fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আসামে নাগরিকত্ব হারিয়ে নির্যাতনের শিকার হয়ে নিহত ২৭

নাগরিকত্ব হারিয়ে ভারতের আসামে বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনআরসি বাস্তবায়নের মাধ্যমে বিজেপি হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিরোধীদের চাপে বিজেপি সরকার এনআরসি কার্যকর না করলে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ভারতের আসামে জাতীয়...বিস্তারিত

আইএস’র নতুন প্রধান আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে বিয়ষটি জানানো হয়েছে। এর আগে গত রোববার ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের...বিস্তারিত

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশে আবেদনকারীদের জন্য কিছু নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় দূতাবাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন নিয়মে ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক গ্যাজেট (যেমন- মোবাইল ফোন, ওয়াকিটকি ক্যামেরা, অডিও/ভিডিও ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, এমপিথ্রি, ল্যাপটপ অথবা পোর্টেবল মিউজিক প্লেয়ার) নিয়ে প্রবেশ করা যাবে না। তালিকায়...বিস্তারিত

পশ্চিমারা ইরাক-লেবাননে উত্তেজনা উস্কে দিচ্ছে: খামেনি

পশ্চিমারা ইরাক এবং লেবাননে উত্তেজনা উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার( ৩০ অক্টোবর)  দেশটির বিমান বাহিনীর একটি ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্য এ মন্তব্য করেন তিনি। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিতে তৎপর। সব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতেও সবার প্রতি আহ্বান...বিস্তারিত

সাকিব আল হাসান ও ষড়যন্ত্র তত্ত্ব

এসময়ে  বাংলাদেশের ‘টক অব দ্য কান্ট্রি সাকিব আল হাসান’। শুধু বাংলাদেশেই নয়; ক্রিকেট দুনিয়ায় সাকিবকে নিয়ে চলছে আলোচনা, সমালোচনা, সহমর্মিতা ও সমবেদনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে  সাম্প্রতিক সময়ের সর্বাধিক পঠিত, আলোচিত বিষয় বিশ্বজয়ী অলরাউন্ডার ক্রিকেটার, স্বনামধন্য বাংলাদেশি খোলোয়ার সাকিব আল হাসান। আর এসব আলোচনার কেন্দ্রীয় বিষয় হলো ‘আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত ২৯ অক্টোবর...বিস্তারিত

পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ডে ৬২ যাত্রী নিহত

পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৪৬ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলা কমিশনার রাহিম ইয়ার খান এমন তথ্য দিয়েছেন। ডন অনলাইনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ট্রেনটি তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল।...বিস্তারিত

চীনে কাচের তৈরী কিছু সেতু বন্ধের ঘোষণা

চীনের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে। আর এসব সেতুর বেশীরভাগই চীন সরকার পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছে। জানা যায়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এসব সেতু বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য, চীনের বিভিন্ন প্রদেশে কাচের তৈরি সেতুসহ নানান আকর্ষণীয় নির্মাণশৈলীর স্থাপনা আছে। আর সম্প্রতি এসব স্থানে বৈরী আবহাওয়ায় অসাবধানতাবশত...বিস্তারিত

আইএস প্রতিষ্ঠাতা বাগদাদি অভিযানের নতুন ভিডিও প্রকাশ

সম্প্রতি নিহত আইএস প্রতিষ্ঠাতা বাগদাদি হত্যা অভিযানের আংশিক ফুটেজ প্রকাশ করলো মার্কিন সেনাবাহিনী। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে জঙ্গিদের গুলি করার মাধ্যমে বাগদাদির গোপন আস্তানার দিকে এগোয় সেনারা। অভিযান শেষে, পুরো আস্তানা বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তিনজন নয়, বাগদাদির সাথে বিস্ফোরণে আসলে মারা গেছে তার দুই সন্তান। এছাড়া,...বিস্তারিত

সন্ত্রাসী হামলার আশঙ্কায় নয়াদিল্লিতে সর্বোচ্চ সতর্কতা

জম্মু-কাশ্মীর ও লাদাখ আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত হওয়ার আগ মুহূর্তে সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানী নয়াদিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। সংকট সমাধানে পাক-ভারত আলোচনায় মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা। এদিকে শ্রীনগরে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। একই দিন, কুলগামে...বিস্তারিত

‘মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে’

মনগড়া তথ্য উপস্থাপনের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এড়াতে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে বলে জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূলকরণ অভিযান ও গণহত্যা চালানো হচ্ছে- বাংলাদেশের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মিয়ানমার যে বক্তব্য দিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।...বিস্তারিত

ভারত থেকে সরে গেলো মনিপুর রাজ্য

​লন্ডনে এক সংবাদ সম্মেলনে মনিপুরের মহারাজার পক্ষ থেকে মনিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন এবং মনিপুর রাজ্য পরিষদের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবাম সমরজিত প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় লন্ডনেই এই নির্বাসিত সরকার গড়ে উঠবে। মনিপুর রাজ্যের রাজনৈতিক সমস্যার সমাধানে মহারাজা তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার দিয়েছেন বলে একটি নথি দেখিয়েছেন তারা। ওই...বিস্তারিত

আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা নিহত

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আরও ৫ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রদেশটির চিত্রাল জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নারিয়ি সীমান্ত থেকে পাকিস্তানের চিত্রাল জেলার অরুন্দু গ্রামের বেসামরিক নাগরিকদের ওপর মর্টারের গোলা এবং ভারী...বিস্তারিত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে সাতজনের মৃত্যু

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পে আরও বহু মানুষ আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। স্থানীয় সময় মঙ্গলবার ভূমিকম্পের আঘাতে বাড়ি-ঘর কেঁপে উঠেছিল। আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। মিনদানাও দ্বীপে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই...বিস্তারিত

কাশ্মীরে ছয়জনকে গুলি করে হত্যা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কুলগাম জেলায় ছয় শ্রমিককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এ ছয় শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার জানায়, গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। নিহতদের ছয়জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং নির্মাণ শ্রমিক।  টুইটারে কাশ্মীর পুলিশ পাঁচ বেসামরিক...বিস্তারিত

বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবানন প্রধানমন্ত্রী

টানা বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। হারিরির পদত্যাগের খবরে বিজয় উদযাপন করলেও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে চান বিক্ষোভকারীরা। দেশটিতে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত বন্ধে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হোয়াটসঅ্যাপ ভয়েস কলের ওপর কর আরোপ সিদ্ধান্তের...বিস্তারিত

নরেন্দ্র মোদি, কোহলি ও অমিত শাহকে চিঠিতে জঙ্গিদের হুমকি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। ২৯ অক্টোবর দিল্লির এনআইএ দপ্তরে একটি চিঠি এসে পৌঁছায়। হত্যার হুমকি সম্বলিত ওই চিঠি পাওয়ার পর দিল্লিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানা যায়। চিঠিটি অল ইন্ডিয়া লস্কর-ই-তৈবা নামের একটি জঙ্গি সংগঠনের নামে লেখা হয়েছে।...বিস্তারিত

গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, রক্তের প্লাটিলেট কমে ২৮ হাজারে

কিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ ধরে ডিটেনশন সেন্টার থেকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ অক্টোবর সাবেক ওই প্রধানমন্ত্রীর প্লাটিলেট কমে ২৮ হাজারে নেমে আসে। যা স্বাভাবিকের চেয়ে এক লাখ ২২ হাজার ইউনিট কম। মুলত রক্তের প্লাটিলেট কমে গিয়ে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। ব্যক্তিগত...বিস্তারিত

ইমরানের বিরুদ্ধে মোদির নালিশ আন্তর্জাতিক ভাবে পাত্তা পায়নি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয় নি পাকিস্তান। এনিয়ে বৈশ্বিক বেসামরিক বিমান চলাচল বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনকে (আইসিএও) নালিশ করে ভারত। এনিয়ে আইসিএও’র বক্তব্যও ভারতকে হতাশ করেছে। আইসিএও জানিয়েছে, এক্ষেত্রে তাদের কিছু করার নেই। আইসিএও বলেছে, একমাত্র অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে। সামরিক বিমান বা...বিস্তারিত

বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে এবং মিডলইস্ট মনিটর। পার্সটুডে জানায়, তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয় এবং একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে। তবে ঘাঁটির বাইরে পড়া গোলাটি বিস্ফোরিত হয়নি। মর্টার হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি...বিস্তারিত

পুড়েই চলেছে ক্যালিফোর্নিয়া,আগুন ছড়িয়ে পড়ছে শহরেও

পুড়েই চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে লস এঞ্জেলেস শহরেও। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে আড়াই লাখের বেশি মানুষ। ভোর হওয়ার আগেই স্থানীয় সময় সোমবার এভাবেই নতুন করে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে হলিউড পাড়া লস এঞ্জেলেসে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ বাসিন্দাদের পাশাপাশি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন আর্নল্ড শোয়ার্জনেগারের...বিস্তারিত