হোম আন্তর্জাতিক আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ১৫
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ১৫

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত ১৫

0
0

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার প্রদেশটির গিলান জেলায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে আরো ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা একটি মাদরাসায় কোরআন পাঠ নেয়ার সময় একটি বিস্ফোরক ভর্তি রিকসা বিস্ফোরিত হয়।

তবে কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় এখনো স্বীকার করেনি।

 

 

সূত্র: সিনহুয়া নিউজ

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *