fbpx
হোম amirulmanik

amirulmanik

স্ট্রোক করে পড়ে গেলেন গায়ক তৌসিফ, মাথায় লেগেছে ২৭ সেলাই

স্ট্রোক করেছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৮ ডিসেম্বর সকালে রাজধানীতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়। পরবর্তী সময়ে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি স্ট্রোক করেছেন। গতকাল বাসায় ফিরেছেন তৌসিফ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে...বিস্তারিত

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, হাসপাতালে ভর্তি

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সর্বশেষ গত বুধবার বিএনপির...বিস্তারিত

বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব- রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেফতারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব।রাশেদ প্রধান বলেন, যুগে যুগে ভারতীয়...বিস্তারিত

আশা করছি সরকার ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে।’ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা...বিস্তারিত

মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, চালক আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। স্বজন ও পুলিশের তথ্যমতে, নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের আইনজীবী...বিস্তারিত

ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা

সংগীতশিল্পী কনকচাঁপা বলেছেন, ‘এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না’। তার এই উপলব্ধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে। তিনি বলেন, ‘বারবার, বারবার তার নামের সাথে উচ্চারিত হয় “আপসহীন”, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ,...বিস্তারিত

মাদারীপুর থেকে এসে খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন ১১০ বছরের বৃদ্ধ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুরের কালকিনী থেকে এসেছেন ১১০ বছরের বৃদ্ধ। তার নাম মৌলভী আব্দুর রশিদ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে তার দেখা মিলেছে। মৌলভী আব্দুর রশিদ বলেন, আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষ...বিস্তারিত

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে...বিস্তারিত

কক্সবাজারে ‍যুবদল নেতাকে পিটিয়ে হত্যা ‘পুলিশ চলে যাওয়ার পর আমার স্বামীকে ধাওয়া করে হেলমেটধারীরা’

কক্সবাজারের চকরিয়ায় সাইফুল ইসলাম (৩৪) নামের এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত সাইফুল ইসলাম মৃত শাহ আলমের ছেলে। তিনি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যোগাযোগ বিষয় সম্পাদক ছিলেন। পুলিশ...বিস্তারিত

মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের পর অভিনেত্রীর মৃত্যু

দক্ষিণী টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ, কন্নড় ও তামিল ভাষার অভিনেত্রী নন্দিনী সিএম আর নেই। মাত্র ২৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকার একটি আবাসন থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে পেয়িং গেস্ট (পিজি) হিসেবে বসবাস করতেন।...বিস্তারিত

খালেদা জিয়া ছিলেন চীনের মানুষের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনের মানুষের পুরনো বন্ধু। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। শোকবার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত।...বিস্তারিত

বগুড়া-৭ আসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থানে টিপসই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে ‘টিপসই’ নিয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতারা। বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনের জন্য এই মনোনয়ন জমা দেওয়া হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের...বিস্তারিত

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্রের সময়সীমা ইসি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘না।...বিস্তারিত

সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেঠির আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। শনিবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন।...বিস্তারিত

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে...বিস্তারিত

খুলনায় এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলিবর্ষণকারী শামীম সরদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীমসহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)-এর সদস্যরা। এ নিয়ে এ ঘটনায় চারজন গ্রেপ্তার হলেন। র‌্যাবের দাবি, চাহিদামতো মাদক সরবরাহ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব...বিস্তারিত

এনসিপি নয়, স্বতন্ত্র নির্বাচন করবেন ডা. তাসনিম জারা

কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তাসনিম জারা বলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার...বিস্তারিত

মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান

কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান। শনিবার ২৭ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান,নাজমুল হাসানের পিতা রমজান আলী, আলাউদ্দিন মেম্বার, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি কাউয়ুম হাউদ,যুব...বিস্তারিত

কোরআনের পাখিদের জন্য ভালোবাসার উপহার

ডোমারের চিলাহাটিতে দারুন কুরআন নাজিরিয়া একাডেমিতে আর্ন এন্ড লাইভ-এর কার্পেট প্রদানমানবিকতা আর শিক্ষার প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লাইভ। সংগঠনটির সহযোগিতায় নীলফামারীর চিলাহাটি দারুন কুরআন নাজিরিয়া একাডেমির শিশু শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে নরম ও দৃষ্টিনন্দন কার্পেট। এই উপহার পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে মাদ্রাসার ছোট্ট “কোরআনের পাখিরা”।...বিস্তারিত

বিজেপি ছেড়ে তূণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র

আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভোটের আর মাস চারেক বাকি। তার আগে রাজ্যের রাজনীতিতে দলবদলের পালা! এবার বিজেপি ছেড়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যটির বরাহনগর কেন্দ্রে প্রার্থীও হন। তবে তৃণমূলের প্রার্থী তাপস...বিস্তারিত