fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

করোনা রোগীরা থেরাপি নিয়ে সেরে উঠছেন !

কভিড সংক্রমণে রোগীর হার্টও আক্রান্ত হচ্ছে নানাভাবে। কখনো রক্ত জমাট বেঁধে সারা শরীরে রক্ত সঞ্চালন বাধা পাচ্ছে, আবার কখনো হৃদপেশীতেই সংক্রমণ ছড়াচ্ছে ভাইরাস। যার কারণে আচমকাই হার্ট অ্যাটাক হচ্ছে অনেক রোগীরই। এমন সময়ে থেরাপি পদ্ধতি বেশ আলোচনায় এসেছে। মার্কিন বিজ্ঞানীরা হার্ট সেল থেরাপির ট্রায়াল শুরু করলেন সিনাই মেডিক্যাল সেন্টারে। প্লাজমা থেরাপিতে যেমন কোভিড সংক্রমণ সারিয়ে...বিস্তারিত

করোনায় গরীবের দুঃখ ঘোচাতে রুবেলের তাক লাগানো ফর্মুলা

করোনা ভাইরাসে যারা লকডাউন মানছেনা কিংবা সচেতন হচ্ছেনা, ১০ কোটি মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজনে এরকম ৫০ হাজার লোকের হাত পা ভেঙ্গে দেয়া উচিত বলে আমি মনে করি। চেঞ্জ টিভি’র একান্ত ফোনালাপে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে জনপ্রিয় এ্যাকশন হিরো রুবেল এমন মন্তব্য করেন। বলেন, দেশের এই পরিস্থিতিতে যারা এখনো লকডাউন মানছে না, ১০ কোটি মানুষের স্বার্থে...বিস্তারিত

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ধামরাই পৌরবাসী

ধামরাইয়ে পৌর এলাকায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য বেনজির আহমেদ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় ৫ হাজার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ।...বিস্তারিত

অবশেষে না ফেরার দেশে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

অবশেষে না ফেরার দেশে পারি জমালেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টা ৫৫ মিনিটে  রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। চিকিৎসকদের বরাত দিয়ে তার ছেলে আনন্দ জামান বলেন, আজ সকালে তার জ্বর আসে। সাথে বুকে ব্যথাও বাড়ে। চিকিৎসকরা তাকে সিসিসি (ক্রিটিকাল কেয়ার সেন্টার) এ...বিস্তারিত

যে কারণে লকডাউনকে ‘বিশাল ভুল’ বললেন মাইকেল লেভিট

৭৩ বছর বয়সী বিজ্ঞানী মাইকেল লেভিট এক সাক্ষাৎকারে বলেছেন, করোনা মহামারি রোধে লকডাউন একটি ‘বিশাল ভুল’ ছিল। আনহার্ড ডটকমে প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রফেসর লেভিট আরও বলেন, চীন করোনার হুমকি কীভাবে মোকাবিলা করেছে তা যদি বিশ্ব ভালোভাবে খেয়াল করত, তবে সরকারগুলো ভিন্ন ধরনের পদক্ষেপ নিত। বিশেষ করে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করত না। বলেন, যদি আবারও একই...বিস্তারিত

করোনা দুর্যোগে চিরকুট ব্যান্ডের অসাধারণ উদ্যোগ

ভয়াবহ করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। এখানে নিলামের সুবাদে দেশের জনপ্রিয় তারকাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করা হয়। প্রাপ্ত অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে। তাই এবার ১০ লাখ টাকায় বিক্রি হলো চিরকুট ব্যান্ডের সুমীর নথ, পাভেলের ড্রামস কিট এবং ইমনের...বিস্তারিত

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,০৪১

দিন যতো যাচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহ থাবা আরও ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ গতকাল সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আক্রান্ত ১,১৬২, মৃত্যু ১৯ জন। আজও করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের । এ নিয়ে...বিস্তারিত

সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা গুম করেছে: রিজভী

সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে গুম করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত...বিস্তারিত

দু’জনের শরীর থেকে নেওয়া এন্টিবডি করোনা ধ্বংস করবে

এবার করোনা ভাইরাসকে অকার্যকর করে দিতে পারে এমন টুইন (জোড়া) এন্টিবডি খুঁজে পাওয়ার দাবি বিজ্ঞানীদের। তারা বলছেন, দুটির কার্যপদ্ধতিতে কিছুটা ভিন্নতা আছে, তাই দুটি একসঙ্গেই প্রয়োগ করতে হবে। বিজ্ঞানীরা বলেন, টুইন এন্টিবডি দুই জায়গা থেকে ভাইরাসকে আঘাত করে। যদি এদের আলাদাভাবে প্রয়োগ না করে একসঙ্গে প্রয়োগ করা যায় তবে অনেক বেশি  ফল পাওয়া যাবে। সায়েন্স...বিস্তারিত

চীনের বিরুদ্ধে করোনা গবেষণার তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র প্রায়ই চীনের বিরুদ্ধে শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে অভিযোগ করে এসেছে। আর চীন তা বরাবরই অস্বীকার করে আসছে। এমন সময় এবার নতুন অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র। এবার করোনা ভাইরাস নিয়ে গবেষণার তথ্য চুরির অভিযোগ করলো যুক্তরাষ্ট্র। আর এই অভিযোগ আনলো সরাসরি চীনের বিরুদ্ধে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, চীন সংশ্লিষ্ট হ্যাকাররা আমেরিকান সংস্থাগুলোর কোভিড-১৯ নিয়ে গবেষণা...বিস্তারিত

‘করোনা ভাইরাস হয়ত কখনোই দূর হবেনা’

নভেল করোনা ভাইরাস কখনোই দূর হবে না এবং নতুন ভাইরাসের সাথে মিশে পৃথিবীজুড়ে প্রতিবছর মানুষের প্রাণহানি ঘটাবে বলে মন্তব্য করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) নির্বাহী ড. মাইক রায়ান। বুধবার (১৩ মে) সংস্থাটির জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের এই কর্মকর্তা বলেন, এই ভাইরাস আমাদের মধ্যে একই ধরণের অন্য ভাইরাস রূপে আসতে পারে এবং এ ভাইরাস হয়তো কখনোই দূর হবে না। যেমনটি এইচআইভি এখনো...বিস্তারিত

সাংবাদিক ফখরে আলম মারা গেছেন

দৈনিক কালের কণ্ঠের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি ফখরে আলম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক ফখরে আলম...বিস্তারিত

এবার ভারতেরও দাবি; করোনা ভাইরাস চীনের ল্যাবেই তৈরী

নভেল করোনা ভাইরাস প্রাকৃতিক নয়, এটি তৈরি হয়েছে চীনের ল্যাবে। এবার অনেক দেশের মতো সেই তালিকায় যোগ হলো ভারতও। তারাও দাবি করেছে যে, এই ভাইরাস চীনের ল্যাব থেকেই তৈরী হয়েছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের করোনার সঙ্গে বাঁচতে থাকা শিখতে হবে। কারণ এটা কোনও প্রাকৃতিক ভাইরাস নয়।...বিস্তারিত

বাংলাদেশে করোনার প্রকৃত চিত্র পেতে আরও সিকোয়েন্স দরকার

দেশে প্রথমবারের মতো করোনার জিনোম সিকোয়েন্স উদঘাটন হওয়ায় উচ্ছসিত সবাই। এই গবেষণার নেতৃত্বে ছিলেন, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা ও তার কন্যা অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা। বাংলাদেশে করোনা ভাইরাসের যে নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে একই ধরনের ভাইরাস সৌদি আরব ও রাশিয়ায়ও দেখা গেছে। তবে, প্রকৃত চিত্র পেতে আরও...বিস্তারিত

করোনা নিয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়ায় আটক কলেজ শিক্ষক

কোলাকুলি ও মোসাফা করা থেকে বিরত থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা– এসব কথা কোরআন, ইসলাম ও ঈমান আমলের উপর বড় আঘাত হেনেছে। ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার, জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন– ভাইরাস প্রতিরোধে এই সমস্ত কথা ৯৯.৫০% ভুয়া। কেউ এসব কথা সত্য প্রমাণিত করতে পারলে দুই লাখ...বিস্তারিত

করোনা মোকাবিলায় ৮৬০ কোটি টাকা ঋণ নিচ্ছে বাংলাদেশ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিয়েছে। যা প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬০ কোটি টাকা। কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় জরুরিভিত্তিতে সাড়ে তিন হাজার ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি...বিস্তারিত

অষ্ট্রেলিয়ায় করোনা মুক্তির অলৌকিক ওষুধ বিক্রি করে জরিমানা

অবৈধভাবে করোনা মুক্তির ‘অলৌকিক ওষুধ’ বিক্রির নামে প্রতারণার দায়ে অস্ট্রেলিয়ার একটি চার্চকে জরিমানা করেছেন দেশটির থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ)। চার্চটিতে অবৈধভাবে করোনা থেকে মুক্তির ওষুধ পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন দিয়ে অলৌকিক ওষুধ বিক্রি শুরু করে। টিজিএ বুধবার বলেছে যে, অস্ট্রেলিয়ায় একটি গির্জায় অবৈধভাবে একটি ব্লিচ পণ্য বিক্রি করছে, যেটাতে অলৌকিক করোনা মুক্তির ক্ষমতা রয়েছে বলে বিজ্ঞাপনও...বিস্তারিত

রোজা ভেঙ্গে হিন্দু নারীকে রক্ত দিয়ে মুসলিম নারীর নজির স্থাপন

রোজা ভেঙে হিন্দু বৃদ্ধাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির স্থাপন করলেন এক মুসলিম গৃহবধূ। ৬০ বছর বয়সী জোৎস্না রায়কে রক্ত দেওয়া ওই নারীর নাম রুম্পা খন্দকার। চলমান লকডাউনে ভারতের নদিয়া জেলার রানাঘাটে এ ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম জি নিউজ। জানা গেছে, জোৎস্না রায় কয়েক মাস ধরে কিডনির রোগে আক্রান্ত। মাসে তিন...বিস্তারিত

সুইডেনের আশ্চর্য নীতি; ‘করোনায় আক্রান্ত হয়ে করোনাকে হারাও’

লকডাউন বা জরুরি অবস্থা নয় বরং সুইডেন তার নাগরিকদের সামাজিক দূরত্ব বাজায় রাখার চর্চা করতে উৎসাহিত করে। পাশাপাশি নানামুখী ব্যবস্থাও নিয়েছে। ৫০ জনের বেশি জনসমাগম বন্ধ, মদের দোকানগুলোতে ঝাঁপ ফেলে দেওয়া, হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে দূরশিক্ষণের ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ। সুইডিশ কর্তৃপক্ষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের মূল অস্ত্র হার্ড ইমিউনিটি হচ্ছে, একটি জনপদের অন্তত ৬০ শতাংশ মানুষের...বিস্তারিত

ভয়ানক হয়েছে করোনার থাবা, আজ মৃত্যু ১৯, আক্রান্ত ১,১৬২

মহামারি করোনা ভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮২২ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত...বিস্তারিত