরানের ৯ কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আবারো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো মার্কিন প্রশাসন। ইরানের একটি প্রতিষ্ঠান ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর পক্ষে কাজ করা ৯ কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। জানা যায়, সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পদ নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। মুলত খমেনীর পক্ষ থেকে নিয়োগ পাওয়া কিংবা তার পক্ষে কাজ...বিস্তারিত

ভারতের নতুন মানচিত্র প্রত্যাখান করেছে পাকিস্তান

ভারতের প্রকাশিত নতুন মানচিত্রকে ‘অবৈধ’ আখ্যায়িত করে তা প্রত্যাখান করেছে পাকিস্তান। পাকিস্তান এক বিবৃতিতে জানায়, ভারতের নতুন মানচিত্র ‘ভুল ও আইনগত দিক থেকে অবৈধ। শনিবার জম্মু ও কাশ্মীর এবং লাদাখ- নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মানচিত্র প্রকাশ করে ভারত। এরপর রবিবার পাকিস্তানের পক্ষ থেকে এমন বিবৃতি এল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই রাজনৈতিক...বিস্তারিত

ফিলিস্তিনি তরুণকে অকারণেই গুলি করে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের জেরুজালেমের উত্তর-পশ্চিম এলাকায় এক ফিলিস্তিনি তরুণকে অকারণেই গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর ডেইলি সাবাহ ও প্রেস টিভির। প্রতিবেদনে বলা হয়, আল-জাইম চেকপয়েন্টে নিরস্ত্র ওই ফিলিস্তিনি তরুণকে কারণ ছাড়াই গুলি করে হত্যা করা হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক ফিলিস্তিনি যুবককে চেকপয়েন্ট থেকে ফিরে...বিস্তারিত

নেপালের নদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

রোববার নেপালের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ৭ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। বাসটি সিন্ধুপালচৌক জেলা থেকে রাজধানী কাঠমাণ্ডু আসার পথে নিয়ন্ত্রণ হারালে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়। বাসটি নদীতে পড়ে প্রায় ৫০ মিটার গভীরে তলিয়ে যায়। অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটির অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও পুলিশের সঙ্গে স্থানীয়...বিস্তারিত

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আবারো আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

আবারো জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন। শনিবার এক বক্তৃতায় আন্তোনিও গুতেরেস মানবীয় মর্যাদা সমুন্নত রেখে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। বলেন, রোহিঙ্গা মুসলমানরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। আরও বলেন, সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য...বিস্তারিত

সংকটাপন্ন অবস্থায় নওয়াজ শরিফ

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অবস্থা সংকটাপন্ন। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানায় চিকিৎসক। প্লাটিলেট কেন কমছে, তা শনাক্ত করতে পারছেন না চিকিৎসকরা। রক্তে সংক্রমণ ঠেকাতে দেয়া স্টেরয়েডের পরিমাণ কমিয়ে দেয়ার পরই শনিবার থেকে পার্শ্বপ্রতিক্রিয়ায় কমতে শুরু করে প্লাটিলেট। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের তিনবারের সাবেক...বিস্তারিত

শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের এই নারী

৩১ বছর বয়সে এসে শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের নারী যায়নাব ইসরা। যায়নাব ইসরা। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। ছোটবেলায় তার কুরআন শেখার সুযোগ না হলেও ৩১ বছর বয়সে এসে শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের এই নারী। জানা গেছে, তুরস্কের খাটায় প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরের সরিসিকির বাসিন্দা ইসরা চার বছর আগে নারীদের এক...বিস্তারিত

ইমরান খান বিরোধী বিক্ষোভে যে কারণে নিষিদ্ধ নারীরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী বিক্ষোভকারীদের বেশিরভাগই জামিয়াত উলেমা-ই ইসলাম ফজল-উর-রেহমান এর সদস্য। এটি পাকিস্তানের সবচেয়ে বড় ইসলামী দলগুলোর একটি। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ করতে সারাদেশ থেকে এসেছেন তারা। কিন্তু যে বিষয়টি চোখে পড়ার মতো সেটি হচ্ছে এই বিক্ষোভে কোনো নারী নেই! জানা যায়, গত সপ্তাহে এই আজাদি মার্চ বা মুক্তির বিক্ষোভের...বিস্তারিত

সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ৭৫ বাংলাদেশি

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৭৫ জন বাংলাদেশি। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ ফ্লাইটে দেশে ফেরেন তারা। এ নিয়ে গত তিন দিনে মোট ৩৩২ জন বাংলাদেশিকে ফিরতে হলো। দেশে ফেরত আসা নরসিংদীর সজিব হোসেন বলেন, তি‌নি ৩ লাখ ৭০ হাজার টাকা খরচ করে আলফালা কোম্পানিতে গিয়েছিলেন মশা নিধন...বিস্তারিত

মালিতে সন্ত্রাসী হামলায় ৫৩ সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় সেনা সদস্যসহ কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। মালির উত্তর-পূর্বাঞ্চলের শুক্রবার একটি সেনা অবস্থানে এ হামলা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার। এর আগে সেপ্টেম্বরের শেষে মালির কেন্দ্রে দুটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়ে ৩৮ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হামলার রেশ কাটতে না...বিস্তারিত

‘প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল লুট করছে মার্কিন সরকার’

মার্কিন সরকার বিগত ১৬ বছর ধরে প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানী তেল যুদ্ধের ক্ষতিপূরণের নামে লুট করছে। ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি শুক্রবার এই মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণ-আন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর এবং সেগুলোকে অপব্যবহারের চেষ্টা করছে। এ প্রসঙ্গে আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি বলেছেন, ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত...বিস্তারিত

ইমরান খানকে জেইউআই এর পদত্যাগের আলাটিমেটাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে পদত্যাগ করতে দু’দিনের সময় বেঁধে দিয়েছে জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই)। পার্টির আমির মাওলানা ফজলুর রহমান গতকাল শুক্রবার ইসলামাবাদে এক প্রতিবাদী মিছিল থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন। পাকিস্তানের লাহোর থেকে গত বুধবার (৩১ অক্টোবর) শুরু হয় ‘আজাদি মার্চ’। জানা যায় জামাত উলেমা-এ-ইসলাম (জেইউআই) ইমরান খানের সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে...বিস্তারিত

কলকাতায় হচ্ছে বাংলাদেশ বইমেলা

কলকাতায় শুক্রবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা- ২০১৯। কলকাতার জ্ঞান ও সৃজনশীল পল্লী বলে পরিচিত রবীন্দ্র সদনের মোহর কুঞ্জে এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। তবে মেলা শুরুর কয়েক ঘণ্টা আগেও মেলার পরিকাঠামো চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রকাশকরা। কলকাতায় ক্রমেই বাড়ছে বাংলাদেশি বইয়ের চাহিদা।...বিস্তারিত