হোম আন্তর্জাতিক প্রেমিকার বাড়ির সামনে দাবি আদায়ে ব্যাতিক্রমী অনশন
প্রেমিকার বাড়ির সামনে দাবি আদায়ে ব্যাতিক্রমী অনশন

প্রেমিকার বাড়ির সামনে দাবি আদায়ে ব্যাতিক্রমী অনশন

32
0

আট বছরের সম্পর্কের বন্ধন স্থায়ী করতে প্রেমিকার বাড়ির সামনে অনশন করেছেন এক যুবক। অদ্ভুত এই ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবাসন এলাকায় হয়েছে বলে জানা যায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল শনিবার প্রেমিকা সোমা ওরফে সোনালী দেঁড়ের বাড়ির সামনে ভালোবাসা ফেরানোর দাবিতে অনশনে বসেন পাশের গ্রাম পিপুল্যানের বাসিন্দা শিবনাথ রায় নামের ২৪ বছরের এক যুবক। তার দাবি, গত আট বছর ধরে সোমার সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তিনি স্থানীয় একটি পেপার মিলে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করেন বলে সোমার ভাই ও বাবা তার সঙ্গে সোমার বিয়ে দিতে রাজি নন।

বেশ কিছুদিন ধরে সোমার বাড়ির লোকজন সোমাকে জোর করে ‘ভুল বুঝিয়ে’ শিবনাথের থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। বাড়ির ভয়ে সোমা তাকেও এড়িয়ে চলছেন। যুবক দাবীর পক্ষে বিভিন্ন প্রমাণ সাথে করেও এসেছেন অনশনে।
সেই সকল প্রমাণাদি ছবি ও চিঠি পোস্টার আকারে সোমার বাড়ির পাশে লাগিয়ে শিবনাথ অনশনে বসেছেন। পোস্টারে লেখা, ‘তোরা যে যা বলিস ভাই আমার ভালোবাসা ফেরত চাই/ তোরা যে যা বলিস ভাই আমার সোনালীকে চাই।’

সোমার উদ্দেশ্যে তিনি আরও লিখেছেন, ‘জীবন-যন্ত্রণা তুমি বুঝলে না, ফিরে এসো আমার কাছে এই আমার কামনা।’ শিবনাথ এসব করেই বসে নেই। দফায় দফায় ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরছেন। যুবক জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি। ইতোমধ্যে তার এই ব্যাতিক্রমী অনশন ও দাবি চারদিকে ছড়িয়ে পড়েছে।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *