fbpx
হোম amirulmanik

amirulmanik

জামিন নামঞ্জুর, মির্জা ফখরুল-আব্বাস কারাগারে

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম উদ্দিনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। এর আগে শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন...বিস্তারিত

নয়াপল্টনে সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

ঢাকায় রাজনৈতিক সহিংসতার তদন্ত দেখার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে ওই তদন্তে উৎসাহিত করছে দেশটি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস গতকাল (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান। দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আমরা ঢাকায় ভয়ভীতি...বিস্তারিত

শহরটাকে বিএনপির হাতে দিয়ে কাল আমরা চলে যাচ্ছি সাভারে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল, সেটা তারা পারেনি। একে তো পল্টনে সমাবেশ করতে পারেনি, আবার আন্দোলন কর্মসূচিতেও অর্ধেক পরাজয় হয়ে গেছে। তবে বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আগামীকাল নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা দিতে দিতে হবে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে...বিস্তারিত

মহানবী (সা.) এর যে চিঠি পারস্যের পতন ত্বরান্বিত করেছিল !

সপ্তম হিজরির জমাদিউল আউয়াল মাসে নবীজি (সা.) কিসরার বাদশাহ পারভেজের কাছে ইসলামের দাওয়াত নিয়ে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটি কিসরা পারভেজকে পড়ে শোনানোর পর সে তা ছিঁড়ে ফেলে এবং ঔদ্ধত্যভরে বলে, আমার প্রজাদের মধ্যে একজন সাধারণ প্রজা নিজের নাম আমার নামের আগে লিখেছে। রাসুলুল্লাহ (সা.) এ খবর পাওয়ার পর বলেছিলেন, আল্লাহ তাআলা তার বাদশাহি ছিন্নভিন্ন করে দিন।...বিস্তারিত

বিহারে ভেসে উঠেছে ঐতিহাসিক সেই নুরি মসজিদ !

ভারতের পূর্বাঞ্চলীয় বিহারের চিরাইলা গ্রামের নুরি মসজিদের আশপাশ এলাকায় খরা ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব কিভাবে সেখানকার অধিবাসীদের বাস্তুচ্যুত করেছে সেই গল্প উঠে এসেছে গণমাধ্যমে। ৩৪ বছর আগে বাঁধ নির্মাণের পর সেই ঐতিহাসিক মসজিদসহ পুরো গ্রাম পানির নিচে তলিয়ে যায়। গত সেপ্টেম্বরে পানির নিচে তলিয়ে যাওয়ার পর এবারই প্রথম ভেসে ওঠে মসজিদটি। সংবাদ সংস্থা আলজাজিরার প্রতিবেদন...বিস্তারিত

ফাইনালে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন ভারতীয় অভিনেত্রী দীপিকা !

কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের ফাইনাল মঞ্চে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করার সময় উপস্থিত থাকবেন তিনি। ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না এলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগির কাতার...বিস্তারিত

হকার বাবা আর পরিচ্ছন্নতাকর্মী মায়ের ছেলে এখন বিশ্বকাপ মাতাচ্ছেন !

বেশির ভাগ সাফল্যের গল্পগুলো বোধ হয় এমনই হয়? অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, ঝড়-ঝঞ্ঝা ঠেকিয়ে যে উঠে আসতে পারে, সেই বিজয়ী। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির গল্পটাও তেমনই। মরক্কো দলটি নিয়ে বিশ্বকাপের আগে যতবার আলোচনা হয়েছে, ততবার এসেছে আশরাফ হাকিমির নাম। তিনিই দলটির সবচেয়ে বড় তারকা। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ফুটবলারের শৈশব-কৈশোর ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ।...বিস্তারিত

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ করবে বিএনপি: মির্জা ফখরুল

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকারই দায়ী থাকবে। আমরা সরকারকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে শান্তিপূর্ণ সমাবেশ করতে...বিস্তারিত

কুমির-অজগরকে কাবু করে ফেলেন এই সুন্দরী মডেল !

জনপ্রিয় একটি প্রবাদ রয়েছে ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। এর জলজ্যান্ত নিদর্শন রোজি মুর। তিনি একাধারে ভূ-বিজ্ঞানী, মডেল এবং বন্যপ্রাণ বিশ্লেষক। ফ্লোরিডার বাসিন্দা রোজি একটি পাবলিক সেক্টরে জলসম্পদ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন। গবেষণার অঙ্গ হিসেবে বন্যপ্রাণ, বিশেষত সরীসৃপ এবং জলজ প্রাণীদের নিয়ে তাকে কাজ করতে হয়। সাক্ষাৎকারে রোজি জানিয়েছেন, তিনি বিশাল বিশাল অজগর থেকে শুরু...বিস্তারিত

ব্রিটিশ সরকারের সহায়তায় আসামি তারেক জিয়াকে দেশে আনবো: প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী শক্তি ও অগ্নিসংযোগকারী সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। শেখ হাসিনা বলেন, বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। জিয়াউর রহমান কারফিউতন্ত্র দিয়ে গেছেন। আর খালেদা দিয়েছেন দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ, দুর্নীতি...বিস্তারিত

অদৃশ্য হওয়ার জ্যাকেট আবিষ্কার, ধরা পড়বে না সিসি ক্যামেরাতেও !

‘হ্যারি পর্টার’ সিনেমার সেই বিখ্যাত ‘ক্লোক অব ইনভিজিবিলিটি’র কথা মনে আছে নিশ্চয়ই! এ বার বাস্তবে এমনই এক বস্তু আবিষ্কার করলেন চীনের এক দল গবেষক। এই কোট পরলেই হ্যারি পর্টারের মতো অদৃশ্য হওয়া যাবে। শুধু তাই-ই নয়, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সিকিউরিটি ক্যামেরাতেও ধরা পড়বে না ‘অদৃশ্য’ ব্যক্তি। আসলে এটি একটি কোর্ট। আর পাঁচটা সাধারণ কোর্টের থেকে একে...বিস্তারিত

পুলিশের ওপর বিএনপির হামলায় মামলা, আসামি ২ হাজার

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ ২ হাজার জনকে আসামি করা হয়েছে। পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া বলেন, এ মামলায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক সামগ্রী রাখার অভিযোগ আনা হয়েছে। আসামিদের আদালতে হাজির করা হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত...বিস্তারিত

১০ ডিসেম্বর ঢাকায় মোতায়েন থাকবে ৩০ হাজার পুলিশ

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ও নগরবাসীর জান-মাল রক্ষায় ঢাকা শহরে মোতায়েন থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুলিশের ৩০ হাজার সদস্য। এছাড়া প্রয়োজনে ঢাকার বাইরে থেকে আরও ১০ থেকে ১৫ হাজার পুলিশ সদস্য আনা হতে পারে বলে জানিয়েছে ডিএমপি। ইউনিফরমে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন তারা। এরইমধ্যে দুই সপ্তাহের জন্য ছুটি...বিস্তারিত

বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এডিবি

বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার নগরীরর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ঋণ চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির...বিস্তারিত

ইজতেমা মাঠ অথবা পূর্বাচলে সমাবেশ করতে পারে বিএনপি: ডিএমপি

আগামী ১০ ডিসেম্বর বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে। এ ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, রাস্তা বাদ...বিস্তারিত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোমেন বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে রাষ্ট্রদূত নাওকির প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন। উভয় পক্ষই জাপানি...বিস্তারিত

৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

৬৫ বছরের বেশি বয়সীরাও এখন থেকে হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার দুপুরে নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংলাপ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনায় নিয়ে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরও হজ পালনের সুযোগ করে দিচ্ছেন। করোনাভাইরাসের মহামারির কারণে দুই বছর...বিস্তারিত

বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে আদর্শ স্থান বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে আদর্শ স্থান হিসেবে বর্ণনা করে পারস্পরিক সুবিধার্থে বৃহত্তর বিদেশি ও স্থানীয় বিনিয়োগ কামনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে বিনিয়োগের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। কারণ আমরা সর্বোচ্চ বিনিয়োগের সুযোগ দিয়েছি। তাই আমি আশা করি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিনিয়োগ আসবে এবং স্থানীয় জনগণও নিজ দেশে বিনিয়োগ করতে...বিস্তারিত

দেশের কৃষি বিজ্ঞানীরা খুবই দুর্বল: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের কৃষি বিজ্ঞানীরা মাটির সঠিক ব্যবস্থাপনায় অত্যন্ত দুর্বল ভূমিকা পালন করছেন। অধিক ফসলের জন্য সার ব্যবহার করছেন, সেটার জন্য মাটির স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের মাটির স্বাস্থ্য ক্রমেই দুর্বল হচ্ছে। সোমবার রাজধানীর কেআইবি মিলনায়তনে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন,...বিস্তারিত

রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সোমবার আদালতের পেশকার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,...বিস্তারিত