fbpx
হোম amirulmanik

amirulmanik

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে ক্ষুব্ধ ওবায়দুল কাদের

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবাই নেতা, কর্মী কোথায়? এই ছাত্রলীগ চাই না। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে অংশ নিয়ে এমন...বিস্তারিত

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা

দেশে নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে। অক্টোবরে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া ২০২১ সালের...বিস্তারিত

৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ উপলক্ষে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার (৩ ডিসেম্বর)। পরিবহন ধর্মঘটের কারণে আগেভাগেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পানি পানের জন্য সমাবেশস্থলের পাশে বসানো হয়েছে পানির ট্যাংক। সরেজমিন দেখা যায়, একটি ভ্যানের ওপর একটি বিশাল পানির ট্যাংক বসানো হয়েছে। ট্যাংকের গায়ে লেখা ‘বিশুদ্ধ পানি’। সেখান থেকে পানি পান করছেন নেতাকর্মীরা। রাজশাহী মহানগর বিএনপির সদস্য...বিস্তারিত

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট অব্যাহত

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন বগুড়া ছেড়ে যায়নি। পরিবহন নেতারা বলছেন, ধর্মঘটের কারণে বগুড়া থেকে ৩৪ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত শনিবার নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সরেজমিনে দেখা...বিস্তারিত

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিতরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে ৪৫ বছর বয়সী শাহীন...বিস্তারিত

ডিসেম্বরেই শৈত্যপ্রবাহ ও সাগরে দুটি লঘুচাপের আশঙ্কা

তাপমাত্রা ক্রমেই কমে ডিসেম্বর মাসের শেষার্ধে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় শতভাগ কম বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের...বিস্তারিত

১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ, স্থায়ী কমিটির সিদ্ধান্ত

সব দুরভিসন্ধি, বাধা-বিপত্তি পেরিয়ে রাজশাহী ও ঢাকায় অনুষ্ঠেয় গণসমাবেশ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বুধবার (৩০ নভেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা...বিস্তারিত

গাইবান্ধা-৫ উপনির্বাচন: রিটার্নিং অফিসারসহ ১৩৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মে জড়িত রিটার্নিং অফিসারসহ ১৩৩ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যরা হলেন ১২৫ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার সাহা, একজন নির্বাহী কর্মকর্তা এবং পাঁচজন পুলিশ কর্মকর্তা। এছাড়া অনিয়ম হওয়া ১৪৫ নির্বাচনী কেন্দ্রের পোলিং এজেন্টরা ভবিষ্যতে কোনো...বিস্তারিত

বাড়াবাড়ি করলে খবর আছে: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিবের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ফখরুলের মুখে, মধু অন্তরে বিষ। অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছে। আপনাদের সমাবেশে কেউ ডিস্টার্ব করবে না। তিনি বলেন, আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, পরিবহন ধর্মঘট যেন না করে। ঢাকাতেও পরিবহন ধর্মঘট হবে না। এরপর যদি বাড়াবাড়ি করেন, আগুন নিয়ে নামেন, লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে...বিস্তারিত

বিপদে বিএনপিকে পাশে না পেয়ে প্রতিশোধ নিচ্ছে জামায়াত

ভোটের মাঠে নেই, রাজনীতির মাঠে নেই, এমনকি বিগত এক মাসে করা বিএনপির বিভাগীয় একটি সমাবেশেও দেখা যায়নি জামায়াতে ইসলামীকে। ছন্নছাড়া ২০ দলীয় জোট তথা বিএনপির রাজনীতিতে তাদের উপস্থিতি নেই বহুদিন। বিপদের সময় বিএনপিকে পাশে না পেয়ে এভাবেই প্রতিশোধ নিচ্ছে জামায়াত। সূত্র জানায়, সহযোগিতা করা তো দূরের কথা বিভিন্ন নির্বাচনেও জামায়াতের নেতাকর্মীদের কেন্দ্রীয়ভাবে বিএনপির সমর্থনে নিরুৎসাহিত...বিস্তারিত

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (৩০...বিস্তারিত

রিজার্ভ এখন আরও কমে ৩৩ বিলিয়নের ঘরে !

* রিজার্ভ এখন ৩৩.৮৬ বিলিয়ন ডলার * আইএমএফ’র হিবাবে রিজার্ভ মজুত ২৫.৪৬ বিলিয়ন ডলার * নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসে ৫.৮ কোটি ডলার দেশে চলমান ডলার সংকটের মধ্যেই অর্থনীতির অন্যতম সূচক রেমিট্যান্সের গতি নেতিবাচক ধারায় এসেছে। যদিও চলতি অর্থবছরের শুরুর মাস জুলাই ও এর পরের মাস আগস্টে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। তবে এর...বিস্তারিত

হত্যার ৩২ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড পেলেন তিন আসামি

বান্দরবানে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ ফতেখার কুল গ্রামের বাচা মিয়ার ছেলে মাহাফুজ রাব্বি, মৃত নাছির আহম্মদের ছেলে...বিস্তারিত

নয়াপল্টনে সমাবেশের মতলব কি বিএনপি’র ?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়? বিএনপি সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। আওয়ামী লীগ...বিস্তারিত

বিএনপির উদ্দেশ্য গন্ডগোল বাঁধানো: তথ্যমন্ত্রী

বিএনপি নয়াপল্টনে সমাবেশের মাধ্যমে গন্ডগোল বাঁধাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে বিএনপি অনড়। তারা ডিএমপির অনুমতি প্রত্যাখ্যান করেছে। আপনি কি মনে করেন এই অনুমতি...বিস্তারিত

১৩ ঘণ্টা পর গাজীপুরের টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। এর আগে সোমবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি জানান, সোমবার রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার...বিস্তারিত

দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করেছে পরিবেশ মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয় আয়োজিত ‘কপ ২৭: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ৭.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে নেদারল্যান্ডস

রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজার জেলায় তাদের আশ্রয় প্রদানকারী সম্প্রদায়ের কল্যাণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ৭.৫ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। সোমবার ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস এবং আইওএম এর মধ্যে ‘কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দানকারী সম্প্রদায়ের পরিবেশ পুনরুদ্ধার ও সহিষ্ণুতা জোরদারকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,...বিস্তারিত

ইতিহাস কোনো স্বৈরাচারীর রক্তচক্ষু পরোয়া করে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে যে বুলেট এতিম করেছে, সেই বুলেট বেগম খালেদা জিয়াকেও বিধবা করেছে। এটি বিশ্বাসঘাতকতার পরিণতি। তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস কোনো স্বৈরাচারীর রক্ত চক্ষুকে পরোয়া করে না। ইতিহাসের আদালতেও বিচার হয়। কেউই রক্ষা...বিস্তারিত

ইরানের পতাকাকে বিকৃত করে ছবি প্রকাশ যুক্তরাষ্ট্রের

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই চির বৈরি দেশের ফুটবল দল মাঠে নামার আগেই ছড়িয়েছে উত্তেজনা। এ উত্তেজনার উৎপত্তি ইরানের পতাকার ছবি প্রকাশ নিয়ে। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে রোববার ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। কিন্তু সেই পোস্টে...বিস্তারিত