fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতে এসেছে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমানের প্রথম চালান

ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন ৩৬টি রাফায়েল বিমানের প্রথম চালান মঙ্গলবার ভারতের কাছে হস্তান্তর করেছে। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রথম রাফায়েল যুদ্ধবিমান হস্তান্তর অনুষ্ঠানে মেরিগনাক শহরে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর প্রকাশ করেছে এনডিটিভি। তিনি তিন দিনের সফরে ফ্রান্সে আছেন। দূরপাল্লার রাফায়েল যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। চুক্তি অনুযায়ী, ৩৬টি...বিস্তারিত

ভারতের বহুত্ববাদ বোঝার মতো প্রশস্ত মন নেই মোদীর: অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের গণতান্ত্রিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতে গণতন্ত্রের অবস্থা নিয়ে পূনরায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘মানুষ ভয়ে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, থাক, দেখা হলে বলব’। আমি নিশ্চিত ওরা আমাদের কথা...বিস্তারিত

কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ায় তুরস্কের অভিযানের ঘোষণায় মার্কিন সেনা প্রত্যাহার

সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা থেকে সোমবার হঠাৎ করে আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এক ফোনালাপের পর সৈন্য প্রত্যাহার করে নেয় আমেরিকা। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক যে কোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে,...বিস্তারিত

সৌদি আরবে স্কুলবাসের ড্রাইভার হবেন নারীরা!

সৌদি আরবে স্কুলবাসের ড্রাইভার হিসেবে নারীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার! সম্প্রতি এক অধিবেশনে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। সম্প্রতি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শাহরি গনমাধ্যমকে জানান, নারী এবং পুরুষ উভয়কেই স্কুলবাসের ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়া হবে। তিনি জানান, বর্তমানে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রাইভার নিয়োগ দেয়ার যেই ফর্ম বা...বিস্তারিত

এ বছর চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনজন। তাঁরা হলেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা। আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০১৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে। কীভাবে প্রাণিকোষ অক্সিজেনের পর্যাপ্তি বোঝে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়, এই বিজ্ঞানীরা তা...বিস্তারিত

ভারত কিনেছে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র

ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হয়েছে এক শক্তিশালী অস্ত্র। ইসরায়েলের কাছ থেকে স্পাইক আন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া’র। এর ফলে দেশটির সেনাবাহিনী বিশ্বের যেকোনো ট্যাঙ্কের মোকাবেলা করতে পারবে বলে মনে করা হচ্ছে। গত ২৬শে ফেব্রয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই হামলার পরে প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই ফায়ার...বিস্তারিত

বাংলাদেশি তরুণ প্রার্থী হলেন কানাডার ফেডারেল নির্বাচনে

আসন্ন ফেডারেল নির্বাচনে এনডিপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তরুণ ফাইজ কামাল। তিনি স্কারবোরো সেন্টার আসনে এনডিপির নোমিনেশন মিটিংয়ে প্রতিদ্বন্দ্বী জামীর নাদীমকে পরাজিত করে এই মনোনয়ন লাভ করেন। ফাইজ কামাল ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত হলেও বাংলাদেশি ইমিগ্র্যান্ট পরিবারের সন্তান ফাইজের রাজনীতিতে অভিষেক হয় ২০১৮ সালে অনুষ্ঠিত অন্টারিও প্রাদেশিক নির্বাচনে। স্কারবোরো সাউথওয়েস্ট থেকে বিজয়ী বাংলাদেশি এমপি...বিস্তারিত

মানবিক কারণে ফেনী নদীর পানি দেয়া: পররাষ্ট্র সচিব

তিস্তার পানি ভাগাভাগি নিয়ে কোনও চুক্তি প্রধানমন্ত্রী হাসিনার এবারের দিল্লি সফরেও হল না। তবে আরও সাতটি অভিন্ন নদীর পানিবন্টনের জন্য দুই দেশ যে একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে রাজি হয়েছে সেটাকে যথেষ্ট ইতিবাচক লক্ষণ বলে মনে করছে ঢাকা। সম্পূর্ণ মানবিক কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দিল্লিতে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের...বিস্তারিত

মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য নিরামিষের আয়োজন

প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে কোনো কার্পণ্যই করেনি ভারত। রোববার মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছে নিরামিষের নানা পদ। দুই প্রধানমন্ত্রীর ভোজে রয়েছে-দিল্লির পরিচিত দহি ভল্লা পাপড়ি চাট ও বাংলার মোচার চপ। রয়েছে রাজমা-চালমগজের গলৌটি, কড়াই সব্জি, নরম আঁচে রাঁধা গ্রেভিতে মাশরুম ভরা বড়া, মটরশুঁটির ধোঁকার ডালনা, বেগুন আর পটল ভাজা, শাহি ডুঙ্গরি ডাল সহযোগে নানা প্রকার রুটি এবং...বিস্তারিত

ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে গতকাল শনিবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বিক্ষোভের পঞ্চম দিনে দেশটির রাজধানী বাগদাদে পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এনিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভে কমপক্ষে ৯৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন। এ ঘটনায় আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।...বিস্তারিত

আমিরাতে এফএনসি’র নির্বাচনে ৩৫% মহিলা সদস্য নির্বাচিত

সংযুক্ত আরব আমিরাত আজ পর্যন্ত দেখা সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়াতে শনিবার ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি) ২০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনী মাঠে ৪৭৯ প্রার্থীর মাসব্যাপী প্রচারের পরে সমর্থকদের আশা আকাঙ্খার প্রার্থীকে তারা প্রত্যক্ষ ভোটে বিজয়ী করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রী নওরা বিনতে মোহাম্মদ আল কাবি ভোটের গণনা শেষ হওয়ার সঙ্গে...বিস্তারিত

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পথে দুই প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি ও ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান। দুই দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। এ সময় রিয়াদ ও তেহরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিতে তাকে অনুরোধ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।...বিস্তারিত

জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি,প্রমাণ করলেন জাপানের বিজ্ঞানী

বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির ওপর। কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে।  ১) এক ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না। ২) জমজমের পানির গুণগত মান কখনও পরিবর্তিত হয় না। ৩) সাধারণ কূপের পানিতে...বিস্তারিত

দিল্লিতে ঠাকুর শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। শেখ হাসিনার আগে বিশ্বশান্তির অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলাও এ পুরস্কারে ভূষিত হন। শনিবার নয়াদিল্লিতে হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ইশা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন। এশিয়াটিক সোসাইটি বলেছে, শান্তি...বিস্তারিত

তিস্তার পানি বণ্টনের আলাপ ছাড়াই শেষ হলো হাসিনা-মোদির বৈঠক

তিস্তার পানিবণ্টনের আলাপ ছাড়াই শেষ হলো ভারতের নয়াদিল্লিতে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। ৬টি সমঝোতা স্মারক সই করেছে ভারত ও বাংলাদেশ। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর ১ দশমিক ৮ কিউসেক পানি ব্যবহার, ঢাকা ও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি...বিস্তারিত

হেলিকপ্টার ভূপাতিত ছিল বড় ভুল: ভারতের বিমানপ্রধান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধে দুর্ঘটনাক্রমে নিজেদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছিল দেশটির বিমানবাহিনী। দেশটির বিমানবাহিনীর প্রধান রাকেশ সিং ভাদুরিয়া বলেন, এটা অনেক বড় ভুল ছিল। শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে ঘটা এ দুর্ঘটনায় বিমান বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছিলেন। ভাদুরিয়া বলেছেন, এ ঘটনা তদন্ত শেষ করে বিমানবাহিনী দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।...বিস্তারিত

শেখ হাসিনা-মোদির বৈঠকে ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার। ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় দিল্লির হায়দারাবাদ হাউসে এই বৈঠক শুরু হবে। এই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া বৈঠকে ছয় থেকে সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া...বিস্তারিত

পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে সৌদিতে ঘটছে এমন অনেক কিছুই যা এতদিন ছিল অকল্পনীয়। এবার পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি আরব। শুধু তাই নয়, চাইলে নারীরা কোনো পুরুষ সদস্য ছাড়াই হোটেলে কক্ষ বুকিং দিয়ে থাকতে পারবেন। রয়টার্সের খবরে জানানো হয়, পশ্চিমা দেশগুলোর অনুকরণে নতুন গৃহীত পদক্ষেপগুলোর একটি হলো বিদেশি অবিবাহিত...বিস্তারিত

ইরাকজুড়ে বিক্ষোভ: শুক্রবারে নিহত ৪৬

বেকারত্ব ও দুর্নীতি নির্মূলের দাবিতে চার দিন ধরে বিক্ষোভ চলছে ইরাকে। প্রথম তিনদিনেই রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে বিক্ষোভটি। তিনদিনে ইরাকজুড়ে প্রায় ৩১ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদিকে চতুর্থদিনে এসে ভয়াল হয়ে উঠেছে দেশটি। শুক্রবারের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৬ জন বিক্ষোভকারী। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন একশর বেশি মানুষ। বেকারত্ব ও দুর্নীতি নির্মূল...বিস্তারিত

আমিরাতের নভোচারী হাজ্জা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হাজজা আল মানসুরি মহাকাশ অভিযান শেষে বৃহস্পতিবার নিরাপদে সাফল্যের সাথে ফিরে এসেছেন। আল মানসুরি প্রথম আরব নাগরিক হিসেবে আট দিন অবস্থানের পর আইএসএস অভিযান সফল করে পৃথিবীতে আসেন। , তিনি পৃথিবীতে আসার ঠিক তিন ঘন্টা পরে কারাগ্যান্ডি আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। তিনি ঝেজকাজগান থেকে কয়েকশ কিলোমিটার...বিস্তারিত