fbpx

‘বিএনপি রাজনীতিতে উভয় সংকটে’

বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চরমে। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে...বিস্তারিত

এবার হিরো আলমের কণ্ঠে হিন্দি গান !

একে একে গান উপহার দিয়ে চলেছেন হিরো আলম। প্রকাশের পর বলেও দিচ্ছেন অনেকটাই যেন ‘ড্যাম কেয়ার’ ভাব তার মাঝে। মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না। তিনি নিজেও ইউটিউব চ্যানেলে এ কথা বললেন। হিন্দি গান গেয়ে তাই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তিনি। গানের শিরোনাম ‘ আজা মেরা পাস’। গানের পূর্বে...বিস্তারিত

বেলজিয়ামে প্রাণীকে বৈদ্যুতিক শক দেয়ার আদেশ !

বেলজিয়ামের এক আইনে বলা হয়, জবাই করার আগে প্রাণীকে বৈদ্যুতিক শক দিতে হবে। ২০১৭ সালে বেলজিয়ামের ফ্লান্ডার্স অঞ্চল এ আইন প্রণয়ন হয়। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত জানায় যে, এই আইনকেই বহাল রাখার পক্ষে তারা। বেলজিয়ামের একটি আইন বহাল রাখার পক্ষে রায় দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত। এ রায়ের ফলে মুসলমান ও...বিস্তারিত

রাষ্ট্রপতিকে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। এ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা হলেও চিঠির বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রোববার দুপুরে সিইসির সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল...বিস্তারিত

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা ও কোম্পানিগুলোতে হ্যাকিংয়ে রাশিয়ার সন্দেহজনক ভূমিকার কারণে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। বাইডেনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে জানেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ব্যক্তি রয়টার্স জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অপরাধীকে আর্থিক কিংবা প্রযুক্তিগত জরিমানা করতে পারে বাইডেন প্রশাসন।...বিস্তারিত

২০০ বছরেও মণ্ডা তৈরির ফর্মুলা ফাঁস করেনি বাংলাদেশের যে পরিবার !

প্রায় ২০০ বছর ধরে এক পরিবারেই লুকিয়ে রয়েছে রহস্য। মণ্ডা তৈরির রহস্য, জানে না অন্য কেউ। শুধু বাংলাদেশের এক পরিবারই যুগ যুগ ধরে তৈরি করে আসছে বিখ্যাত এই মণ্ডা। ওই পরিবার ছাড়া অন্য কেউ মণ্ডার রহস্য জানেন না বলে দাবি মুক্তাগাছার প্রসিদ্ধ মণ্ডার দোকানের মালিকপক্ষের। ময়মনসিংহ জেলা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে মুক্তাগাছা উপজেলা। এখানকার...বিস্তারিত

প্রশিক্ষিত দক্ষ বিমানবাহিনী গড়ে তোলায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বিমানবাহিনীর সদস্যদের সাহস ও মনোবল নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের...বিস্তারিত

‘মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করতে কুচক্রী মহলকে সক্রিয় রেখেছে বিএনপি’

বীর মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখতে বিএনপি একটি কুচক্রী মহলকে সক্রিয় করে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ করায় দেশের মুক্তিযুদ্ধ...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৫৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৫১৩ জন করোনা রোগী। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

খেলার মাঠে পাওয়া গেল প্রথম বিশ্বযুদ্ধের কামান !

কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ শহরের একটি বেসবল মাঠে স্কুল তৈরি হচ্ছে। সেখানে খননকাজ চলার সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৯২২ সালে শহরে প্রথমবার এই কামান আনা হয়েছিল। তারপর সেটি জেনারেল আমহার্স্ট হাই স্কুলে রাখা হয়। ১৯৭১ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন সেখান থেকে সরিয়ে সেন্টেনিয়াল...বিস্তারিত

করোনাভাইরাসে একদিনে বিশ্বের ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ১৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১০ হাজার ৭৭৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ১১৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার...বিস্তারিত

পদ্মাসেতু প্রকল্প: দক্ষিণাঞ্চলের মানুষ ৪০০ কেভি’র বিদ্যুৎ সংযোগ পাচ্ছে

পদ্মাসেতু প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়াও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন পেতে যাচ্ছে। সেতু থেকে দুই কিলোমিটার ভাটিতে এ জন্য আলাদা করে সাতটি পিলার বসানো হচ্ছে। মূল সেতুর জন্য বরাদ্দকৃত ১২ হাজার কোটি টাকা থেকেই নদীর গভীরে পিলারগুলো তৈরি হচ্ছে। আগামী বছরের শেষ নাগাদ এ কাজ শেষ হবে। বরিশাল, পটুয়াখালী,...বিস্তারিত

‘স্ফুলিঙ্গ’তে দিবা হয়ে আসছেন পরীমনি

‘স্ফুলিঙ্গ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। তার পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শনিবার (১৯ ডিসেম্বর) চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকে নিজের ফেসুবকে ছবিও শেয়ার করেছেন এ লাস্যময়ী নায়িকা। একটি ব্যান্ড দলকে ঘিরে তৈরি হয়েছে নতুন সিনেমার গল্প। গল্পে তারুণ্যের উদ্দাম দেখা যাবে। পরিচালক তৌকীর আহমেদ জানান,...বিস্তারিত

করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণ হয়নি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১৬ লাখ ৯১ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৯৯ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৯৪ জন। রোববার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা...বিস্তারিত

অভিনয়ে অভিষেক সেরাকণ্ঠ তারকা এস কে শানুর

সম্প্রতি একটি রোমান্টিক প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দুষ্টু মিষ্টি প্রেমের গল্প’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে ‘অনেক ভালোবাসি’ শিরোনামের একটি গানের কথা, সুর ও কণ্ঠ দেয়ার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেরাকণ্ঠ তারকা এস কে শানু নিজেই। তবে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে শানুুুর অভিষেক ঘটলো অভিনয়ে। এছাড়াও সামিহা আক্তার স্বর্ণালী, মুকুল জামিল প্রমুখ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন।...বিস্তারিত

সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল

এবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক পিয়া জান্নাতুল। ফেসবুকে লাইভে এসে তিনি জানান, এখনই উপযুক্ত সময় এসব বন্ধ করার। যারা সাইবার বুলিং করেন তাদের উচিত এসব বাদ দিয়ে নিজের জীবনটাকে উন্নত করার চেষ্টা করা। পিয়া আরও বলেন, অন্যের জীবনাচরণ আমার ভালো নাও লাগতে পারে। তাই বলে আমি কী তাদের বাজে কথা...বিস্তারিত

মাটির নিচে আরেকটি মহাসমুদ্রের সন্ধান বিজ্ঞানীদের !

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান হলো সমুদ্রের তলদেশ। মারিয়ানা ট্রেঞ্জের নাম সবারই কমবেশি জানা। এটি এতটাই গভীর যে এভারেস্টকেও যদি এর মধ্যে ডোবানো হয় তবুও তা মারিয়ানা ট্রেঞ্জের তলদেশ স্পর্শ করতে পারবে না। সমুদ্রের তলদেশে অবস্থিত এই খাদের গভীরতা ৩৬ দশমিক ২০১ ফুট। সমুদ্রের এত গভীরে কী আছে ? তা সত্যিই আমাদের অজানা। এ জগৎ বড়ই...বিস্তারিত

দুই মাসের মধ্যে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডান : প্রবাসী কল্যাণ মন্ত্রী

জর্ডান আগামী দুই মাসের মধ্যে প্রায় ১২ হাজার শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শুক্রবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী ফেরত এসেছে। এভাবে ফেরত আসা অব্যাহত থাকলে...বিস্তারিত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার প্রদেশটির গিলান জেলায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে আরো ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা একটি মাদরাসায় কোরআন পাঠ নেয়ার সময় একটি বিস্ফোরক ভর্তি রিকসা বিস্ফোরিত হয়। তবে...বিস্তারিত